logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. শীর্ষ সংবাদ
  3. সুনামগঞ্জে চেয়ারম্যানকে দেখতে না যাওয়ায় ডাক্তার লাঞ্চিত!

সুনামগঞ্জে চেয়ারম্যানকে দেখতে না যাওয়ায় ডাক্তার লাঞ্চিত!

প্রকাশিত হয়েছে : ৪:৩০:১০,অপরাহ্ন ১২ এপ্রিল ২০২০ | সংবাদটি ৬৯৬ বার পঠিত

দিরাই (সুনামগঞ্জ) থেকে সংবাদদাতা:: সুনামগঞ্জের দিরাই উপজেলা চেয়ারম্যানের চিকিৎসায় বাড়িতে না যাওয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তারকে লাঞ্চিত করার অভিযোগ উঠেছে।

দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসককে উপজেলা চেয়ারম্যানের ভাই, ছেলে ও ভাগ্নেসহ স্বজন কর্তৃক লাঞ্ছনার ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তোলপাড়।

রবিবার (১২ এপ্রিল) বিকেলে সংশ্লিষ্ট চিকিৎসক এব্যাপারে দিরাই থানায় সাধারণ ডায়েরি করেছেন।

জানা গেছে, অসুস্থ দিরাই উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম চৌধুরীকে তার বাসায় দেখতে না যাওয়ায় স্বজনরা রবিবার সকালে হাসপাতালে ঢুকে কর্তব্যরত চিকিৎসককে অশ্লীল ভাষায় গালিগালাজসহ তাকে শারীরিকভাবে লাঞ্ছনার চেষ্টা চালায়।

কর্তব্যরত ওই চিকিৎসক সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়ে তার অসহায়ত্ব প্রকাশ করে এ ঘটনার বিচার চেয়েছেন। পাশাপাশি নিরাপত্তাজনিত কারণে দায়িত্ব পালন করতে অনীহা প্রকাশ করেছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, রবিবার সকাল সাড়ে ৬টায় জরুরি বিভাগে কাজ করছিলেন ৩৯তম বিসিএসের চিকিৎসক স্বপন সরকার। এ সময় উপজেলা চেয়ারম্যানের ভাগ্নে রাজিব আহমদ জরুরি বিভাগে ঢুকে কর্তব্যরত চিকিৎসক স্বপন সরকারকে বলেন তার মামা উপজেলা চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরীকে বাসায় গিয়ে চিকিৎসা দিতে। বর্তমান সময়ে কর্তব্যরত চিকিৎসক জরুরি বিভাগ ছেড়ে কোনো বাসায় গিয়ে রোগীকে চিকিৎসা দিতে পারবেন না জানালে তাকে অশ্লীল ভাষায় গালাগালি শুরু করেন রাজিব। এ সময় হুমকি দিয়ে তিনি চলে যান।

কিছুক্ষণ পর উপজেলা চেয়ারম্যানের ভাই আবুল কাশেম চৌধুরী ও ছেলে ইফতেখারুল আলম জাকি চিকিৎকের কক্ষে ঢুকে তাকে জোরপূর্বক তাদের সঙ্গে নিয়ে যেতে চেষ্টা করেন। এ সময় ক্ষুব্ধ চেয়ারম্যানের ভাই লাথি দিয়ে চিকিৎসকের চেয়ার ফেলে দিয়ে তাকে শারিরীকভাবে লাঞ্ছিত করার চেষ্টা করেন। হৈ চৈ শুনে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাসহ আরও দুইজন চিকিৎসক ছুটে এলে তারা তাদেরকেও গালিগালাজ করেন। পরে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মাহবুবুর রহমান তাদের সঙ্গে একজন চিকিৎসক তার বাসায় পাঠিয়ে দিয়ে পরিস্থিতি শান্ত করেন। যাওয়ার সময় কর্তব্যরত চিকিৎসক স্বপন সরকারকে রাস্তায় ফেলে পেটাবেন বলে হুমকি দেন চেয়ারম্যানের স্বজনরা।

কর্তব্যরত চিকিৎসক স্বপন সরকার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া তাঁর বক্তব্যে বলেন, ‘আমি ইমার্জেন্সি ছেড়ে যেতে পারতাম, কিন্তু তখন যদি একজন শ্বাসকষ্টের রোগী আসতেন, তখন ইমার্জেন্সিতে কে রোগী দেখত? চেয়ারম্যান সাহেবের ভাই, ছেলে আর ভাগিনা? আমি যাইনি, তাই উনারা হুমকি দিয়েছেন। এই মহামারীর সময়ে আমরা ঝুঁকি নিয়ে কাজ করছি। এর মাঝে এ রকম হুমকি, গালাগালি শুনলে আর কাজ করতে ইচ্ছে করে না। তখন মনে হয় এদেশে সবচেয়ে বড় পাপ ক্ষমতাশালী না হওয়া, দ্বিতীয় পাপ ডাক্তার হওয়া।’

এ বিষয়ে দিরাই উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, ইমার্জেন্সি ডাক্তারের সঙ্গে চেয়ারম্যান সাহেবের আত্মীয়রা খারাপ আচরণ করেছেন। পরে বাসায় গিয়ে ডাক্তার চেয়ারম্যান সাহেবকে দেখে এসেছেন। বিষয়টি মিটমাট হয়ে গেছে।

