logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. ফিরে দেখা ২০১৯: প্রধানমন্ত্রীর বাজেট উপস্থাপন

ফিরে দেখা ২০১৯: প্রধানমন্ত্রীর বাজেট উপস্থাপন


প্রকাশিত হয়েছে : ২:৩০:৪৩,অপরাহ্ন ০১ জানুয়ারি ২০২০ | সংবাদটি ৫২২ বার পঠিত

আমাদের প্রতিদিন ডেস্ক:: বিদায় ২০১৯। বিদায়ী বছরে জাতীয় সংসদ ছিল প্রাণবন্ত। প্রথমবারের মতো সংসদ নেতা ও প্রধানমন্ত্রীর বাজেট উপস্থাপন, সরাসরি ভোটে ২২ নারী সাংসদ জয়ী, পাঁচ বছর পর সংসদে বিএনপি, নীরব বিরোধিদল, একাধিক আইন পাশও ছিল বেশ আলোচিত।

প্রধানমন্ত্রীর বাজেট উপস্থাপন :

প্রথমবারের মতো সংসদ নেতা ও প্রধানমন্ত্রী নিজেই সংসদে বাজেট উপস্থাপন করেন। যা আগে কখনো ঘটেনি। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল অসুস্থ থাকায় একাদশ সংসদের প্রথম বাজেট উপস্থাপন করেন সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নারী সাংসদ:

একাদশ জাতীয় সংসদে সরাসরি ভোটে ২২ জন নারী সাংসদ বিজয়ী হন। সংসদ নেতা শেখ হাসিনাসহ ১৯ জন আওয়ামী লীগ থেকে নির্বাচিত হয়েছেন। জাতীয় পার্টির দুজন, জাতীয় সমাজতান্ত্রিক দল থেকে একজন নারী নির্বাচিত হয়েছেন। সংরক্ষিত নারী সাংসদ ৫০ জন। ৭২ জন নারী চলমান জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন।

সংসদে বিএনপি:

বিগত দশম জাতীয় সংসদ নির্বাচন বর্জন করে ৫ বছর সংসদে গিয়ে নিষ্প্রাণ ছিল। বিএনপি সংসদে গিয়ে সংসদের প্রাণ ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে। বিভিন্ন ইস্যুতে প্রতিবাদ করে এবং সরকারের বিভিন্ন সিদ্ধান্তের বিরোধিতা করে দর্শকদের সংসদ অধিবেশন টানতে সমর্থ্য হয়। বাজেট অধিবেশনের প্রথম দিন সংসদে যোগ দয়ে বিএনপি। ওইদিন সংরক্ষিত নারী আসনের সাংসদ ব্যারিস্টার রুমিন ফারহানার বক্তব্যে সংসদে উত্তাপ ছড়ায়। এরপর বিএনপির সাংসদ হারুনুর রশীদ খালেদা জিয়ার মুক্তির প্রসঙ্গ এনে সংসদে উত্তাপ ছড়ান।

প্রধান বিরোধিদল:

একাদশ সংসদ নির্বাচনে বিএনপির ৬ জন এমপি নির্বাচিত হওয়ায় প্রধান বিরোধিদল হয় জাতীয় পার্টি। সংসদে কিছু বিষয়ে বিরোধিতা করলেও শেষ পর্যন্ত মহাজোটের অংশীদার হিসেবে সরকারের পক্ষই অবলম্বন করে নানা ইস্যুতে।

সংসদ কার্যদিবস:

একাদশ সংসদের প্রথম অধিবেশন শুরু হয় ৩০ জানুয়ারি। বিদায়ী বছরে মোট ৫টি অধিবেশন হয়। এর মধ্যে প্রথম অধিবেশনের কার্য দিবস ছিল ২৬ দিন। এছাড়া দ্বিতীয় অধিবেশনের কার্য দিবস ৫ দিন, তৃতীয় অধিবেশন ছিল ২১ দিন, চতুর্থ অধিবেশন ৪দিন এবং সব শেষ ৫ম অধিবেশনের মেয়াদ ছিল মাত্র ৫ দিন। এক বছরের মোট ৬১ কার্যদিবস।

বিল পাস:

১৪ নভেম্বর কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনবল তৈরি, গবেষণার মাধ্যমে নতুন প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে শিল্প উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে একটি কারিগরি কেন্দ্র প্রতিষ্ঠার বিধান করে বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র বিল পাস হয়।

১২ নভেম্বর মিষ্টি জাতীয় ফসলের গবেষণা অব্যাহত রাখতে বিদ্যমান আইন রহিত করে প্রয়োজনীয় বিধান করে বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট বিল, ২০১৯ পাস হয়।

