logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. বর্তমান প্রেক্ষাপটে ইমাম ও খতিবদের আহমদ শফীর পরামর্শ

বর্তমান প্রেক্ষাপটে ইমাম ও খতিবদের আহমদ শফীর পরামর্শ

প্রকাশিত হয়েছে : ৩:২৬:৫৩,অপরাহ্ন ২৫ মার্চ ২০২০ | সংবাদটি ৭৯২ বার পঠিত

আমাদের প্রতিদিন ডেস্ক:: বাংলা‌দেশ অন্যতম এক‌টি মুস‌লিম প্রধান দেশ। দে‌শে তিন ল‌ক্ষের অ‌ধিক মস‌জিদ র‌য়েছে। প্র‌তি‌দিন পাঁচ ওয়াক্ত নামা‌জে লক্ষ লক্ষ মানুষ অংশ নেন। মস‌জি‌দে গি‌য়ে আত্ম‌িক প্রশা‌ন্তি লাভ ক‌রেন। আল্লাহ তায়ালার দরবা‌রে কান্নাকা‌টি ক‌রেন। মস‌জি‌দের স‌ঙ্গে র‌য়ে‌ছে তা‌দের আত্মিক সম্পর্ক। কারণ ম‌সজি‌দ হ‌লো সব‌চে‌য়ে নিরাপদ জায়গা।

পৃ‌থিবীর স‌বচে‌য়ে নিরাপদ ও শান্তিময় স্থান মস‌জিদ। তাই ক‌রোনাভাইরাসের প্রাদুর্ভা‌বে চলমান প‌রি‌স্থি‌তি‌তে দে‌শের সকল মস‌জি‌দের ইমাম, খ‌তিব, মুয়া‌জ্জিন ও মুতাওয়াল্লী‌দের সমী‌পে ছয়‌টি পরামর্শ দিয়েছেন হেফাজতে ইসলামের আমির শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী।

বুধবার (২৫ মার্চ) রাতে গণমাধ্য‌মে পাঠা‌নো এক বিবৃ‌তি‌তে তিনি এ ছয়‌টি পরামর্শ প্রদান ক‌রেন।

আগমদ শফীর দেয়া পরামর্শগুলো হলো:-

এক. আমা‌দের দে‌শের জনগণ ক‌রোনাভাইরাস ইস্যু‌তে এখ‌নো প‌রিপূর্ণ সচেতন নন। এমন নাজুক প‌রিস্থি‌তিতেও ধর্মীয় ও রাষ্ট্রীয় বি‌ধি‌নি‌ষেধ তোয়াক্কা কর‌ছেন না। অথচ এ প‌রি‌স্থি‌তি‌তে আমা‌দের সব‌চে‌য়ে বে‌শি প্র‌য়োজন আল্লাহমুখী হওয়া। কারণ তওবা ইস‌তেগফার ও কান্নাকা‌টির মাধ্য‌মে আল্লাহ তায়ালার আজাব ও গজব থে‌কে আমরা বাঁচ‌তে পারব‌ো। তাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে বি‌শেষ মুনাজাত করুন। তওবা ইস‌তেগফার করুন। সুন্নাতসম্মত দোয়ার অামল করুন।

দুই. বাংলা‌দে‌শে লকডাউন ঘোষণা হ‌লে ইমাম মুয়া‌জ্জিন ও খাদেমগণ মি‌লে হ‌লেও নামাজের জামাত কায়েম করতে হ‌বে। মস‌জি‌দ বন্ধ করা যা‌বে না। ত‌বে সুন্নত ও নফল নামাজ ঘ‌রে অাদায় করার প্র‌তি মুস‌ল্ল‌ি‌দের তাকিদ দিন। অার সতর্কতার স‌ঙ্গে প্র‌য়োজনীয় সব অামল চা‌লি‌য়ে নেওয়‌ার চেষ্টা করুন।

