logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. করোনার মধ্যেও পাওয়া যাবে ‘এনআইডি’ সেবা!

করোনার মধ্যেও পাওয়া যাবে ‘এনআইডি’ সেবা!

প্রকাশিত হয়েছে : ১২:০৬:৫৮,অপরাহ্ন ২৭ এপ্রিল ২০২০ | সংবাদটি ১০৬৬ বার পঠিত

আমাদের প্রতিদিন ডেস্ক:: দেশে করোনাভাইরাস সংক্রমণের এই সময়ে সরকারি ছুটির মধ্যে এসএমএস, অনলাইন ও অন্যান্য মাধ্যমে এনআইডি সেবা পাওয়া যাবে। বললেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের (এনআইডি উইং) মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম।

সোমবার (২৭ এপ্রিল) দুপুরে এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি এ তথ্য জানান।

সাইদুল ইসলাম বলেন, বৈশ্বিক মহামারিতে আক্রান্ত সারা দেশ তথা বিশ্ব। এই সংকটময় পরিস্থিতিতে এনআইডি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে অনলাইন সেবা চালু করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন। এই সেবা পেতে https://services.nidw.gov.bd লগইন করতে হবে।

এছাড়া এসএমএস, অনলাইন ও অন্যান্য মাধ্যমে সেবা পাওয়া যাবে।

যেসব সেবা পাওয়া যাবে তা নিম্নে উল্লেখ করা হল-

জাতীয় পরিচয়পত্রের কপি সংগ্রহ (ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন কিন্তু এনআইডি কার্ড পাননি), জাতীয় পরিচয়পত্র সংশোধন, জাতীয় পরিচয়পত্র নম্বর সংগ্রহ, নতুন ভোটার নিবন্ধন, হারানো জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন ও এসএমএস সেবা।

মহাপরিচালক আরও বলেন, ভোটার হয়েছেন কিন্তু জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাননি, এমন ব্যক্তিরা অনলাইনে নির্দিষ্ট প্রক্রিয়া সম্পন্ন করে এনআইডি’র কপি সংগ্রহ করতে পারবেন। সরকারি সাধারণ ছুটি বা লকডাউন উঠে গেলে পরবর্তীতে মূল কপি দেয়া হবে।

মোবাইলের এসএমএসের মাধ্যমে এনআইডি নম্বর পাওয়ার পদ্ধতি: nid

লিখে 105 প্রেরণ করতে হবে। ফিরতি SMS এর মাধ্যমে NID নম্বর প্রেরণ করা হবে। উদাহরণ: 105 এ প্রেরণ করুন nid

nid XXXXXXX 24-08-1992

গত ২ মার্চ ২০২০ সর্বশেষ হালনাগাদকৃত ভোটার তালিকা প্রকাশিত ৬৯ লাখ ৫৮ হাজার ৩৪১ জন নতুন নিবন্ধিত ভোটারের মধ্যে যারা কার্ড পাননি তারা তাদের নিবন্ধন ফরম নম্বর ও জন্ম তারিখ দিয়ে অনলাইনে রেজিস্ট্রেশন করবেন। পরে বায়োমেট্রিক যাচাই শেষে এনআইডি কপি বা নম্বর পাবেন তারা। তবে দ্বৈত ভোটার হলে এনআইডি কপি বা নম্বর পাওয়া যাবে না।

এছাড়া যারা রেজিস্ট্রেশন করেছেন কিন্তু এনআইডি কার্ড পাননি তারা https://services.nidw.gov.bd ওয়েব সাইটে ‘অন্যান্য তথ্যের’ ট্যাবে গিয়ে NID নম্বর লিংকে Form নম্বর ও DOB (Date of Birth) দিলে আবেদনকারীর NID নম্বর পাবেন।

যারা NID নম্বর পেয়েছেন তারা online portal এ NID এর তথ্য ও মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করে online portal এ login করতে পারবেন। login এর পর আবেদনকারী ফরমের এন্ট্রিকৃত সকল ডাটা দেখতে পারবেন। রেজিস্ট্রেশনকৃত ব্যক্তি যদি পূর্বে কার্ড না পেয়ে থাকেন তিনি চাইলে পোর্টাল হতে NID copy সংগ্রহ করতে পারবেন।

কোনো ব্যক্তি যদি জাতীয় পরিচয়পত্র হারিয়ে ফেলেন অথবা সংশোধন করতে চান তবে তিনি প্রয়োজনীয় দলিলাদি সংযুক্ত করে online এ আবেদন করতে পারবেন। online এ আবেদনকারী NID কার্ডের আবেদনের বর্তমান অবস্থান জানতে পারবেন। আবেদনকারী sms পাবেন এবং portal হতে পুনরায় NID copy সংগ্রহ করতে পারবেন।

এছাড়া যেসব যোগ্য নাগরিক ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হননি, তারা অনলাইনে (https://services.nidw.gov.bd) ঠিকানায় ভোটার নতুন নিবন্ধনের আবেদন করে রাখতে পারবেন। দেশের পরিস্থিতি স্বাভাবিক হলে সংশ্লিষ্ট থানা, উপজেলা ও আঞ্চলিক নির্বাচন অফিসে এসে বায়োমেট্রিক দিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করবেন।

রোজায় প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের হেল্প লাইন কল সেন্টারে ১০৫ নম্বরে ফোন করে সেবা পাওয়া যাবে।

জাতীয় এর আরও খবর
গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন

গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন

কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’

কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’

বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ

বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ

গোলাপগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান

গোলাপগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান

প্রবাসী সম্মাননা ২০২৫- পাচ্ছেন লেখক সাংবাদিক আনোয়ার শাহজাহান

প্রবাসী সম্মাননা ২০২৫- পাচ্ছেন লেখক সাংবাদিক আনোয়ার শাহজাহান

গোলাপগঞ্জে মেলার খবরে ক্ষুব্ধ ব্যবসায়ীরা,আ‌ন্দোল‌নের হু‌শিয়ারী

গোলাপগঞ্জে মেলার খবরে ক্ষুব্ধ ব্যবসায়ীরা,আ‌ন্দোল‌নের হু‌শিয়ারী

সর্বশেষ সংবাদ
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী
ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়
ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়
আগামীকাল লস এনজেলস ফোবানা
আগামীকাল লস এনজেলস ফোবানা
লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প
বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ওরলান্ডো ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ওরলান্ডো ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রেসলঞ্চ এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু
৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রেসলঞ্চ এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু
কোয়েলের গ্রাজুয়েশন পার্টিতে  কমিউনিটি গেটটুগেদার
কোয়েলের গ্রাজুয়েশন পার্টিতে কমিউনিটি গেটটুগেদার
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top