logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. আইন-আদালত
  3. মুগদা হাসপাতালে শিক্ষার্থীকে মারধরকারী আনসার সদস্যরা প্রত‌্যাহার

মুগদা হাসপাতালে শিক্ষার্থীকে মারধরকারী আনসার সদস্যরা প্রত‌্যাহার

প্রকাশিত হয়েছে : ৯:৫৯:৪০,অপরাহ্ন ০৪ জুলাই ২০২০ | সংবাদটি ৪১৬ বার পঠিত

আমা‌দের প্রতি‌দিন ডেস্ক:: রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে পাঁচ ঘণ্টা লাইনে দাঁড়িয়েও ক্যান্সার আক্রান্ত মায়ের করোনা ভাইরাস পরীক্ষার জন্য নমুনা দিতে ব্যর্থ হওয়া এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে মারধরের ঘটনায় দুই আনসার সদস্যকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

শুক্রবার (৩ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকের এই ঘটনার ছবি তুলতে যাওয়া দুই আলোকচিত্রী সাংবাদিকের উপরও চড়াও হয়েছিলেন ওই আনসার সদস্যরা। তাদের আক্রমণে এক ফটো সাংবাদিকের ক্যামেরার প্রটেক্টর ভেঙে গেছে।

এ ঘটনায় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে আনসারের উপপরিচালক মেহেনাজ তাবাস্সুম রেবিন বলেন, “এই ঘটনার পর সেখান থাকা দুই আনসার সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। তদন্ত করে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

আনসার সদস্য আফসারসহ দুইজনকে ক্যাম্প থেকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে বলে ওই হাসপাতাল আনসার ক্যাম্পের সহকারী কমান্ডার রফিকুল ইসলাম জানিয়েছেন।

এ ঘটনার ভুক্তভোগী শাওন হোসেন মুগদা মডেল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

তিনি জানান, তার মা ক্যান্সারের রোগী। কেমোথেরাপি দেওয়ার জন্য করোনা ভাইরাস আক্রান্ত কি না তার প্রতিবেদন লাগে। গত ২০ জুন তিনি মায়ের করোনা ভাইরাস পরীক্ষার জন্য নমুনা দিয়ে যান।তবে প্রতিবেদন না পাওয়ায় দুইবার নিয়ম অনুযায়ী হাসপাতালের নোটিশ বোর্ডে অভিযোগ জানান। পরে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তারা আবার পরীক্ষার জন্য বলেন। সেজন্য শুক্রবার আবার পরীক্ষার জন্য মাকে নিয়ে হাসপাতালে আসেন।

মাকে নিয়ে ভোর ৫টায় এসে লাইনে দাঁড়ানোর পরেও তাদের সিরিয়াল হয় ৩৬ নম্বরে। সেখানে দুটো লাইন হয় একটি বিনামূল্যে বুথে নমুনা দেওয়া, অপরটি ২০০ টাকা দিয়ে হাসপাতালে পরীক্ষা করানোর। হাসপাতালে পরীক্ষা করানোর জন্যই লাইনে দাঁড়িয়ে ছিলেন শাওনের মা।

শাওন বলেন, “নিয়ম অনুযায়ী ৪০ জনের পরীক্ষা করার কথা, কিন্তু আমার মায়ের সিরিয়াল ছিল ৩৬ নম্বর। ৩৩ নম্বর সিরিয়াল চলে যাওয়ার পর হঠাৎ করে আনসার সদস্যরা এসে বলে, আজ আর হবে না। এরপরে বিষয়টি জানতে চাইলে তারা (আনসার) বলে, ৪০ জন হয়ে গেছে। তাই আর হবে না।

“তখন আমি প্রতিবাদ করলে আনসার সদস্যরা আমাকে কলার ধরে টেনেহিঁচড়ে পাশে আনসার ক্যাম্পে নিয়ে যায় এবং রশি দিয়ে বেঁধে লাঠি দিয়ে মারতে উদ্যত হয়। আমাকে দুটি চড়ও মারে এবং গালাগাল করে।”

এদিকে শাওনকে ধরে ক্যাম্পে নেওয়ার সময় দৈনিক দেশ রূপান্তরের ফটো সাংবাদিক রুবেল রশীদ এবং বাংলাদেশ প্রতিদিনের আলোকচিত্রী জয়ীতা রায় এগিয়ে ছবি তোলার চেষ্টা করলে আনসার সদস্যরা তাদের উপরও চড়াও হয়।

