logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. পত্রিকা ও সম্পাদকের সমালোচনায় শামীম ওসমান

পত্রিকা ও সম্পাদকের সমালোচনায় শামীম ওসমান

প্রকাশিত হয়েছে : ৪:২৮:০০,অপরাহ্ন ২৬ জানুয়ারি ২০১৭ | সংবাদটি ১২১৮ বার পঠিত

সংসদে বিভিন্ন সংবাদ মাধ্যমের তীব্র সমালোচনা করেছেন সরকারদলীয় সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান।

বুধবার দশম জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ সমালোচনা করেন।

তিনি বলেন, ‘এরা কারা? এই পত্রিকাগুলো কাদের? আমি নাম ধরেই বলতে চাই। কারণ, আমি কাউকে ভয় করি না। এমন কোনো কাজ করি নাই যে আল্লাহ রাব্বুল্ল আলামিন ছাড়া কাউকে ভয় পাব।’

এ সময় দেশের দুটি প্রথম শ্রেণির পত্রিকার নাম উল্লেখ করেন শামীম ওসমান।

ক্ষমতাসীন দলের এই সংসদ সদস্য বলেন, ‘এই সংসদের অধিকাংশ সংসদ সদস্য যারা শেখ হাসিনার বাইরে আপস করবেন না, যারা রাইজিং লিডার, প্রতিনিয়ত কোনো না কোনোভাবে তাদের বিরুদ্ধে লিখে দেওয়া হচ্ছে। সূত্র অমুক বলে লিখে দেওয়া হচ্ছে। আমি নিজে সবচেয়ে বড় ভিকটিম। আমার বিরুদ্ধে ২০০৮ সালে কোন পত্রিকায় লেখা হয় নাই? লংমার্চ, গোলাম আযম এবং নিষিদ্ধপল্লী এই তিনটি বন্ধ করার পর আমাকে গডফাদার বানানোর চেষ্টা করা হয়। এখনো হচ্ছে, ভবিষ্যতে হবে।’

স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, ‘আমি জানি না, এটা আমার শেষ বক্তব্য কি না। আমি এটাও জানি না, আজকে আপনাকে আমি শেষ দেখছি কি না। কারণ, শকুনিরা চারিদিকে গরম নিঃশ্বাস নিচ্ছে। নিঃশ্বাস নিচ্ছে শেখ হাসিনার অগ্রগতিকে ঠেকিয়ে দেওয়ার জন্য। আমি তাকে (শেখ হাসিনা) খুব ভালোবাসি। আমার মতো সবাই তাকে ভালোবাসে। যারা বেশি ভালোবাসে তাদের ওপরই আঘাতটা বেশি হচ্ছে।’

তিনি আরো বলেন, ‘বাংলাদেশের ৯০ ভাগ সাংবাদিক ভালো মানুষ। কিন্তু যারা ওয়ান ইলেভেন ঘটাতে চায়, আর কিছু আঁতেল সুশীল আছেন, যারা নতুন করে চক্রান্ত শুরু করেছেন। চক্রান্তটি কী- শেখ হাসিনার প্রশ্নে যারা বিন্দু পরিমাণ আপস করবে না তাদেরকে টার্গেট করা হচ্ছে। চরিত্র হরণ করা হবে। এমনভাবে করা হবে যাতে আগামীতে তারা রাস্তায় জনগণের সামনে যেতে না পারে। কিংবা দলের ভিতরে বিতর্কিত করা হবে। হয়তো দলের ভিতরেও কিছু লোক থাকতে পারে এগুলো করার জন্য। এটা হতেই পারে। কারণ, মোশতাক তো এই দলেরই লোক ছিল। ওরা নতুন করে ষড়যন্ত্র করেছে। বিদেশের মাটিতে মিটিং হয়েছে।’

তিনি অভিযোগের সুরে বলেন, ‘ওরা আমার দলের লেবাস পরে আছেন, ভালো কথা। সরকারের সুযোগ-সুবিধাও নেন। উপদেষ্টাও হন। ওনার পত্রিকায় গত তিন দিন আগে লেখা হলো বিভিন্ন সংসদ সদস্যের নামে, আমার নামসহ। আমি অবাক হলাম। কষ্ট পেলাম। বলে কী এই লোকটা? কে এই লোক, ওনার ব্যাকগ্রাউন্ড কী? ব্যাকগ্রাউন্ড দেখলাম। ১৯৭০ সালে অবজারভারের সলিমুল্লাহ সাহেব ছিলেন স্পোর্টস রিপোর্টার। উনি মুক্তিযুদ্ধে চলে যান। আর এই ভদ্র লোক তখন এসে তার স্থলাভিষিক্ত হন ১৯৭১ সালে। ১৯৭১ সালের ৫ মে উনি জয়েন করেন। এই ভদ্রলোক গোলাম আযমের নাগরিকত্ব ফিরিয়ে দেওয়ার জন্য যারা যারা সই করেছিল তাদের মধ্যে অন্যতম। এই লোকটা কে? ওনি তো আমাদের মধ্যেই ঘোরাফেরা করেন। প্রগতিশীল সাজেন। আর এই সংসদ সদস্যদের মাদকসম্রাট বানানোর চেষ্টা করেন।’

