গোলাপগঞ্জে করোনা আক্রান্ত আরেক ব্যবসায়ীর মৃত্যু
প্রকাশিত হয়েছে : ৪:৪১:২৭,অপরাহ্ন ০৫ জুলাই ২০২০ | সংবাদটি ৪৯৯ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরেক ব্যবসায়ী মারা গেছেন।
মারা যাওয়া ব্যবসায়ী উপজেলার ঢাকাদক্ষিণ পশ্চিম দত্তরাইল গ্রামের বাসিন্দা ও ঢাকাদক্ষিণ বাজারস্থ শাহপরান ফার্নিচার এন্ড সমিলের মালিক শাহাব উদ্দীন ওরফে শাব উদ্দীন (৬০)।
এরআগে গোলাপগঞ্জ বাজারের প্রবীণ ব্যবসায়ী রাজ্জাক ক্লথ স্টোরের মালিক আব্দুর রাজ্জাকও করোনা আক্রান্ত হয়ে মারা যান।
এনিয়ে উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাড়িয়েছে ৮ জনে।
রবিবার (৫ জুলাই) ভোরে সিলেট নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় শাব উদ্দিন মারা যান।
এরআগে গত ২৯ জুন সিলেট রাগীব-রাবেয়া হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় তার শরীরে করোনাভাইরাস ধরা পড়ে।






