logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. শীর্ষ সংবাদ
  3.  “‌‌স্বাধীনতাযুদ্ধে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা” দ্বিতীয়খণ্ডের মোড়ক উন্মোচন

 “‌‌স্বাধীনতাযুদ্ধে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা” দ্বিতীয়খণ্ডের মোড়ক উন্মোচন

প্রকাশিত হয়েছে : ১:০৫:২৫,অপরাহ্ন ২৩ ফেব্রুয়ারি ২০১৭ | সংবাদটি ১৫৮৬ বার পঠিত

স্বাধীনতাযুদ্ধে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের জীবনবৃত্তান্ত এবং মুক্তিযুদ্ধে তাঁদের বীরত্বগাথা নিয়ে প্রকাশিত ‘স্বাধীনতাযুদ্ধে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা’ বইয়ের দ্বিতীয়খন্ডের মোড়ক উন্মোচন করা হয়েছে। গত ২৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকাল ৪ ঘটিকার সময় একুশে গ্রন্থমেলার সোহরাওয়ার্দী উদ্যানে অবস্থিত মোড়ক উন্মোচন মঞ্চে বইটির মোড়ক উন্মোচন করেন বিশিষ্ট লেখক ও গবেষক এবং বাংলাদেশে নিযুক্ত ফিলিপাইনের রাষ্ট্রদূত ভিনসেন্ট ভিভেনসিও তেজামো বেন্দিলো। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাবেক রাষ্ট্রদূত ও বতর্মান পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডি. জি গল্পকার মাজেদা রফিকুন্নেছা, বিশিষ্ট গবেষক ও এটিএন বাংলা’র  উপদেষ্টা কর্নেল (অব:) হাসান শরীফ, বইপত্র প্রকাশনের প্রকাশক মাহবুবূর রহমান বাবু, কবি সাইফুর রহমান কায়েছ প্রমূখ।

মুক্তিযুদ্ধে যাঁরা চরম সাহসিকতা এবং বীরত্বের পরিচয় দিয়েছিলেন, তাঁদের অবদানের প্রেক্ষিতে বাংলাদেশ সরকার বিভিন্ন ধরণের খেতাব প্রদান করে। ১৯৭৩ সালের ১৫ ডিসেম্বর বাংলাদেশ সরকারের গেজেটের একটি অতিরিক্ত সংখ্যায় প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে এই খেতাবপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়। মোট ৬৭৬ জন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের মধ্যে বীরশ্রেষ্ঠ ৭ জন, বীর-উত্তম ৬৮ জন, বীরবিক্রম ১৭৫ জন ও বীরপ্রতীক ৪২৬ জন রয়েছেন।

স্বাধীনতাযুদ্ধে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে দুটি খন্ডে প্রকাশিত হয়েছে বইটি। প্রথমখন্ডে রয়েছে বীরশ্রেষ্ঠ, বীর-উত্তম ও বীরবিক্রম এবং দ্বিতীয়খণ্ডে বীরপ্রতীক মুক্তিযোদ্ধাদের বীরত্বগাথা। ২০১৬ সালে একুশে বইমেলায় প্রথমখন্ডটি প্রকাশের পর ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। ভবিষ্যতে খেতাবপ্রাপ্তদের নিয়ে যাঁরা গবেষণা করবেন তাদের কাছে এ বইটি মূল্যবান রেফারেন্স হিসেবে বিবেচিত হবে।

স্বাধীনতাযুদ্ধে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা বইটির লেখক আনোয়ার শাহজাহানের জন্ম সিলেট জেলার গোলাপগঞ্জ থানার রায়গড় গ্রামে। পেশায় সাংবাদিকতা হলেও মূলত আঞ্চলিক ইতিহাস ও মুক্তিযুদ্ধ বিষয়ে গবেষণা-ই তার লেখার অন্যতম বিষয়বস্তু। ১৯৯৬ সালে তার প্রথম গবেষণামূলক বই ‘গোলাপগঞ্জের ইতিহাস ও ঐতিহ্য’ প্রকাশিত হয়। এ পর্যন্ত বের হয়েছে তার ৩টি গবেষনা, ১টি জীবনী এবং ১টি প্রবন্ধের বই। বতর্মানে তিনি ব্রিটেনে একটি অনলাইন বাংলা পত্রিকায় সম্পাদকের দায়িত্বে রয়েছেন।

