জালালাবাদ টিভিতে জেনিফার সারোয়ার লাক্সমীর ‘প্রবাসজীবন ও বাস্তবতা’
প্রকাশিত হয়েছে : ৯:০৮:০৭,অপরাহ্ন ৩০ মে ২০২০ | সংবাদটি ৪৪৪ বার পঠিত
প্রবাসীদের দৈনন্দিন জীবনের সুখ-দুঃখের কথা নিয়ে জেনিফার সারোয়ার লাক্সমীর উপস্থাপনায় জালালাবাদ টিভিতে প্রচারিত হবে প্রবাসজীবন ও বাস্তবতা।

আগামী ৪ জুন বৃহস্পতিবার যুক্তরাজ্য সময় বিকাল ৬ ঘটিকা, আমেরিকা দুপুর ১ ঘটিকা এবং বাংলাদেশ সময় রাত ১১ ঘটিকার সময় জালালাবাদ অনলাইন টিভিতে এটি প্রচারিত হবে।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে দেখা যাবে এই অনুষ্ঠানটি।
ফেইসবুক লাইভে দেশ বিদেশ থেকে যারা অনুষ্ঠানটি দেখতে চান তারা জালালাবাদ ফেসবুক পেজ (www.facebook.com/JalalabadTV) লাইক দিয়ে সংগে থাকতে পারেন।
প্রেস বিজ্ঞপ্তি।






