‘আগামী ৩০ দিন বাংলাদেশের জন্য বেশি ঝুঁকিপূর্ণ’
প্রকাশিত হয়েছে : ২:০৭:৩৮,অপরাহ্ন ০৭ এপ্রিল ২০২০ | সংবাদটি ১১৯৭ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: করোনার কারণে আগামী ৩০ দিন দেশের জন্য ঝুঁকিপূর্ণ।
কারণ দেশে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে লাফিয়ে লাফিয়ে। দেশে করোনাভাইরাসে এ পর্যন্ত ১২ জনের মৃত্যু হয়েছে। আর, মোট ১২৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। প্রথম রোগী শনাক্তের এক মাসে দেশে আক্রান্তের সংখ্যা তিন অংকের কোটায়। দেশে করোনাভাইরাসে মোট আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ৩৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
সোমবার (৬ এপ্রিল) রাজধানীর মহাখালীতে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স এন্ড সার্জন্সে করোনা ভাইরাস সংক্রান্ত জরুরি বৈঠক শেষে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালেক।
আগামী ৩০ দিন দেশের জন্য ঝুঁকিপূর্ণ জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী সবাইকে বাড়িতে থাকার উপর জোর দিয়েছেন। তিনি বলেন, ‘এইভাবে যদি সব জায়গা করোনা আক্রান্ত শনাক্ত হয় তাহলে তো জায়গা দিতে পারবেন না। তাই সকলকে বুঝতে হবে এটি রোগ, এটি কাউকে ছাড়ে না।’
করোনা প্রতিরোধে জাতীয় কমিটির প্রধান হলেও সংশ্লিষ্ট বৈঠকগুলোতে তাকে ডাকা হয় না বলে দাবি করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, ‘আমি সচিবকে বলেছি এ বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত না হলেও পরামর্শতো করা যেতে পারে। তাতে আমরা আমাদের মতামতটি দিতে পারি।’
এসময় পোশাক শ্রমিকদের দায় বিজিএমইকে নিতে হবে বলেও মন্তব্য করেন তিনি।