দুটি পত্রিকার দিকে ইঙ্গিত করে শামীম ওসমান বলেন, ‘ওদের সাহস বেড়ে গেছে। কারণ ওদের কিছু হয় না।’

জাতীয় এর আরও খবর
গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন

গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন

কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’

কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’

বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ

বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ

গোলাপগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান

গোলাপগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান

প্রবাসী সম্মাননা ২০২৫- পাচ্ছেন লেখক সাংবাদিক আনোয়ার শাহজাহান

প্রবাসী সম্মাননা ২০২৫- পাচ্ছেন লেখক সাংবাদিক আনোয়ার শাহজাহান

গোলাপগঞ্জে মেলার খবরে ক্ষুব্ধ ব্যবসায়ীরা,আ‌ন্দোল‌নের হু‌শিয়ারী

গোলাপগঞ্জে মেলার খবরে ক্ষুব্ধ ব্যবসায়ীরা,আ‌ন্দোল‌নের হু‌শিয়ারী

সর্বশেষ সংবাদ
ফ্লোরিডা স্টেট বিএনপির জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী পালন
ফ্লোরিডা স্টেট বিএনপির জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী পালন
সিলেটের বাপ্পী র বিশ্বকাপ জয়ের গল্প
সিলেটের বাপ্পী র বিশ্বকাপ জয়ের গল্প
পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন
গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন
কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’
কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’
লস এনজেলস ফোবানায় প্রবাসীকল্যান মন্ত্রী আরিফুল হক থাকবেন
লস এনজেলস ফোবানায় প্রবাসীকল্যান মন্ত্রী আরিফুল হক থাকবেন
ফ্লোরিডায় কারিগরের জমজমাট বৈশাখের আয়োজন
ফ্লোরিডায় কারিগরের জমজমাট বৈশাখের আয়োজন
ওরলান্ডোতে বৈশাখের আয়োজন সম্পন্ন
ওরলান্ডোতে বৈশাখের আয়োজন সম্পন্ন
ওরলান্ডোতে বাংলা নববর্ষ ১৫ মে শুক্রবার
ওরলান্ডোতে বাংলা নববর্ষ ১৫ মে শুক্রবার
মাহিদা রেজার গ্রাজুয়েশন সম্পন্ন
মাহিদা রেজার গ্রাজুয়েশন সম্পন্ন
লস এনজেলস ফোবানার গনসংযোগ  সাউথ ফ্লোরিডা ও সেন্ট্রাল ফ্লোরিডায় 
লস এনজেলস ফোবানার গনসংযোগ সাউথ ফ্লোরিডা ও সেন্ট্রাল ফ্লোরিডায় 
উ্যসব মুখর পরিবেশে ৭ম এশিয়ান ফেস্টিভ্যাল ওরলান্ডোতে সম্পন্ন
উ্যসব মুখর পরিবেশে ৭ম এশিয়ান ফেস্টিভ্যাল ওরলান্ডোতে সম্পন্ন
আগামীকাল ৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর শুভ সুচনা
আগামীকাল ৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর শুভ সুচনা
আনন্দ, উচছাস ও কমিউনিটির স্বতঃস্ফূর্ততায় ৩০ তম এক্সপো সফল
আনন্দ, উচছাস ও কমিউনিটির স্বতঃস্ফূর্ততায় ৩০ তম এক্সপো সফল
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর ব্যাপক গনসংযোগ সাউথ ফ্লোরিডায়
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর ব্যাপক গনসংযোগ সাউথ ফ্লোরিডায়
বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ
বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ
৩০ তম এশিয়ান এক্সপোর আয়োজনের সুচনা শুক্রবার
৩০ তম এশিয়ান এক্সপোর আয়োজনের সুচনা শুক্রবার
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল প্রবেশমুল্য ১০ ডলার,ফ্রী পার্কিং
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল প্রবেশমুল্য ১০ ডলার,ফ্রী পার্কিং
৩০ তম এশিয়ান এক্সপোর শেষ প্রস্তুুতি
৩০ তম এশিয়ান এক্সপোর শেষ প্রস্তুুতি
মিশিগানে  দুটি মৌলভীবাজার এসোসিয়েশন এর যৌথ সভা
মিশিগানে দুটি মৌলভীবাজার এসোসিয়েশন এর যৌথ সভা
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top