৯ জুলাই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অধিকতর উন্নতির জন্য বিদ্যমান আইনের মেয়াদ আরো ৫ বছর বৃদ্ধির বিধান করে আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) (সংশোধন) বিল-২০১৯ পাস হয়।

১১ জুলাই চলচ্চিত্র ও টেলিভিশনের জন্য দক্ষ, যোগ্য কলাকুশলী ও নির্মাতা সৃষ্টির জন্য সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রি, কারিগরি প্রশিক্ষণ প্রদান এবং গবেষণামূলক কর্মকাণ্ড পরিচালনা করতে প্রয়োজনীয় বিধান করে বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট (সংশোধন) বিল-২০১৯ পাস হয়।

১১ সেপ্টেম্বর ইউনেস্কোর সাথে চুক্তির শর্ত পূরণ করতে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট প্রধানের পদবি এবং পরিচালনা বোর্ড গঠন-কাঠামোয় কয়েকটি সংশোধনী এনে সংসদে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট (সংশোধন) বিল, ২০১৯ পাস হয়।

জাতীয় এর আরও খবর
যুক্তরাজ্য প্রবাসীর বাড়িতে নির্মাণকাজে বাধা ও চাঁদা দাবির অভিযোগ

যুক্তরাজ্য প্রবাসীর বাড়িতে নির্মাণকাজে বাধা ও চাঁদা দাবির অভিযোগ

গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন

গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন

কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’

কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’

বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ

বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ

গোলাপগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান

গোলাপগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান

প্রবাসী সম্মাননা ২০২৫- পাচ্ছেন লেখক সাংবাদিক আনোয়ার শাহজাহান

প্রবাসী সম্মাননা ২০২৫- পাচ্ছেন লেখক সাংবাদিক আনোয়ার শাহজাহান

সর্বশেষ সংবাদ
৪১ তম ফোবানার কীক অফ মিটিং ৫ ডিসেম্বর হিউস্টনে
৪১ তম ফোবানার কীক অফ মিটিং ৫ ডিসেম্বর হিউস্টনে
ডিসেম্বর ১২ ও ১৩, টেম্পায় ৭ম ওয়ার্ল্ড ফেয়ার এন্ড ফেষ্ট
ডিসেম্বর ১২ ও ১৩, টেম্পায় ৭ম ওয়ার্ল্ড ফেয়ার এন্ড ফেষ্ট
ভাদেশ্বরে মম হেলপিং হ্যান্ডসের উদ্যোগে শতাধিক যুবকের ফ্রি সুন্নতে খতনা
ভাদেশ্বরে মম হেলপিং হ্যান্ডসের উদ্যোগে শতাধিক যুবকের ফ্রি সুন্নতে খতনা
মিশিগানের তাহমিদ এর ইউথ লিডারশীপ এওয়ার্ড অর্জন
মিশিগানের তাহমিদ এর ইউথ লিডারশীপ এওয়ার্ড অর্জন
যুক্তরাজ্য প্রবাসীর বাড়িতে নির্মাণকাজে বাধা ও চাঁদা দাবির অভিযোগ
যুক্তরাজ্য প্রবাসীর বাড়িতে নির্মাণকাজে বাধা ও চাঁদা দাবির অভিযোগ
আন্তর্জাতিক মঞ্চে ফ্রান্সের বাণিজ্যমন্ত্রীর সঙ্গে সাংবাদিক জুনেদ আহমদের মতবিনিময়
আন্তর্জাতিক মঞ্চে ফ্রান্সের বাণিজ্যমন্ত্রীর সঙ্গে সাংবাদিক জুনেদ আহমদের মতবিনিময়
হিউষ্টনকে ফোবানার ফ্ল্যাগ হস্তান্তর : ইনস্টলমেন্ট ঘোষনা
হিউষ্টনকে ফোবানার ফ্ল্যাগ হস্তান্তর : ইনস্টলমেন্ট ঘোষনা
ফোবানা এলামনাই :  ৩৪ বছরের গল্প এক বৈঠকে
ফোবানা এলামনাই : ৩৪ বছরের গল্প এক বৈঠকে
২০২৮ এর ৪২ তম ফোবানা মিশিগানে
২০২৮ এর ৪২ তম ফোবানা মিশিগানে
ফোবানা নির্বাচন : এম রহমান জহির চেয়ারম্যান ড. প্রিয়লাল সেক্রেটারী
ফোবানা নির্বাচন : এম রহমান জহির চেয়ারম্যান ড. প্রিয়লাল সেক্রেটারী
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী
ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়
ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়
আগামীকাল লস এনজেলস ফোবানা
আগামীকাল লস এনজেলস ফোবানা
লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প
বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top