logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. শীর্ষ সংবাদ
  3. এমবিবিএস-বিডিএস ছাড়া কেউ ডাক্তার পদবী ব্যবহার করতে পারবে না : বিএমডিসি

এমবিবিএস-বিডিএস ছাড়া কেউ ডাক্তার পদবী ব্যবহার করতে পারবে না : বিএমডিসি

প্রকাশিত হয়েছে : ৩:১৯:৫২,অপরাহ্ন ১৭ জানুয়ারি ২০১৭ | সংবাদটি ৩৪৫৩ বার পঠিত

এমবিবিএস ও বিডিএস ডিগ্রিধারী ব্যতীত কেউ যেন ডাক্তার পদবী ব্যবহার না করেন, সে বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হবে । এছাড়া ছাপানো প্রেসক্রিপশন বা হাতে লেখার ক্ষেত্রে বড় অক্ষর ব্যবহারের জন্য চিকিৎসকদের প্রতি উচ্চ আদালতের নির্দেশ বাস্তবায়নে বিএমডিসি পদক্ষেপ নিয়েছে। ১৫ জানুয়ারিবিএমডিসির কার্যনির্বাহী কমিটির ৭ সদস্যের একটি প্রতিনিধি দল স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মো. নাসিমের সঙ্গে সাক্ষাৎকালে এ কথা জানিয়েছেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) সভাপতি ডা. মো. শহীদুল্লাহর নেতৃত্বে বিএমডিসির ওই প্রতিনিধি দল স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে।এসময় প্রতিনিধি দল মন্ত্রীকে জানায় প্রেসক্রিপশনে বড় অক্ষর লেখার বিষয়ে উচ্চ আদালতের নির্দেশনা নিয়ে শিগগিরই প্রজ্ঞাপন জারি করা হবে।

বিএমডিসি সভাপতি মন্ত্রীকে জানান, চিকিৎসকরা
তাদের প্রেসক্রিপশন প্যাড বা ভিজিটিং কার্ডে বিএমডিসির নিবন্ধনকৃত ডিগ্রি ছাড়া অন্য কোনও ডিগ্রি যেন ব্যবহার করতে না পারে, সে বিষয়েও সুস্পষ্ট নির্দেশনা দেবে বিএমডিসি। এছাড়া, বিভিন্ন দেশ থেকে এমবিবিএস ও বিডিএস কোর্স সম্পন্ন করে আসা শিক্ষার্থীদের জন্য বিএমডিসি কর্তৃক ফের পরীক্ষা নেওয়ার পদ্ধতিও শক্তিশালী করার প্রক্রিয়া চলছে বলে মন্ত্রীকে জানায় প্রতিনিধি দল।

প্রতিনিধি দল জানান, চিকিৎসকদের জন্য একটি আচরণবিধি চূড়ান্ত করা হয়েছে এবং দ্রুতই তা দেশের সব চিকিৎসকের কাছে পাঠানো হবে।

এসময় স্বাস্থ্যমন্ত্রী মহাখালীতে ঘোষিত স্বাস্থ্যপল্লীতে বিএমডিসির নতুন ভবন নির্মাণের জন্য জমি বরাদ্দ দেওয়ার প্রতিশ্রুতি দেন। এমবিবিএস ও বিডিএস ডিগ্রিধারী ব্যতীত কেউ যেন ডাক্তার পদবী ব্যবহার না করেন, সে বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হবে বলে বিএমডিসি প্রতিনিধি দল মন্ত্রীকে অবহিত করলে মন্ত্রী বলেন, ‘ভূয়া ডাক্তার চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নিতে সরকারের অভিযানকে এই প্রজ্ঞাপন বেগবান
করবে।’

সূত্র ডাক্তার প্রতিদিন।

শীর্ষ সংবাদ এর আরও খবর
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল প্রবেশমুল্য ১০ ডলার,ফ্রী পার্কিং

৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল প্রবেশমুল্য ১০ ডলার,ফ্রী পার্কিং

