গোলাপগঞ্জ উপজেলা প্রশাসনের ত্রাণ বিতরণ অব্যাহত
প্রকাশিত হয়েছে : ১:১০:০৩,অপরাহ্ন ৩০ মার্চ ২০২০ | সংবাদটি ৬১৩ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: করোনাভাইরাস সংক্রামক ঠেকাতে সারাদেশের ন্যায় গোলাপগঞ্জের মানুষও ঘরবন্দি। এসব ঘরবন্দিদের মধ্যে রয়েছেন দিনমজুর, রিক্সা চালক, ফেরিওয়ালাও। তাদের অনেকেই রয়েছেন প্রতিদিনের রোজগার দিয়ে সংসার চালায়। এসব পরিবারকে সরকারের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হচ্ছে।
প্রতিদিনের ন্যায় সোমবার (৩০ মার্চ) উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের ২৮টি পরিবারকে ত্রাণ বিতরণ করা হয়।
আর এসব ত্রাণ হতদরিদ্রদের বাড়ি বাড়ি গিয়ে বিতররণ করেন উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমান।
উল্লেখ্য, উপজেলার মানুষ ঘরবন্দি হওয়ার পর থেকে ইউএনও মামুনুর রহমান ও এসিল্যান্ড শবনম শারমিন মানুষের বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ বিতরণের পাশাপাশি বিভিন্ন বাজার তদারকি করছেন।