সুনামগঞ্জ বিএমএ’র সাংগঠনিক সম্পাদক ডা. সৈকত দাস বলেন, করোনার এই ভয়াল সময়ে জীবন বাজি রেখে ডাক্তাররা চিকিৎসা দিচ্ছেন। এর মধ্যে প্রভাবশালীরা হাসপাতালে ঢুকে যেভাবে ডাক্তারদের অশ্লীল ভাষায় গালাগালি করছে, রাস্তায় ফেলে পেটানোর কথা বলছে, হুমকি-ধমকি দিয়েছে, তা নিন্দনীয়। এমন ঘটনায় জড়িতদের শাস্তি চাই।

এ ব্যাপারে উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম চৌধুরীর সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তার ফোন বন্ধ পাওয়া যায়।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল বলেন, দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার তাকে হুমকি-ধমকি দেওয়া হয়েছে মর্মে থানায় সাধারণ ডায়েরি করেছেন। আমরা এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেব।

এদিকে করোনার প্রাদুর্ভাবের এই সময়ে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও হুমকি-ধমকি দেওয়ায় নিন্দা জানিয়েছে সুনামগঞ্জ বিএমএ (বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন সুনামগঞ্জ)। তারা দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

শীর্ষ সংবাদ এর আরও খবর
বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ

বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ

৩০ তম এশিয়ান এক্সপোর আয়োজনের সুচনা শুক্রবার

৩০ তম এশিয়ান এক্সপোর আয়োজনের সুচনা শুক্রবার

৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল প্রবেশমুল্য ১০ ডলার,ফ্রী পার্কিং

৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল প্রবেশমুল্য ১০ ডলার,ফ্রী পার্কিং

৩০ তম এশিয়ান এক্সপোর শেষ প্রস্তুুতি

৩০ তম এশিয়ান এক্সপোর শেষ প্রস্তুুতি

মিশিগানে  দুটি মৌলভীবাজার এসোসিয়েশন এর যৌথ সভা

মিশিগানে দুটি মৌলভীবাজার এসোসিয়েশন এর যৌথ সভা

গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভায় সংবিধান সংস্কার ও নির্বাচন পরিচালনা কমিটি গঠন

গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভায় সংবিধান সংস্কার ও নির্বাচন পরিচালনা কমিটি গঠন

সর্বশেষ সংবাদ

গোলাপগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান
গোলাপগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান
লস এনজেলসে ফোবানার কীক অফ গালা অনুষ্ঠিত
লস এনজেলসে ফোবানার কীক অফ গালা অনুষ্ঠিত
৪০ তম ফোবানার কীক অফ গালার প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ফোবানার কীক অফ গালার প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম লস এনজেলস ফোবানার কীক অফ গালা ২৮ মার্চ
৪০ তম লস এনজেলস ফোবানার কীক অফ গালা ২৮ মার্চ
গোলাপগঞ্জে মেলার খবরে ক্ষুব্ধ ব্যবসায়ীরা,আন্দোলনের হু‌শিয়ারী
গোলাপগঞ্জে মেলার খবরে ক্ষুব্ধ ব্যবসায়ীরা,আন্দোলনের হু‌শিয়ারী
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল ২ ও ৩ মে ওরলান্ডোতে
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল ২ ও ৩ মে ওরলান্ডোতে
ওরলান্ডোতে ১ ম বারের মত ওয়াজ মাহফিল অনুষ্ঠিত
ওরলান্ডোতে ১ ম বারের মত ওয়াজ মাহফিল অনুষ্ঠিত
৩০ তম এশিয়ান এক্সপো ২৫-২৬ এপ্রিল
৩০ তম এশিয়ান এক্সপো ২৫-২৬ এপ্রিল
ওরলান্ডোতে ১ ম ওয়াজ মাহফিল ৭ ই ফেব্রুয়ারী
ওরলান্ডোতে ১ ম ওয়াজ মাহফিল ৭ ই ফেব্রুয়ারী
ওরলান্ডোতে স্পোর্টস ক্লাবের ব্যাডমিন্টন টু্র্নামেন্ট সম্পন্ন
ওরলান্ডোতে স্পোর্টস ক্লাবের ব্যাডমিন্টন টু্র্নামেন্ট সম্পন্ন
২৪ জানুয়ারী স্পোর্টস ক্লাবের ব্যাডমিন্টন টুর্নামেন্ট
২৪ জানুয়ারী স্পোর্টস ক্লাবের ব্যাডমিন্টন টুর্নামেন্ট
ঢাকায় ৪০ তম ফোবানার মিট দ্যা প্রেস অনুষ্ঠিত
ঢাকায় ৪০ তম ফোবানার মিট দ্যা প্রেস অনুষ্ঠিত
রাষ্ট্রীয় সম্মাননায় ভূষিত ইতিহাসসন্ধানী লেখক ফারুক আহমদ
রাষ্ট্রীয় সম্মাননায় ভূষিত ইতিহাসসন্ধানী লেখক ফারুক আহমদ
প্রবাসী সম্মাননা ২০২৫- পাচ্ছেন লেখক সাংবাদিক আনোয়ার শাহজাহান
প্রবাসী সম্মাননা ২০২৫- পাচ্ছেন লেখক সাংবাদিক আনোয়ার শাহজাহান
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top