কুদরতউল্লাহ মসজিদের প্রবীণ ইমাম জমির উদ্দিনের ইন্তেকাল
প্রকাশিত হয়েছে : ৭:৫৪:১৯,অপরাহ্ন ১৩ জুন ২০২০ | সংবাদটি ৪৮১ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: সিলেট কুদরতউল্লাহ জামে মসজিদের প্রবীণ ইমাম ও খতিব মাওলানা জমির উদ্দিন আর নেই।
শনিবার (১৩ জুন) রাত ১১টায় সোবহানীঘাটস্থ নিজ বাসায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি —রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি স্ত্রী, ৭ পুত্র, ২ কন্যা ও অসংখ্য আত্মীয় রেখে গেছেন।
মরহুমের নামাজের জানাজা রবিবার (১৪ জুন) বেলা ২টায় কুদরতউল্লা জামে মসজিদে অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, মাওলানা জমির উদ্দিন দীর্ঘ ৪২ বছর কুদরতউল্লাহ জামে মসজিদে ইমামতি করছেন।
তাঁর বাড়ি দক্ষিণ সুরমার জালালপুর ইউনিয়নের দক্ষিণ করিমপুর গ্রামে।






