logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. পররাষ্ট্রমন্ত্রীর ‘শোকবার্তা’ নিয়ে যুক্তরাষ্ট্রে তোলপাড়!

পররাষ্ট্রমন্ত্রীর ‘শোকবার্তা’ নিয়ে যুক্তরাষ্ট্রে তোলপাড়!

প্রকাশিত হয়েছে : ৮:১৮:২৫,অপরাহ্ন ১১ এপ্রিল ২০২০ | সংবাদটি ৩৪১০ বার পঠিত

নিউ ইয়র্ক থেকে :: বিশ্বের বিভিন্ন দেশে প্রাণঘাতী করোনাভাইরাসে শতাধিক প্রবাসী বাংলাদেশি মারা গেছেন। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ.কে. আব্দুল মোমেনসহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ শুধুমাত্র একজন প্রবাসীর বিদেহী আত্মার শান্তি কামনা করে ‘অদ্ভুত শোকবার্তা’ প্রকাশ করে চাঞ্চল্যের সৃষ্টি করেছেন।

রবিবার (৫ এপ্রিল) ভোর সাড়ে ৪টায় নিউ ইয়র্কের এলমহার্স্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান যুক্তরাষ্ট্র প্রবাসীদের সর্ববৃহৎ সামাজিক সংগঠন ‘বাংলাদেশ সোসাইটি’র সভাপতি কামাল আহমেদ।

নিউ ইয়র্কে এ সময়ে করোনাভাইরাসে নিহত প্রবাসী বাংলাদেশির সংখ্যা ছিল ৭৬ জন। কিন্তু পররাষ্ট্রমন্ত্রী কামাল আহমেদের মৃত্যুর ৯ ঘন্টার মধ্যেই শোক জানিয়েছেন। একই দিনে দুপুর ১টা ২৫ মিনিটে নিউ ইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা পররাষ্ট্রমন্ত্রীসহ মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তাদের নাম উল্লেখ করে শোকবার্তাটি প্রকাশ করেন। মার্কিন সংবাদমাধ্যম বাংলা প্রেস এ খবর জানিয়েছেন।

বিশ্বের বিভিন্ন দেশে প্রাণঘাতী করোনাভাইরাসে শতাধিক প্রবাসী বাংলাদেশি মারা গেলেও শুধু একজন প্রবাসীর জন্য কেন শোকবার্তা পাঠানো হলো এ নিয়ে প্রবাসীদের মাঝে চলছে নানা গুঞ্জন। অনেকেই বলছেন প্রয়াত কামাল আহমেদ ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ.কে. আব্দুল মোমেন একই এলাকার লোক বলেই শুধুমাত্র তাঁর জন্য দ্রুত শোক প্রকাশ করে বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন। তাহলে অন্যান্য প্রবাসীদের জন্য কী তাঁর কোন দয়ামায়া নেই? মহামারির এই দিনে এমন একটি ‘অদ্ভুত শোকবার্তা’ প্রকাশ করে আঞ্চলিকতাকে প্রাধান্য দিয়েছেন বলেও প্রবাসীরা প্রশ্ন তুলেছেন। তারা বলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ.কে. আব্দুল মোমেন কোন এলাকার মন্ত্রী নন, তিনি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। তাই তাঁর এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচিত ছিল বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাসে নিহত সকল বাংলাদেশিদের জন্য শোক জানানো।
বাংলাদেশ সোসাইটি’র সভাপতি কামাল আহমেদের মৃত্যুর প্রকৃত কারণ গোপন করা হয়েছে শোকবার্তায়। করোনাভাইরাসে তাঁর মৃত্যু হলেও নিউ ইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল অত্যন্ত কৌশলে তা গোপন করেন।

নিউ ইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা কর্তৃক প্রেরিত পররাষ্ট্র মন্ত্রণালয়ের অদ্ভুত শোকবার্তাটি হুবহু তুলে ধরা হলো-

শোক বার্তা (৫ এপ্রিল, ২০২০)

বাংলাদেশ কমিউনিটির সর্বজন প্রিয়মুখ জনাব কামাল আহমেদ এর মৃত্যুতে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, নিউ ইয়র্ক গভীরভাবে শোকাহত। নিউ ইয়র্কে বাংলাদেশ কমিউনিটির বৃহত্তম আব্রেলা সংগঠন ‘বাংলাদেশ সোসাইটি’র সভাপতি জনাব কামাল আহমেদ আজ ভোর ৪:৩০ ঘটিকায় এলমহার্স্ট হাসপাতালে মৃত্যু বরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা জনাব কামাল আহমেদ এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সাথে সার্বক্ষণিক যোগাযোগ করে যাচ্ছেন। মাননীয় পররাষ্ট্র মন্ত্রী ড. এ.কে. আব্দুল মোমেন,এমপি, যুক্তরাষ্ট্রে নিযুক্ত মান্যবর রাষ্ট্রদূত জনাব মোহাম্মদ জিয়াউদ্দিন এবং জনাব মাসুদ বিন মোমেন, মাননীয় পররাষ্ট্র সচিব জনাব কামাল আহমেদ এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
জনাব কামাল আহমেদ তাঁর নিজ কর্মগুণে বাংলাদেশী-আমেরিকান কমিউনিটিতে অত্যন্ত প্রিয় এবং শ্রদ্ধাভাজন ছিলেন। তাঁর মৃত্যু সকলের জন্য একটি অপূরণীয় ক্ষতি। প্রবাসীদের কল্যাণে তিনি সবসময় বাংলাদেশ কনস্যুলেটের সাথে যোগাযোগ রাখতেন এবং সহযোগিতা করতেন। অত্যন্ত অমায়িক, প্রচারবিমুখ ও নিরহংকার ব্যক্তি কামাল আহমেদ দীর্ঘদিন যাবত প্রবাসীদের বিভিন্ন ধরণের সহযোগিতা করেছেন। বাংলাদেশ কমিউনিটিতে মরহুম কামাল আহমেদ এর অবদানের জন্য বাংলাদেশ কনস্যুলেট জেনারেল তাঁকে কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে।

জাতীয় এর আরও খবর
গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন

গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন

কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’

কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’

বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ

বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ

গোলাপগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান

গোলাপগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান

প্রবাসী সম্মাননা ২০২৫- পাচ্ছেন লেখক সাংবাদিক আনোয়ার শাহজাহান

প্রবাসী সম্মাননা ২০২৫- পাচ্ছেন লেখক সাংবাদিক আনোয়ার শাহজাহান

গোলাপগঞ্জে মেলার খবরে ক্ষুব্ধ ব্যবসায়ীরা,আ‌ন্দোল‌নের হু‌শিয়ারী

গোলাপগঞ্জে মেলার খবরে ক্ষুব্ধ ব্যবসায়ীরা,আ‌ন্দোল‌নের হু‌শিয়ারী

সর্বশেষ সংবাদ
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী
ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়
ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়
আগামীকাল লস এনজেলস ফোবানা
আগামীকাল লস এনজেলস ফোবানা
লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প
বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ওরলান্ডো ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ওরলান্ডো ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রেসলঞ্চ এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু
৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রেসলঞ্চ এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু
কোয়েলের গ্রাজুয়েশন পার্টিতে  কমিউনিটি গেটটুগেদার
কোয়েলের গ্রাজুয়েশন পার্টিতে কমিউনিটি গেটটুগেদার
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top