logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. আন্তর্জাতিক
  3. ভারতে তাবলিগীদের রক্তেই হবে করোনা রোগীদের চিকিৎসা!

ভারতে তাবলিগীদের রক্তেই হবে করোনা রোগীদের চিকিৎসা!

প্রকাশিত হয়েছে : ১১:০৬:১৫,অপরাহ্ন ২২ এপ্রিল ২০২০ | সংবাদটি ৭৬৮ বার পঠিত

আমাদের প্রতিদিন ডেস্ক:: সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে দিল্লির নিজামুদ্দিন মারকাজে ধর্মীয় জমায়েতে যোগ দেওয়া তাবলিগ জামাত সদস্যদের অনেকে করোনায় আক্রান্ত হওয়ার পর ‘মুসলমানরাই করোনাভাইরাস ছড়াচ্ছে’- এমন গুজব ছড়িয়েছে পুরো ভারতজুড়ে। অনেকে তো ভারতে করোনা ছড়ানোর জন্য সরাসরি তাবলিগ জামাতকে দায়ি করছেন। ঘটছে নানা অপ্রীতিকর ঘটনা। এমন পরিস্থিতিতে প্লাজমা থেরাপির মাধ্যমে করোনা রোগীদের চিকিৎসায় রক্ত নিয়ে এগিয়ে এসেছে সেই তাবলিগ জামাতের সদস্যরাই। তাবলিগ সদস্যদের রক্তেই হবে তামিলনাড়ুতে করোনা রোগীদের চিকিৎসা।

তাবলিগ জামায়াতের অংশগ্রহণকারী যেসব সদস্যরা করোনা থেকে সফলভাবে সুস্থ হয়ে উঠেছে এবং এখন নভেল করোনাভাইরাস পরীক্ষায় নেতিবাচক হয়েছেন তারা এগিয়ে এসেছেন কভিড-১৯ রোগীদের প্লাজমা থেরাপি চিকিৎসায়। নিজেদের শরীরের রক্ত দিয়ে তারা এবার করোনা রোগীদের প্রাণ বাঁচাবেন।

ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে, তাবলিগের সদস্যদের রক্ত নিয়ে এগিয়ে আসার মূল কারণ তারা গুরুতর অসুস্থ অবস্থা থেকে সুস্থ হয়ে ফিরেছেন। আবার তাদের বিরুদ্ধে করোনা ছড়ানোর যে অভিযোগ রয়েছে সেটা থেকে মুক্তি পাওয়া।

তিরপুরের আটত্রিশ বছরের ব্যবসায়ী মোহাম্মদ আব্বাসকে রবিবার (১৯ এপ্রিল) কোয়েম্বাতুরের ইএসআই হাসপাতাল থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। আব্বাস বলেন, ‘আমার অব্যাহতি পাওয়ার সাথে সাথে আমি জেলা প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে হাসপাতালের ডিনের সাথে দেখা করেছিলাম এবং তাদের বলেছিলাম যে আমার প্লাজমা দানের প্রয়োজন হলে তারা যে কোনো সময় আমার সাথে যোগাযোগ করতে পারেন।’

তিনি আরো বলেন, ‘আমাকে ছাড়ার পর একদিনই হয়েছে তবে আমি এরই মধ্যে অন্যদের (জামায়াত থেকে) সাথে কথা বলেছি যারা সুস্থ হয়ে উঠেছে এবং তারা সবাই রক্ত দানের জন্য প্রস্তুত আছে।

