logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. শীর্ষ সংবাদ
  3. নেটোর প্রতি সমর্থন অব্যাহত রাখার আশ্বাস যুক্তরাষ্ট্রের

নেটোর প্রতি সমর্থন অব্যাহত রাখার আশ্বাস যুক্তরাষ্ট্রের

প্রকাশিত হয়েছে : ৯:২৩:৫৪,অপরাহ্ন ১৮ ফেব্রুয়ারি ২০১৭ | সংবাদটি ১০৮৩ বার পঠিত

নেটো প্রতিরক্ষা জোটের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন অব্যাহত থাকবে বলে আশ্বাস দিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। জার্মানির মিউনিখে চলমান আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলনে এ আশ্বাস দিয়েছেন তিনি। পাশাপাশি পেন্স বলেছেন যে ইউরোপীয় দেশগুলোকে আরও বেশি করে নেটোর সামরিক ব্যয়ের ভার বইতে হবে।
এর আগে একই সম্মেলনে জার্মানির চ্যান্সেলর এঙ্গেলা মের্কেল নিরাপত্তা ও শরণার্থী সংকটের মতো সমস্যার সমাধানে আন্তর্জাতিক সহযোগিতা অব্যাহত রাখার ওপর জোর দেন। সংবাদ বিবিসি বাংলার।
নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অধীনে যুক্তরাষ্ট্র কোন পথে যাবে তা নিয়ে চরম বিভ্রান্তিতে আছে নেটোর ইউরোপীয় মিত্ররা। পেন্সের আশ্বাস কিছুটা হলেও তাদের জন্য প্রশান্তিদায়ক।
মিউনিখের এই নিরাপত্তা সম্মেলনে মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতি সম্পর্কে কিছুটা ধারণা দিয়েছেন তার ভাষণে। তিনি বলেছেন, ‘যুক্তরাষ্ট্র এখনো শক্তভাবে নেটো জোটের পক্ষে এবং আটলান্টিকের দুই তীরের এই জোটের প্রতি অঙ্গীকারবদ্ধ। যুক্তরাষ্ট্র এবং ইউরোপ যে একই মূল্যবোধ ধারণ করে। তবে ইউরোপের দেশগুলোকে নেটো জোটের জন্য ব্যয় আরও বাড়াতে হবে।।’
তিনি আরো বলেছেন, ‘নেটোর সদস্য দেশগুলো তাদের জিডিপির দুই শতাংশ প্রতিরক্ষায় ব্যয় করবে বলে অঙ্গীকারবদ্ধ। অথচ মাত্র চারটি দেশ সেই অঙ্গীকার রক্ষা করেছে। ইউরোপের মিত্র দেশগুলোকে তাদের অঙ্গীকার রাখতে হবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট চান, তারা যেন তাদের প্রতিরক্ষা ব্যয় বাড়ান। নেটোর দায়িত্ব সবাইকে ভাগাভাগি করে নিতে হবে।’
তবে জার্মান চ্যান্সেলর এঙ্গেলা মেরকেলের কথায় ছিল ভিন্ন সুর।
প্রেসিডেন্ট ট্রাম্প সব জায়গা থেকে যুক্তরাষ্ট্রকে গুটিয়ে নিয়ে যে একলা চলো নীতির কথা বলছেন, এঙ্গেলা মেরকেল তার বিপরীতে জোর দিয়েছেন আন্তর্জাতিক সহযোগিতার ওপর।
তিনি বলেছেন, ‘নিরাপত্তা, ইসলামী সন্ত্রাসবাদের মোকাবেলা, বিশ্বায়ন আর শরণার্থী সংকটের মতো সমস্যার মোকাবেলায় আন্তর্জাতিক সহযোগিতার কোনো বিকল্প নেই। আমরা এখন এমন এক বিশ্বে বাস করছি, যেখানে কোনো সুনির্দিষ্ট আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে উঠেনি। আর স্নায়ুযুদ্ধ শেষ হওয়ার পরও রাশিয়ার সঙ্গে ইউরোপীয় দেশগুলোর যে ধরণের সম্পর্ক হওয়া উচিত ছিল তা হয়নি।’

‘বিশ্ব আজ যেসব চ্যালেঞ্জের মুখে পড়েছে, তা এককভাবে কোনো দেশের পক্ষে মোকাবেলা করা সম্ভব নয়।’ এমনটা উল্লেখ করে জার্মান চ্যান্সেলর বলেছেন, ‘এর সমাধান হতে পারে বহুপক্ষীয় কাঠামোর মাধ্যমে। এটা হতে পারে ইউরোপীয় ইউনিয়ন, নেটো এবং জাতিসংঘের মতো বহুপক্ষীয় কাঠামোগুলোকে শক্তিশালী করার মাধ্যমে।’

শীর্ষ সংবাদ এর আরও খবর
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী

বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী

ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়

ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়

আগামীকাল লস এনজেলস ফোবানা

আগামীকাল লস এনজেলস ফোবানা

লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন

লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন

বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প

বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প

মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান

মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান

সর্বশেষ সংবাদ

৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ওরলান্ডো ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ওরলান্ডো ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রেসলঞ্চ এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু
৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রেসলঞ্চ এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু
কোয়েলের গ্রাজুয়েশন পার্টিতে  কমিউনিটি গেটটুগেদার
কোয়েলের গ্রাজুয়েশন পার্টিতে কমিউনিটি গেটটুগেদার
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top