logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সাঈদ খোকনের চেয়ার শনিবারই পাচ্ছেন তাপস!

সাঈদ খোকনের চেয়ার শনিবারই পাচ্ছেন তাপস!

প্রকাশিত হয়েছে : ৮:৪৩:৪১,অপরাহ্ন ১৫ মে ২০২০ | সংবাদটি ৫১৮ বার পঠিত

আমাদের প্রতিদিন ডেস্ক:: ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস দায়িত্বগ্রহণ করছেন।

শনিবার (১৬ মে) তিনি দায়িত্ব গ্রহণ করবেন। এরপর বিকেল ৩টায় নগর ভবনের অফিস থেকে অনলাইনে সংবাদ সম্মেলন করবেন নতুন মেয়র।

ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের মিডিয়া ও জনসংযোগ সমন্বয়ক-টু তারেক সিকদার এ তথ্য নিশ্চিত করেছেন।

বর্তমান মেয়র সাঈদ খোকনের মেয়াদ শুক্রবার (১৫ মে) শেষ হয়। সেই হিসেবে নতুন মেয়র হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন তাপস।

এ বিষয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সচিব মোস্তফা কামাল মজুমদার ও প্রধান প্রকৌশলী রেজাউর রহমান জানান, নতুন মেয়র শনিবার ১৬ মে দায়িত্ব নিচ্ছেন। তবে অতিথি হিসেবে কারা উপস্থিত থাকবেন তা তারা নিশ্চিত করে কিছু বলতে পারেননি।

জানা গেছে, স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে এ বিষয়ে সম্প্রতি এক পত্রে দক্ষিণ সিটি কর্পোরেশনকে এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেয়ার জন্য বলা হয়েছে। যেহেতু দেশে এখন করোনাভাইরাসের প্রাদুর্ভাব চলছে, এর মধ্যে তাই লোকসমাগম না করে শুধুমাত্র গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সমন্বয়ে একটি সভা করে নতুন মেয়রকে দায়িত্ব বুঝিয়ে দেয়ার জন্য বলা হয়েছে।

এ বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম বলেন, আমরা মন্ত্রণালয় থেকে ঢাকা দক্ষিণ সিটির প্রধান নির্বাহী কর্মকর্তাকে নতুন মেয়রের দায়িত্ব নেওয়ার বিষয়ে আনুষ্ঠানিকতার ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দিয়েছি। আশা করি তারা নিশ্চয়ই এ বিষয়ে সংক্ষিপ্ত পরিসরে ব্যবস্থা নেবেন।

এদিকে, ঢাকা দক্ষিণ সিটির ওয়েব সাইটে দেয়া তথ্যে জানা গেছে, সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ মো. ইমদাদুল হক গত ১০ মে তার কর্পোরেশনের সব শাখা প্রধানকে নিয়ে একটি সভা করেছেন। সেখানে বলা হয়েছে, নতুন মেয়র শেখ ফজলে নূর তাপস আগামী ১৬ মে তার দায়িত্ব বুঝে নেবেন। এ জন্য গত ৬ মাসের সব আয়-ব্যয়ের হিসাবসহ সব দফতরের হিসাব-নিকাশ তৈরি করে একটি সারসংক্ষেপ নতুন মেয়রকে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সে অনুযায়ী শনিবার বিদায়ী মেয়র সাঈদ খোকনের কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করবেন তাপস। মেয়র হিসেবে এটাই তার প্রথম যাত্রা।

গত ১ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট হয়। এতে মেয়র পদে নৌকা নিয়ে বিজয়ী হন শেখ ফজলে নূর তাপস। তিনি গত ২৭ ফেব্রুয়ারি মেয়র হিসেবে শপথ নেন।

জাতীয় এর আরও খবর
গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন

গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন

কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’

কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’

বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ

বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ

গোলাপগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান

গোলাপগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান

প্রবাসী সম্মাননা ২০২৫- পাচ্ছেন লেখক সাংবাদিক আনোয়ার শাহজাহান

প্রবাসী সম্মাননা ২০২৫- পাচ্ছেন লেখক সাংবাদিক আনোয়ার শাহজাহান

গোলাপগঞ্জে মেলার খবরে ক্ষুব্ধ ব্যবসায়ীরা,আ‌ন্দোল‌নের হু‌শিয়ারী

গোলাপগঞ্জে মেলার খবরে ক্ষুব্ধ ব্যবসায়ীরা,আ‌ন্দোল‌নের হু‌শিয়ারী

সর্বশেষ সংবাদ
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী
ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়
ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়
আগামীকাল লস এনজেলস ফোবানা
আগামীকাল লস এনজেলস ফোবানা
লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প
বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ওরলান্ডো ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ওরলান্ডো ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রেসলঞ্চ এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু
৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রেসলঞ্চ এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু
কোয়েলের গ্রাজুয়েশন পার্টিতে  কমিউনিটি গেটটুগেদার
কোয়েলের গ্রাজুয়েশন পার্টিতে কমিউনিটি গেটটুগেদার
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top