তাবলিগ প্রধান মাওলানা সাদ এক বিবৃতির মাধ্যমে ‘প্লাজমা থেরাপি’ এর জন্য রক্ত দিতে অনুসারীদের প্রতি আহ্বান জানিয়েছেন। মাওলানা সাদ বলেছেন, তাবলিগের যাদের মধ্যে কোভিড পজিটিভ পাওয়া গেছে তাদের অনেকেই চিকিৎসার পর সুস্থ হয়ে উঠেছেন। সুতরাং তারা যদি এখন রক্তের প্লাজমা দান করেন তা হলে অনেক করোনা আক্রান্ত রোগীর নিরাময়ে সুবিধা হবে।
প্রাণঘাতী করোনাভাইরাস মহামারিতে গোটা বিশ্ব যখন বিপর্যস্ত, তখন ভারতের রাজধানী দিল্লির একটি হাসপাতাল ‘প্লাজমা থেরাপি’ চিকিৎসায় কাক্সিক্ষত সাফল্য পেয়েছে। দক্ষিণ দিল্লির ম্যাক্স সাকেত হাসপাতালে এক করোনা রোগীর অবস্থা খুবই খারাপ হয়ে যায়। তখন তার দেহে ‘প্লাজমা থেরাপি’ প্রয়োগ করা হয়। হাসপাতাল থেকে জানানো হয়, প্লাজমা থেরাপির পরপরই রোগীর অবস্থার উন্নতি হয় এবং চিকিৎসার চতুর্থ দিন তার ভেন্টিলেটর সরিয়ে নেয়া হয়।
করোনাভাইরাসের চিকিৎসায় আশা জাগাচ্ছে প্লাজমা থেরাপি। প্লাজমা থেরাপি হচ্ছে একটি প্রাচীন চিকিৎসা পদ্ধতি। যেখানে করোনা থেকে সেরে ওঠা মানুষের রক্ত থেকে প্লাজমা নিয়ে আক্রান্ত রোগীর শরীরে প্রয়োগ করা হবে। এরপর তার শরীরে এন্টিবডি কাজ করলে তিনি সুস্থ হয়ে উঠবেন। সূত্র- ইন্ডিয়ান এক্সপ্রেস।

আন্তর্জাতিক এর আরও খবর
হাজী আব্দুস শহীদ মহিলা আলীম মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

হাজী আব্দুস শহীদ মহিলা আলীম মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

আটলান্টায় ৩৯ তম ফোবানার কীক অফ মিটিং সম্পন্ন

আটলান্টায় ৩৯ তম ফোবানার কীক অফ মিটিং সম্পন্ন

“৩৯ তম ফোবানা”  আটলান্টার গ্যাস সাউথ এরিনায়

“৩৯ তম ফোবানা” আটলান্টার গ্যাস সাউথ এরিনায়

গ্লোবাল প্রপার্টি জার্নাল নভেম্বর সংখ্যা প্রকাশিত : দুবাই, সৌদি আরব এবং বাহরাইনের রিয়েল এস্টেট বাজারে সেরা সুযোগ

গ্লোবাল প্রপার্টি জার্নাল নভেম্বর সংখ্যা প্রকাশিত : দুবাই, সৌদি আরব এবং বাহরাইনের রিয়েল এস্টেট বাজারে সেরা সুযোগ

ফেসবুকে বিভ্রাট, লগআউট হয়ে যাচ্ছে আইডি

ফেসবুকে বিভ্রাট, লগআউট হয়ে যাচ্ছে আইডি

২৮ তম এশিয়ান এক্সপো সাউথ ফ্লোরিডায় ২ ও ৩ মার্চ

২৮ তম এশিয়ান এক্সপো সাউথ ফ্লোরিডায় ২ ও ৩ মার্চ

সর্বশেষ সংবাদ
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী
ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়
ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়
আগামীকাল লস এনজেলস ফোবানা
আগামীকাল লস এনজেলস ফোবানা
লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প
বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ওরলান্ডো ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ওরলান্ডো ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রেসলঞ্চ এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু
৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রেসলঞ্চ এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু
কোয়েলের গ্রাজুয়েশন পার্টিতে  কমিউনিটি গেটটুগেদার
কোয়েলের গ্রাজুয়েশন পার্টিতে কমিউনিটি গেটটুগেদার
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top