logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. ‘পাকিস্তানিরা যে তালিকা করেছে, আমরা শুধু তা প্রকাশ করেছি’

‘পাকিস্তানিরা যে তালিকা করেছে, আমরা শুধু তা প্রকাশ করেছি’


প্রকাশিত হয়েছে : ৪:০৪:১২,অপরাহ্ন ১৬ ডিসেম্বর ২০১৯ | সংবাদটি ৭০৮ বার পঠিত

আমাদের প্রতিদিন ডেস্ক:: একাত্তরে পাকিস্তানিরা রাজাকারের যে তালিকা করেছে, আমরা শুধু তা প্রকাশ করেছি বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

মন্ত্রী বলেন, আমরা নিজেরা কোনো তালিকা প্রস্তুত করিনি। ১৯৭১ সালে পাকিস্তানিরা যে তালিকা করেছে, আমরা শুধু তা প্রকাশ করেছি। সেখানে কার নাম আছে, আর কার নাম নেই, সেটা আমরা বলতে পারব না।

সোমবার (১৬ ডিসেম্বর) বিকালে গণমাধ্যমে এক প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।

এরআগে রবিবার (১৫ ডিসেম্বর) মহান মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী রাজাকার, আলবদর ও আল-শামস বাহিনীর ১০ হাজার ৭৮৯ সদস্যের নামের তালিকা প্রকাশ করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। প্রকাশের পর তা যাচাই-বাছাই করেই প্রকাশ করা হয় বলে জানিয়েছিলেন মন্ত্রী নিজে।

কিন্তু, রাজাকারদের তালিকা প্রকাশের পর থেকে শুরু হয় বিতর্ক। রাজাকারের তালিকায় গেজেটেড মুক্তিযোদ্ধাদের নাম যুক্ত হওয়ায় গোটা দেশজুড়ে তোলপাড় চলছে। দেশদ্রোহীদের তালিকায় নাম আছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি গোলাম আরিফ টিপু, বরিশালের বাসদ নেত্রী ডা. মনীষা চক্রবর্তীর বাবা মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট তপন কুমার চক্রবর্তী ও ঠাকুমা উষা রানি চক্রবর্তী, রাজশাহী এলাকার- অ্যাডভোকেট আব্দুস সালাম ও অ্যাডভোকেট মহসীনের নামও আছে।

রাজাকারের তালিকায় বেশ কয়েকজন মুক্তিযোদ্ধার নাম আসায় তাদের স্বজন ও সহযোদ্ধারা ক্ষোভ প্রকাশ করেছেন। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হওয়ার পরও রাজাকারের তালিকাভুক্ত হওয়া চরম অসম্মান বলে মনে করেন তারা। গেজেটেড মুক্তিযোদ্ধারা কীভাবে এই তালিকাভুক্ত হলেন, সেই জবাবও সরকারের কাছে চেয়েছেন তারা।

তবে এ বিষয়ে মুক্তিযুদ্ধমন্ত্রী বলেন, একই নামে অনেক মানুষ থাকতে পারে। যারা চিহ্নিত মুক্তিযোদ্ধা তারা কেন তালিকাভুক্ত হবেন? সরকারি নথিতে যাদের তালিকা পাওয়া গেছে তাদের নামই বলা হয়েছে। নতুন করে কাউকে নথিভুক্ত করা হয়নি। একই নাম দেখে বিভ্রান্ত না হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

মোজাম্মেল হক বলেন, যদি মুক্তিযোদ্ধার নাম রাজাকারের তালিকায় এসে থাকে, তবে আমরা সেটা যাচাই-বাছাই করে দেখব।

প্রকাশিত রাজাকারের তালিকায় বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) বরিশাল জেলার সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী তার বাবা ‘তপন কুমার চক্রবর্তী’র নাম নিয়ে এমন অভিযোগ তুলেছেন।

সোমবার বাসদ নেতা ডা. মনীষা চক্রবর্তী ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘মানুষের জন্য নিঃস্বার্থ কাজ করার পুরস্কার পেলাম আজ। ধন্যবাদ আওয়ামী লীগকে। সদ্য প্রকাশিত রাজাকারদের গেজেটে আমার বাবা এবং ঠাকুমার নাম প্রকাশিত হয়েছে। আমার বাবা অ্যাডভোকেট তপন কুমার চক্রবর্তী একজন গেজেটেড মুক্তিযোদ্ধা (ক্রমিক নং ১১২, পৃষ্ঠা ৪১১৩)। তিনি নিয়মিত মুক্তিযোদ্ধা ভাতাও পেয়ে থাকেন! আজ রাজাকারের তালিকায় তিনি ৬৫ নম্বরে আছেন।

আমার ঠাকুরদা অ্যাডভোকেট সুধির কুমার চক্রবর্তীকে পাকিস্তানি মিলিটারি বাহিনী বাসা থেকে ধরে নিয়ে গিয়ে হত্যা করে। তিনিও ভাতাপ্রাপ্ত মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃত। তার সহধর্মিণী আমার ঠাকুমা উষা রানী চক্রবর্তীকে রাজাকারের তালিকায় ৪৫ নম্বরে অন্তর্ভুক্ত করা হয়েছে।’

এছাড়া রাজশাহী এলাকার রাজাকারের তালিকায় আছেন তিনজন আইনজীবী—অ্যাডভোকেট আব্দুস সালাম, অ্যাডভোকেট গোলাম আরিফ ও অ্যাডভোকেট মহসীন। এই নাম তিনটি দেখে ওই এলাকায় সমালোচনার ঝড় উঠেছে। আওয়ামী লীগের নেতা, মুক্তিযোদ্ধাদের নাম কী করে তালিকায় এলো, তা নিয়েও প্রশ্ন উঠেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে বরগুনার পাথরঘাটার হৃদি রুবি নামে এক ব্যক্তি লিখেছেন, তার পরিবারের সদস্য বীর মুক্তিযোদ্ধা মজিবল হকের নাম রাজাকারের তালিকায় এসেছে।

