logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সিলেটে এসে দাপট এমপি দম্পতির, মেয়র আরিফকেও টক্কর‌!

সিলেটে এসে দাপট এমপি দম্পতির, মেয়র আরিফকেও টক্কর‌!

প্রকাশিত হয়েছে : ৪:৩৩:০৩,অপরাহ্ন ০৩ জুলাই ২০২০ | সংবাদটি ২৯৮১ বার পঠিত

আমা‌দের প্রতি‌দিন ডেস্ক:: মানব পাচা‌রের অ‌ভি‌যো‌গে কু‌য়ে‌তে আটক লক্ষ্মীপুর-২ আস‌নের এম‌পি শহিদ ইসলাম পাপুল ও তার স্ত্রী সেলিনা ইসলামের সাম্রাজ্য সিলেট পর্যন্ত বিস্তৃত ছিল। আদম পাচারের নেটওয়ার্কও ছিলো সরব। এজন্য তারা আগ্রহী হয়ে সিলেটেও জমি কিনেছিলেন। এই জমির উপর এখনো ঝুলছে এমপি স্বামী-স্ত্রীর নামের সাইনবোর্ড।

সিলেটের প্রতিষ্ঠিত ব্যবসায়ী আতাউল্লাহ সাকেরের কাছ থেকে ৯ কোটি টাকা দিয়ে ওই জমি কিনেছিলেন। ঘটনা এখানেই শেষ নয়। সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীকেও টক্কর দিয়েছিলেন তারা।

এমপি পাপুল ও সেলিনা দম্পত্তি সি‌লে‌টের নাইওরপুল এলাকায় জমি কি‌নে‌ছেন। তামাবিল সড়কের প্রবেশ মুখ এটি। নাইওরপুলের রাস্তার পরিধি ছোটো। হাইওয়ে রুট হওয়ার কারণে আরিফুল হক চৌধুরী কয়েক বছর আগে এই রুটের আশপাশের জমির মালিকদের কাছে ড্রেন নির্মাণের জন্য কিছু জায়গা ছেড়ে দেয়ার অনুরোধ জানিয়েছিলেন। তার এই অনুরোধ কেউ ফিরিয়ে দেননি। জমির মালিকরা রাস্তার পাশের ড্রেন নির্মাণের জন্য ২ অথবা ৩ ফুট করে নিজ উদ্যোগেই জায়গা ছেড়ে দেন। কিন্তু এমপি পাপুল ও তার স্ত্রী সেলিনা জমি ছাড়তে নারাজ। তারা এক ইঞ্চি জমিও ছাড়বেন না বলে জানিয়ে দেন। বিষয়টির সমঝোতায় এগিয়ে আসেন পরিচিত জনেরা। অনুরোধ করে এমপি সেলিনাকে নিয়ে আসা হয়েছিলো সিলেটে। নগর ভবনেই তাকে নিয়ে বৈঠকে দুই অথবা তিন ফুট জমি ছেড়ে দিতে মেয়র অনুরোধ করেন। কিন্তু এতেও সায় দেননি তিনি। বরং জমিতে হাত দিলে পাল্টা ব্যবস্থা গ্রহণের হুমকি দেন।

সিলেট সিটি করপোরেশনের কর্মকর্তারা জানিয়েছেন, একবার তাদের জমির পাশে কাজ করতে গেলে হুমকিও দেয়া হয়। ফলে এমপি পাপুল ও তার স্ত্রী সেলিনার দাপটের কাছে অসহায় হয়ে পড়েছিলেন আরিফুল হক চৌধুরী।

নাইওরপুলে এমপি দম্পত্তির জমির পরিমাণ প্রায় ৪৯ শতক। ওই জমিতে একটি পেট্রোলপাম্প ছিলো। আগের মালিক আতাউল্লাহ সাকেরের মালিকানাধীন থাকার সময় পাম্পটি চালু ছিলো। ২০০৯ সালে এমপি পাপুল ও তার স্ত্রী সেলিনা যৌথ নামে জমি ক্রয় করেন। এরপর থেকে পাম্পও বন্ধ।

জমির আগের মালিক আতাউল্লাহ সাকের জানিয়েছেন, প্রয়োজনের কারণে ২০০৯ সালে তারা এই জমি এমপি পাপুল তার স্ত্রী সেলিনার কাছে বিক্রি করে দেন। প্রায় ৯ কোটি টাকায় তারা এই জমি বিক্রি করেন। তখন জমির দাম কম ছিলো। এখন এই জমির দাম হবে ২৫ কোটি টাকা। তবে, জমি বিক্রি করার পর থেকে এমপি পাপুল ও তার স্ত্রী সেলিনার লোকজন জমির দায়িত্বে রয়েছেন।

এদিকে, জমি ক্রয় করার পর বিশাল সাইনবোর্ড ঝুলিয়ে রাখা হয়েছে। এতে লিখা রয়েছেন- ‘ক্রয় সূত্রে এই জমির মালিক মোহাম্মদ শহিদ ইসলাম, সংসদ সদস্য, লক্ষ্মীপুর-২ (রায়পুর) ও সেলিনা ইসলাম, সংসদ সদস্য, মহিলা আসন কুমিল্লা-১’। সিলেটের অনেকের কাছে এই নামগুলো অপরিচিত। কিন্তু এবার মানবপাচারের ঘটনায় এমপি পাপুল গ্রেপ্তারের পর জমি ও সাইনবোর্ডের বিষয়টি নি‌য়ে সি‌লে‌টে খ‌ুব আলোচিত হচ্ছে।