‘স্বাধীনতাযুদ্ধে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা’ দ্বিতীয় খন্ডটিও প্রকাশিত হয়েছে ঢাকার বইপত্র প্রকাশন থেকে। ৪৪৪ পৃষ্ঠার বইটির মুল্য ৭০০ টাকা। বইটি বইপত্র প্রকাশনের ৬২৯ এবং ৬৩০ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে।

শীর্ষ সংবাদ এর আরও খবর
৪১ তম ফোবানার কীক অফ মিটিং ৫ ডিসেম্বর হিউস্টনে

৪১ তম ফোবানার কীক অফ মিটিং ৫ ডিসেম্বর হিউস্টনে

ডিসেম্বর ১২ ও ১৩, টেম্পায় ৭ম ওয়ার্ল্ড ফেয়ার এন্ড ফেষ্ট

ডিসেম্বর ১২ ও ১৩, টেম্পায় ৭ম ওয়ার্ল্ড ফেয়ার এন্ড ফেষ্ট

মিশিগানের তাহমিদ এর ইউথ লিডারশীপ এওয়ার্ড অর্জন

মিশিগানের তাহমিদ এর ইউথ লিডারশীপ এওয়ার্ড অর্জন

আন্তর্জাতিক মঞ্চে ফ্রান্সের বাণিজ্যমন্ত্রীর সঙ্গে সাংবাদিক জুনেদ আহমদের মতবিনিময়

আন্তর্জাতিক মঞ্চে ফ্রান্সের বাণিজ্যমন্ত্রীর সঙ্গে সাংবাদিক জুনেদ আহমদের মতবিনিময়

হিউষ্টনকে ফোবানার ফ্ল্যাগ হস্তান্তর : ইনস্টলমেন্ট ঘোষনা

হিউষ্টনকে ফোবানার ফ্ল্যাগ হস্তান্তর : ইনস্টলমেন্ট ঘোষনা

ফোবানা এলামনাই :  ৩৪ বছরের গল্প এক বৈঠকে

ফোবানা এলামনাই : ৩৪ বছরের গল্প এক বৈঠকে

সর্বশেষ সংবাদ

ভাদেশ্বরে মম হেলপিং হ্যান্ডসের উদ্যোগে শতাধিক যুবকের ফ্রি সুন্নতে খতনা
ভাদেশ্বরে মম হেলপিং হ্যান্ডসের উদ্যোগে শতাধিক যুবকের ফ্রি সুন্নতে খতনা
মিশিগানের তাহমিদ এর ইউথ লিডারশীপ এওয়ার্ড অর্জন
মিশিগানের তাহমিদ এর ইউথ লিডারশীপ এওয়ার্ড অর্জন
যুক্তরাজ্য প্রবাসীর বাড়িতে নির্মাণকাজে বাধা ও চাঁদা দাবির অভিযোগ
যুক্তরাজ্য প্রবাসীর বাড়িতে নির্মাণকাজে বাধা ও চাঁদা দাবির অভিযোগ
আন্তর্জাতিক মঞ্চে ফ্রান্সের বাণিজ্যমন্ত্রীর সঙ্গে সাংবাদিক জুনেদ আহমদের মতবিনিময়
আন্তর্জাতিক মঞ্চে ফ্রান্সের বাণিজ্যমন্ত্রীর সঙ্গে সাংবাদিক জুনেদ আহমদের মতবিনিময়
হিউষ্টনকে ফোবানার ফ্ল্যাগ হস্তান্তর : ইনস্টলমেন্ট ঘোষনা
হিউষ্টনকে ফোবানার ফ্ল্যাগ হস্তান্তর : ইনস্টলমেন্ট ঘোষনা
ফোবানা এলামনাই :  ৩৪ বছরের গল্প এক বৈঠকে
ফোবানা এলামনাই : ৩৪ বছরের গল্প এক বৈঠকে
২০২৮ এর ৪২ তম ফোবানা মিশিগানে
২০২৮ এর ৪২ তম ফোবানা মিশিগানে
ফোবানা নির্বাচন : এম রহমান জহির চেয়ারম্যান ড. প্রিয়লাল সেক্রেটারী
ফোবানা নির্বাচন : এম রহমান জহির চেয়ারম্যান ড. প্রিয়লাল সেক্রেটারী
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী
ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়
ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়
আগামীকাল লস এনজেলস ফোবানা
আগামীকাল লস এনজেলস ফোবানা
লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প
বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top