জয়ীতা বলেন, “একটি ছেলের সাখে আনসার সদস্যদের তর্কাতর্কি হচ্ছে দেখে এগিয়ে যাই এবং ছবি তোলার চেষ্টা করি। এ সময় আনসার সদস্যরা আমার উপর এবং আমার সাথে থাকা রুবেলের উপর চড়াও হয়।

“কিছুটা সরে না আসলে আমার শারীরিক ও ক্যামেরার ক্ষতি হত। তবে সাথে থাকা সহকর্মী রুবেলেরে ক্যামেরায় লেগে লেন্সের ফিল্টার ভেঙ্গে গেছে।”

এ সময় আনসার সদস্যরা সাংবাদিকদের সম্পর্কে খারাপ ভাষায় গালাগাল দেওয়ার পাশাপাশি দেখে নেওয়ার হুমকিও দেন বলে অভিযোগ করেন জয়ীতা।

এ ঘটনায় একজন পুলিশ কর্মকর্তা সম্পৃক্ত হয়ে তাকে আক্রমণের প্রতিকার না করে ওই আনসার সদস্যদের পক্ষ নেন বলে অভিযোগ করেছেন শাওন।

ঘটনার বিস্তারিত তুলে ধরে তিনি বলেন, “আমাকে ক্যাম্পে নেওয়ার পর আটকে রেখে পুলিশ ডেকে আনে। সেখানে যে পুলিশ সদস্য গিয়েছিলেন তাকে পুরো বিষয়টি বলার পরেও তিনি আনসার সদস্যদের পক্ষ নিয়ে আমাকে দোষারোপ করেন।”

ওই পুলিশ সদস্য তার নাম-ঠিকানা লিখে নেন এবং ঘটনা সম্পর্কে সংবাদিকদের কাছে কিছু না বলার জন্য তাকে ‘শাসিয়ে যান’ বলে জানান শাওন।

“এরপরেও আমার মায়ের করোনাভাইরাস পরীক্ষা হয়নি,” বলেন তিনি।

এ বিষয়ে জানতে চাইলে মুগদা থানার ওসি প্রলয় কুমার সাহা বলেন, এই ঘটনায় একজন ফটো সাংবাদিক থানায় একটি জিডি করেছেন।

“পুলিশ ঘটনাস্থলে গেছে। তবে দৃশ্যমান কোনো সাক্ষী পায়নি।ভিডিও ফুটেজ দেখে ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু যে ছেলেটাকে নিয়ে এত ঘটনা সেই ছেলের পক্ষ থেকে কেউ অভিযোগ করেনি।”

আইন-আদালত এর আরও খবর
পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আইন ও সংবিধান অনুসারে দায়িত্ব পালনের চেষ্টা করব : ওবায়দুল হাসান

আইন ও সংবিধান অনুসারে দায়িত্ব পালনের চেষ্টা করব : ওবায়দুল হাসান

নাইকো মামলায় খালেদার বিরুদ্ধে চার্জশীটের শুনানি ৭ ডিসেম্বর

নাইকো মামলায় খালেদার বিরুদ্ধে চার্জশীটের শুনানি ৭ ডিসেম্বর

ধর্ষণ বন্ধে ‘ব্যাপক ব্যবস্থা’ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

ধর্ষণ বন্ধে ‘ব্যাপক ব্যবস্থা’ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

বিডিনিউজের সম্পাদক খালিদীর বিরুদ্ধে দুদকের মামলা

বিডিনিউজের সম্পাদক খালিদীর বিরুদ্ধে দুদকের মামলা

সরকারী ওষুধ পাচারকা‌লে সি‌ভিল সার্জনের অ‌ফিস সহকারী আটক!

সরকারী ওষুধ পাচারকা‌লে সি‌ভিল সার্জনের অ‌ফিস সহকারী আটক!

সর্বশেষ সংবাদ
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী
ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়
ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়
আগামীকাল লস এনজেলস ফোবানা
আগামীকাল লস এনজেলস ফোবানা
লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প
বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ওরলান্ডো ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ওরলান্ডো ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রেসলঞ্চ এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু
৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রেসলঞ্চ এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু
কোয়েলের গ্রাজুয়েশন পার্টিতে  কমিউনিটি গেটটুগেদার
কোয়েলের গ্রাজুয়েশন পার্টিতে কমিউনিটি গেটটুগেদার
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top