বদরউদ্দিন কামরানের মৃত্যুতে জালালাবাদ টিভি পরিবারের শোক
প্রকাশিত হয়েছে : ৮:২৮:১৯,অপরাহ্ন ১৫ জুন ২০২০ | সংবাদটি ৪৪৭ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরানের মৃত্যুতে জনপ্রিয় অনলাইন টেলিভিশন ‘জালাবাদা টিভি’ পরিবারের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে।
এক শোকবার্তায় সকলের পক্ষ থেকে পরিচালক আনোয়ার শাহজাহান বলেন, বদরউদ্দিন আহমদ কামরান ছিলেন সকল দল-মতের মানুষের কাছে জনপ্রিয়। তিনি ছিলেন সিলেটের মাটি ও মানুষের নেতা। তাঁর মতো একজন জনপ্রিয় ও জনবান্ধব নেতাকে হারিয়ে শুধু সিলেটবাসী নয় দেশ-বিদেশের সকল মানুষেই আজ শোকাহত।
তিনি তাঁর মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।






