জৈন্তাপুর ও গোয়াইনঘাট হাসপাতালে ভর্তি দু’জন সনাক্ত!
প্রকাশিত হয়েছে : ৭:৩৮:৩৩,অপরাহ্ন ১৬ এপ্রিল ২০২০ | সংবাদটি ৭৩০ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: সিলেটে নতুন করে আরও দুইজনের শরীরে করোনাভাইরাস সংক্রামক পাওয়া গেছে।
আক্রান্ত একজন জেলার জৈন্তাপুর উপজেলার এবং অপরজন গোয়াইনঘাট উপজেলার বাসিন্দা। সিলেট ওসমানী হাসপাতালে তাদের উপসর্গ পরিক্ষা করে তা ধরা পড়ে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগের উপ-পরিচালক ডা. আনিসুর রহমান এ তথ্য জানান।
তিনি বলেন, বুধবার পরীক্ষার পর তাদের শরীরে করোনা ধরা পড়ে। এদের মধ্যে একজনের বাড়ি গোয়ানঘাট উপজেলা ও আরেকজনের বাড়ি জৈন্তাপুর উপজেলায়। আক্রান্ত দুজনই পুরুষ। তারা দু’জনই নিজ নিজ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধিন রয়েছেন।






