হবিগঞ্জ হাসপাতাল ৩ দিনের জন্য লকডাউন!
প্রকাশিত হয়েছে : ৮:১২:৪৫,অপরাহ্ন ২৬ এপ্রিল ২০২০ | সংবাদটি ৩০৩ বার পঠিত
হবিগঞ্জ থেকে সংবাদদাতা:: হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতাল ৩ দিনের জন্য লকডাউন ঘোষণা করা হয়েছে।
রবিবার (২৬ এপ্রিল) রাতে এ ঘোষণা দেয় জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ।
জেলা প্রশাসক জানান, ইতিমধ্যে হাসপাতালের একাধিক চিকিৎসক, নার্স, ল্যাব টেকনোলজিস্ট করোনায় আক্রান্ত হয়ে আইসোলেশনে চিকিৎসাধীন। হাসপাতালটিতে সাধারণ রোগীর চিকিৎসায় বিকল্প ভাবা হচ্ছে। তবে, পরিস্থিতি বিবেচনায় লকডাউনের সময়সীমা বাড়ানো হতে পারে বলেও জানান জেলা প্রশাসক।
স্বাস্থ্য বিভাগ জানায়, হাসপাতাল জীবাণুমুক্তকরণ ও অন্যান্য কারণে ২৫০ শয্যার জেলা সদর হাসপাতালের সেবা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।
হবিগঞ্জ জেলায় করোনায় সর্বমোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৭ জনে। যা সিলেট বিভাগের অন্য তিন জেলার তুলনায় সর্বোচ্চ।






