সিলেটে আরও ৮ জন করোনা আক্রান্ত!
প্রকাশিত হয়েছে : ৮:১০:৫১,অপরাহ্ন ২৬ এপ্রিল ২০২০ | সংবাদটি ৮৮১ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: সিলেট বিভাগে আরও ৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এনিয়ে সিলেট বিভাগে আক্রান্তের সংখ্যা দাড়ালো ৮৭ জনে।
নতুন আক্রান্তদের মধ্যে সিলেট নগরীর মজুমদারীর ১জন, হবিগঞ্জ জেলার ১ জন ও মৌলভীবাজার জেলার ৬ জন।
রবিবার (২৬ এপ্রিল) রাতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায় এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, ওসমানী মেডিকেল কলেজে রবিবার ১৬৪ জনের করোনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৮ জনের শরীরে ধরা পড়ে করোনাভাইরাস। এ নিয়ে সিলেট বিভাগে সর্বমোট আক্রান্ত হলেন ৮৭ জন।