৩০ তম এশিয়ান এক্সপোর শেষ প্রস্তুুতি

৩০ তম এশিয়ান এক্সপোর শেষ প্রস্তুুতি

মিশিগানে  দুটি মৌলভীবাজার এসোসিয়েশন এর যৌথ সভা

মিশিগানে দুটি মৌলভীবাজার এসোসিয়েশন এর যৌথ সভা

গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভায় সংবিধান সংস্কার ও নির্বাচন পরিচালনা কমিটি গঠন

গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভায় সংবিধান সংস্কার ও নির্বাচন পরিচালনা কমিটি গঠন

গোলাপগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান

গোলাপগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান

লস এনজেলসে ফোবানার কীক অফ গালা অনুষ্ঠিত

লস এনজেলসে ফোবানার কীক অফ গালা অনুষ্ঠিত

সর্বশেষ সংবাদ

৪০ তম ফোবানার কীক অফ গালার প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ফোবানার কীক অফ গালার প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম লস এনজেলস ফোবানার কীক অফ গালা ২৮ মার্চ
৪০ তম লস এনজেলস ফোবানার কীক অফ গালা ২৮ মার্চ
গোলাপগঞ্জে মেলার খবরে ক্ষুব্ধ ব্যবসায়ীরা,আন্দোলনের হু‌শিয়ারী
গোলাপগঞ্জে মেলার খবরে ক্ষুব্ধ ব্যবসায়ীরা,আন্দোলনের হু‌শিয়ারী
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল ২ ও ৩ মে ওরলান্ডোতে
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল ২ ও ৩ মে ওরলান্ডোতে
ওরলান্ডোতে ১ ম বারের মত ওয়াজ মাহফিল অনুষ্ঠিত
ওরলান্ডোতে ১ ম বারের মত ওয়াজ মাহফিল অনুষ্ঠিত
৩০ তম এশিয়ান এক্সপো ২৫-২৬ এপ্রিল
৩০ তম এশিয়ান এক্সপো ২৫-২৬ এপ্রিল
ওরলান্ডোতে ১ ম ওয়াজ মাহফিল ৭ ই ফেব্রুয়ারী
ওরলান্ডোতে ১ ম ওয়াজ মাহফিল ৭ ই ফেব্রুয়ারী
ওরলান্ডোতে স্পোর্টস ক্লাবের ব্যাডমিন্টন টু্র্নামেন্ট সম্পন্ন
ওরলান্ডোতে স্পোর্টস ক্লাবের ব্যাডমিন্টন টু্র্নামেন্ট সম্পন্ন
২৪ জানুয়ারী স্পোর্টস ক্লাবের ব্যাডমিন্টন টুর্নামেন্ট
২৪ জানুয়ারী স্পোর্টস ক্লাবের ব্যাডমিন্টন টুর্নামেন্ট
ঢাকায় ৪০ তম ফোবানার মিট দ্যা প্রেস অনুষ্ঠিত
ঢাকায় ৪০ তম ফোবানার মিট দ্যা প্রেস অনুষ্ঠিত
রাষ্ট্রীয় সম্মাননায় ভূষিত ইতিহাসসন্ধানী লেখক ফারুক আহমদ
রাষ্ট্রীয় সম্মাননায় ভূষিত ইতিহাসসন্ধানী লেখক ফারুক আহমদ
প্রবাসী সম্মাননা ২০২৫- পাচ্ছেন লেখক সাংবাদিক আনোয়ার শাহজাহান
প্রবাসী সম্মাননা ২০২৫- পাচ্ছেন লেখক সাংবাদিক আনোয়ার শাহজাহান
আরেফিন বাবুল – শান্ত এর নেতৃত্বে জর্জিয়া এসোসিয়েশন
আরেফিন বাবুল – শান্ত এর নেতৃত্বে জর্জিয়া এসোসিয়েশন
২৭ নভেম্বর ওরলান্ডোতে স্পোর্টস  ক্লাবের ফ্যামিলী পিকনিক
২৭ নভেম্বর ওরলান্ডোতে স্পোর্টস ক্লাবের ফ্যামিলী পিকনিক
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top