তিন. দে‌শের চলমান প‌রি‌স্থি‌তি‌তে সব‌চে‌য়ে ‌বে‌শি কষ্ট প‌া‌চ্ছে দিনমজুর ও সমা‌জের নিম্নবিত্তের মানুষ। তাই ইমাম খ‌তিব, মুয়া‌জ্জিন ও মস‌জিদ ক‌মি‌টির দা‌য়িত্বশীলগণ তা‌দের সহায়তায় এ‌গি‌য়ে অাসুন। সমা‌জের বিত্তশালী‌দের সঙ্গ‌ে পরামর্শ ক‌রে অসহায় মানুষ‌দের হা‌তে চাল,ডাল,তেল,অালুসহ নিত্য প্র‌য়োজনীয় সামগ্রী তু‌লে দিন।

চার. মস‌জি‌দে মস‌জি‌দে অজুর অা‌গে হাত ধোয়ার জন্য হ্যান্ড স্যা‌নিটাই‌জার এর ব্যবস্থা করুন। ফরজ নামাজ ও জুমার বয়া‌নে সংক্ষিপ্ত আকারে ক‌রোনা ভাইরাস সম্প‌র্কে স‌চেতনতা সৃ‌ষ্টির লক্ষ্যে অালোচনা করুন। গুজব, কানকথা, ভি‌ত্তিহীন ও তথ্যহীন অা‌লোচনা থে‌কে বিরত থাকুন। বি‌দেশ ফেরত ও অসুস্থ‌ ব্য‌ক্তি‌দের মস‌জি‌দে না এস‌ে তা‌দের ঘ‌রে নামাজ অাদা‌য়ের নির্দ‌েশ দিন।

পাঁচ. প্রত্যেক মহল্লার ইমাম ও সচেতন উলামায়ে কেরাম প্রত্যেকেই নিজ দায়িত্বে দোয়া ইউনুস, কোরআন খতম ও রোগম‌ুক্তির জন্য বি‌শেষ দোয়ার অামল করুন।
“লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনজ জালিমিন।”
এই আয়াত সবাইকে বে‌শি বে‌শি পড়ার জন্য উদ্বুদ্ধ করুন।

এবং ঘর থে‌কে বের হওয়‌ার অা‌গে
“বিসমিল্লাহিল্লাজি লা ইয়াদুররু মাআস মিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামায়ি ওয়া হুওয়াস সামিউল আলিম।’
উক্ত দোয়া‌টি নিয়‌মিত পড়‌তে বলুন।

ছয়. কোন ব্য‌ক্তি মারা গে‌লে তার কাফন দাফনের ব্য‌বস্থা ও জানাযা পড়া‌নোর ব্যাপা‌রে গাফল‌তি কর‌বেন না। নিরাপদ দুরত্ব বজায় রেখে য‌থেষ্ট সম্মান দি‌য়ে নি‌য়মমা‌ফিক সব‌কিছুর অা‌ঞ্জাম দেয়ার চেষ্টা কর‌বেন।

জাতীয় এর আরও খবর
গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন

গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন

কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’

কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’

বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ

বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ

গোলাপগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান

গোলাপগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান

প্রবাসী সম্মাননা ২০২৫- পাচ্ছেন লেখক সাংবাদিক আনোয়ার শাহজাহান

প্রবাসী সম্মাননা ২০২৫- পাচ্ছেন লেখক সাংবাদিক আনোয়ার শাহজাহান

গোলাপগঞ্জে মেলার খবরে ক্ষুব্ধ ব্যবসায়ীরা,আ‌ন্দোল‌নের হু‌শিয়ারী

গোলাপগঞ্জে মেলার খবরে ক্ষুব্ধ ব্যবসায়ীরা,আ‌ন্দোল‌নের হু‌শিয়ারী

সর্বশেষ সংবাদ
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী
ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়
ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়
আগামীকাল লস এনজেলস ফোবানা
আগামীকাল লস এনজেলস ফোবানা
লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প
বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ওরলান্ডো ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ওরলান্ডো ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রেসলঞ্চ এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু
৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রেসলঞ্চ এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু
কোয়েলের গ্রাজুয়েশন পার্টিতে  কমিউনিটি গেটটুগেদার
কোয়েলের গ্রাজুয়েশন পার্টিতে কমিউনিটি গেটটুগেদার
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top