সিলেট সিটি করপোরেশন সূত্রে জানা যায়- নগরীর রাস্তা সম্প্রসারণ কাজের অংশ হিসেবে মিরাবাজার-জিন্দাবাজার ও কুমারপাড়া-সোবহানীঘাট সড়কের কাজ শুরু করে সিটি করপোরেশন। নাইওরপুল মোড়ে আসার পর বাধা দেন এমপি পাপুল দম্পতি। রাস্তার উভয় পাশের বাসা ও ব্যবসাপ্রতিষ্ঠানের মালিক রাস্তা সম্প্রসারণের জন্য জায়গা ছেড়ে দিলেও তাতে আপত্তি জানান পাপুল ও সেলিনা। জায়গা না নিতে সিটি করপোরেশনের প্রকৌশল শাখার কর্মকর্তাদের হুমকি-ধমকি দিতে থাকেন।

এদিকে- সিটি করপোরেশন অসহায় হয়ে এমপি দম্পতির জায়গা সরকারিভাবে অধিগ্রহণের জন্য মন্ত্রণালয়ে আবেদন জানান। এর কারণ- তামাবিল সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার ট্রাক, বাস সহ অন্যান্য যানবাহন চলাচল করে। রাস্তা ছোট হওয়ার কারণে ওই এলাকায় যানজট নিত্যসঙ্গী। এ কারণে মেয়র আরিফুল হক চৌধুরী শুধুমাত্র ড্রেন নির্মাণের জন্য জমি চেয়েছিলেন। কিন্তু উল্টো সিলেটে এসে দাপট দেখান এমপি দম্পতি। জনস্বার্থের এই বিষয়টি বিবেচনা করে মেয়র আরিফুল হক চৌধুরী মন্ত্রণালয়ে চিঠি দেন।

এ‌বিষ‌য়ে মেয়র আরিফুল হক চৌধুরী জানিয়েছেন- ‘পাপুল ও সেলিনা এমপি’র দাপটের কারণে রাস্তা সম্প্রসারণ ও ড্রেনেজ ব্যবস্থার সংস্কার কাজ করা যায়নি। পরে জায়গা অধিগ্রহণের জন্য মন্ত্রণালয়ে আবেদন করা হয়। আবেদন মঞ্জুর হয়েছে এখন জেলা প্রশাসনের মাধ্যমে জায়গা অধিগ্রহণের প্রস্তুতি চলছে। পরিবেশ অধিদপ্তর থেকেও একটি অনুমতি লাগবে। সেটিও আজ-কালের মধ্যে পেয়ে যাবেন বলে জানান’। (মানবজ‌মিন)

জাতীয় এর আরও খবর
গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন

গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন

কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’

কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’

বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ

বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ

গোলাপগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান

গোলাপগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান

প্রবাসী সম্মাননা ২০২৫- পাচ্ছেন লেখক সাংবাদিক আনোয়ার শাহজাহান

প্রবাসী সম্মাননা ২০২৫- পাচ্ছেন লেখক সাংবাদিক আনোয়ার শাহজাহান

গোলাপগঞ্জে মেলার খবরে ক্ষুব্ধ ব্যবসায়ীরা,আ‌ন্দোল‌নের হু‌শিয়ারী

গোলাপগঞ্জে মেলার খবরে ক্ষুব্ধ ব্যবসায়ীরা,আ‌ন্দোল‌নের হু‌শিয়ারী

সর্বশেষ সংবাদ
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
ফ্লোরিডা স্টেট বিএনপির জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী পালন
ফ্লোরিডা স্টেট বিএনপির জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী পালন
সিলেটের বাপ্পী র বিশ্বকাপ জয়ের গল্প
সিলেটের বাপ্পী র বিশ্বকাপ জয়ের গল্প
পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন
গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন
কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’
কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’
লস এনজেলস ফোবানায় প্রবাসীকল্যান মন্ত্রী আরিফুল হক থাকবেন
লস এনজেলস ফোবানায় প্রবাসীকল্যান মন্ত্রী আরিফুল হক থাকবেন
ফ্লোরিডায় কারিগরের জমজমাট বৈশাখের আয়োজন
ফ্লোরিডায় কারিগরের জমজমাট বৈশাখের আয়োজন
ওরলান্ডোতে বৈশাখের আয়োজন সম্পন্ন
ওরলান্ডোতে বৈশাখের আয়োজন সম্পন্ন
ওরলান্ডোতে বাংলা নববর্ষ ১৫ মে শুক্রবার
ওরলান্ডোতে বাংলা নববর্ষ ১৫ মে শুক্রবার
মাহিদা রেজার গ্রাজুয়েশন সম্পন্ন
মাহিদা রেজার গ্রাজুয়েশন সম্পন্ন
লস এনজেলস ফোবানার গনসংযোগ  সাউথ ফ্লোরিডা ও সেন্ট্রাল ফ্লোরিডায় 
লস এনজেলস ফোবানার গনসংযোগ সাউথ ফ্লোরিডা ও সেন্ট্রাল ফ্লোরিডায় 
উ্যসব মুখর পরিবেশে ৭ম এশিয়ান ফেস্টিভ্যাল ওরলান্ডোতে সম্পন্ন
উ্যসব মুখর পরিবেশে ৭ম এশিয়ান ফেস্টিভ্যাল ওরলান্ডোতে সম্পন্ন
আগামীকাল ৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর শুভ সুচনা
আগামীকাল ৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর শুভ সুচনা
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top