জালালাবাদ ফাউন্ডেশন ইউকের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা
প্রকাশিত হয়েছে : ৯:৩৯:৪০,অপরাহ্ন ২৩ মে ২০২০ | সংবাদটি ১১১৩ বার পঠিত
জালালাবাদ ফাউন্ডেশন ইউকের পক্ষ থেকে ফাউন্ডেশনের সকল সদস্যসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল জালালাবাদের অঞ্চলের নাগরিক ও বিশ্বের সকল মুসলিম উম্মাহকে ঈদের শুভেচ্ছা জানিয়েছে জালালাবাদ ফাউন্ডেশন ইউকে।

দীর্ঘ এক মাস রোজা রাখার পরেই উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। কিন্তু করোনাভাইরাসের কারনে পুরো বিশ্ব আজ আতঙ্কিত। তাই নিজের মত করে এবারের ঈদুল ফিতর উদযাপন করতে পারবে না মুসলমানরা। এই দুর্যোগ পূর্ণ পরিবেশে নিরাপদ দুরত্ব বজায় রেখে সবাইকে ঈদের আনন্দ উপভোগ করার আহ্বান জানিয়েছেন ফাউন্ডেশন সভাপতি মোঃ শামীম আহমদ, সাধারণ সম্পাদক আব্দুল বাছির এবং কোষাধ্যক্ষ সরওয়ার হোসেন খান।
নেতৃবৃন্দ বলেন, আমরা আশা করব এই কঠিন সময়েও যেন সবাই মুখে হাসি নিয়ে ঈদ উদযাপন করে। ঘরে থেকেই ঈদের আনন্দ উদযাপন করুন। এখন সময়টা অনেক বেশি ভিন্ন। বিশ্বের সবাই একই পরিস্থিতি মোকাবেলা করছে। তবে এটাই প্রার্থনা থাকবে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাক। সবাই ভালো থাকুন, ঈদ মোবারক।






