logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. আন্তর্জাতিক
  3. মার্চ থেকেই কারাগারে বাদশাহ আবদুল্লাহর পুত্র প্রিন্স ফয়সাল!

মার্চ থেকেই কারাগারে বাদশাহ আবদুল্লাহর পুত্র প্রিন্স ফয়সাল!

প্রকাশিত হয়েছে : ৬:১০:৪৫,অপরাহ্ন ০৯ মে ২০২০ | সংবাদটি ৫৫৭ বার পঠিত

আমাদের প্রতিদিন ডেস্ক:: সৌদি আরবের প্রয়াত বাদশাহ আব্দুল্লাহর পুত্র প্রিন্স ফয়সাল বিন আবদুল্লাহকে গত মার্চ মাসে বিনা অভিযোগে গ্রেফতার করা হয়েছিল। সেসময় থেকেই বিনা বিচারে এখন পর্যন্ত অজ্ঞাত কারাগারে তাকে আটক রাখা হয়েছে বলে জানিয়েছে এক মানবাধিকার গোষ্ঠী।

শনিবার (৯ মে) হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) জানিয়েছে, গত মার্চ মাস থেকেই প্রয়াত সৌদি বাদশাহ আবদুল্লাহর এক ছেলেকে আটকে রেখেছে দেশটির কর্তৃপক্ষ।

রাজপরিবারের ঘনিষ্ঠ এক সূত্রের বরাত দিয়ে মার্কিনভিত্তিক মানবাধিকার গোষ্ঠী জানিয়েছে, প্রিন্স ফয়সাল বিন আবদুল্লাহকে সম্ভবত অজ্ঞাত স্থানে আটকে রাখা হয়েছে। এছাড়া সৌদি কর্তৃপক্ষ তাকে বেআইনি ভাবে নিখোঁজ করে দিয়েছে বলেও জানানো হয়।

এ ঘটনায় সৌদি ক্রাউন প্রিন্সের হাত রয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে হিউম্যান রাইটস ওয়াচের মধ্য প্রাচ্যের উপ-পরিচালক মাইকেল পেজ বলেন, মোহাম্মদ বিন সালমানের শাসনামলে সৌদি কর্তৃপক্ষের বেআইনী আচরণ অব্যাহত রয়েছে। এখন আমাদের সুস্পষ্ট আইনী ভিত্তি ছাড়া সৌদিতে আটক থাকা কয়েকশ মানুষের সঙ্গে প্রিন্স ফয়সালকেও যুক্ত করতে হবে বলেও উল্লেখ করেন তিনি।

মানবাধিকার গোষ্ঠীটি আরো জানিয়েছে, গত ২৭ মার্চ রিয়াদের উত্তর-পূর্বে প্রিন্স ফয়সালের কম্পাউন্ড থেকে তাকে আটক করে নিরাপত্তা বাহিনী। মহামারি করোনভাইরাসের কারণে সেখানে সেলফ আইসোলেশনে ছিলেন তিনি। তাকে সম্পূর্ণ বিনা অভিযোগে আটক করা হয়েছে বলেও জানানো হয়।

প্রিন্সে ফয়সালের বর্তমান অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানেনা তার পরিবারের সদস্যরা। হৃদরোগ থাকার কারণে তার স্বাস্থ্য নিয়ে বিশেষত উদ্বেগ প্রকাশ করেছে পরিবার।

জানা গেছে, এর আগে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের দুর্নীতিবিরোধী অভিযানে তাকে আটক করা হয়েছিল। এরপর ২০১৭ সালের শেষ দিকে জেল থেকে মুক্তি পান তিনি।

সূত্র- মিডল ইস্ট মনিটর

আন্তর্জাতিক এর আরও খবর
হাজী আব্দুস শহীদ মহিলা আলীম মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

হাজী আব্দুস শহীদ মহিলা আলীম মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

আটলান্টায় ৩৯ তম ফোবানার কীক অফ মিটিং সম্পন্ন

আটলান্টায় ৩৯ তম ফোবানার কীক অফ মিটিং সম্পন্ন

“৩৯ তম ফোবানা”  আটলান্টার গ্যাস সাউথ এরিনায়

“৩৯ তম ফোবানা” আটলান্টার গ্যাস সাউথ এরিনায়

গ্লোবাল প্রপার্টি জার্নাল নভেম্বর সংখ্যা প্রকাশিত : দুবাই, সৌদি আরব এবং বাহরাইনের রিয়েল এস্টেট বাজারে সেরা সুযোগ

গ্লোবাল প্রপার্টি জার্নাল নভেম্বর সংখ্যা প্রকাশিত : দুবাই, সৌদি আরব এবং বাহরাইনের রিয়েল এস্টেট বাজারে সেরা সুযোগ

ফেসবুকে বিভ্রাট, লগআউট হয়ে যাচ্ছে আইডি

ফেসবুকে বিভ্রাট, লগআউট হয়ে যাচ্ছে আইডি

২৮ তম এশিয়ান এক্সপো সাউথ ফ্লোরিডায় ২ ও ৩ মার্চ

২৮ তম এশিয়ান এক্সপো সাউথ ফ্লোরিডায় ২ ও ৩ মার্চ

সর্বশেষ সংবাদ
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী
ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়
ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়
আগামীকাল লস এনজেলস ফোবানা
আগামীকাল লস এনজেলস ফোবানা
লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প
বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ওরলান্ডো ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ওরলান্ডো ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রেসলঞ্চ এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু
৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রেসলঞ্চ এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু
কোয়েলের গ্রাজুয়েশন পার্টিতে  কমিউনিটি গেটটুগেদার
কোয়েলের গ্রাজুয়েশন পার্টিতে কমিউনিটি গেটটুগেদার
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top