রাজাকারের তালিকা নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর গোলাম আরিফ টিপু বলেন, তালিকা দেখে আমি স্তম্ভিত, বিস্মিত। কীভাবে এ ধরনের ঘটনা ঘটেছে? রাজশাহীতে গোলাম আরিফ নামে আর কোনো অ্যাডভোকেট আছে কি? অ্যাডভোকেট মহসীন, অ্যাডভোকেট সালামের নাম দেখেও আমি স্তম্ভিত, বিস্মিত। যদিও এই তিনটি নামের পাশে বাবার নাম উল্লেখ করা হয়নি।

মনীষা চক্রবর্তী বলেন, তালিকায় আমার বাবার নামই এসেছে। কারণ, তার বাবার নাম উল্লেখ আছে এবং হুবহু বাবার নামও মিলে গেছে—এমন ভাবার কোনো সুযোগ নেই।

এটি রাজনৈতিক উদ্দেশ্যমূলক দাবি করে তিনি বলেন, আজ আমার পার্টি অফিসের পাশ দিয়ে মিছিল বের হয়েছে। ওই মিছিলে ‘একাত্তরের রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়’ স্লোগান দেওয়া হয়। যে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় স্বীকৃতি দিয়েছে, সেই মন্ত্রণালয় রাজাকারের স্বীকৃতিও দিল তাকে। তিনি দাবি জানিয়েছেন, এই গেজেট বাতিলের জন্য।

মন্ত্রী মোজাম্মেল হক বলেন, একই নামে তো অনেক মানুষ থাকতে পারে। আমরা নতুন কোনো তালিকা করিনি। সরকারি নথিতে যাদের নাম আছে তাদেরই নাম তালিকাভুক্ত হয়েছে। আর একজন মুক্তিযোদ্ধার নাম রাজাকারের তালিকায় আসবে কেন, এটা হতে পারে না। আর যদি আসেও সেটা পাক বাহিনীর ভুল।

মুক্তিযুদ্ধ গবেষক ড. এম হাসান বলেন, কোনো হিন্দু পরিবার একাত্তরে রাজাকার ছিল—এটা ভাবার কোনো কারণ নেই। মনীষার পরিবার সম্পর্কে তিনি বলেন, এটি তালিকা তৈরির ক্ষেত্র বিলম্বিত ও বিতর্কিত করবে। যদি ভুল হয়ে থাকে তাহলে স্বীকার করে তা ঠিক করে নিন।

প্রকাশিত রাজাকারের তালিকা নিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষকরাও বিস্ময় প্রকাশ করেছেন। কেউ কেউ এই তালিকা বাতিলের দাবি তুলেছেন।

জাতীয় এর আরও খবর
যুক্তরাজ্য প্রবাসীর বাড়িতে নির্মাণকাজে বাধা ও চাঁদা দাবির অভিযোগ

যুক্তরাজ্য প্রবাসীর বাড়িতে নির্মাণকাজে বাধা ও চাঁদা দাবির অভিযোগ

গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন

গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন

কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’

কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’

বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ

বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ

গোলাপগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান

গোলাপগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান

প্রবাসী সম্মাননা ২০২৫- পাচ্ছেন লেখক সাংবাদিক আনোয়ার শাহজাহান

প্রবাসী সম্মাননা ২০২৫- পাচ্ছেন লেখক সাংবাদিক আনোয়ার শাহজাহান

সর্বশেষ সংবাদ
৪১ তম ফোবানার কীক অফ মিটিং ৫ ডিসেম্বর হিউস্টনে
৪১ তম ফোবানার কীক অফ মিটিং ৫ ডিসেম্বর হিউস্টনে
ডিসেম্বর ১২ ও ১৩, টেম্পায় ৭ম ওয়ার্ল্ড ফেয়ার এন্ড ফেষ্ট
ডিসেম্বর ১২ ও ১৩, টেম্পায় ৭ম ওয়ার্ল্ড ফেয়ার এন্ড ফেষ্ট
ভাদেশ্বরে মম হেলপিং হ্যান্ডসের উদ্যোগে শতাধিক যুবকের ফ্রি সুন্নতে খতনা
ভাদেশ্বরে মম হেলপিং হ্যান্ডসের উদ্যোগে শতাধিক যুবকের ফ্রি সুন্নতে খতনা
মিশিগানের তাহমিদ এর ইউথ লিডারশীপ এওয়ার্ড অর্জন
মিশিগানের তাহমিদ এর ইউথ লিডারশীপ এওয়ার্ড অর্জন
যুক্তরাজ্য প্রবাসীর বাড়িতে নির্মাণকাজে বাধা ও চাঁদা দাবির অভিযোগ
যুক্তরাজ্য প্রবাসীর বাড়িতে নির্মাণকাজে বাধা ও চাঁদা দাবির অভিযোগ
আন্তর্জাতিক মঞ্চে ফ্রান্সের বাণিজ্যমন্ত্রীর সঙ্গে সাংবাদিক জুনেদ আহমদের মতবিনিময়
আন্তর্জাতিক মঞ্চে ফ্রান্সের বাণিজ্যমন্ত্রীর সঙ্গে সাংবাদিক জুনেদ আহমদের মতবিনিময়
হিউষ্টনকে ফোবানার ফ্ল্যাগ হস্তান্তর : ইনস্টলমেন্ট ঘোষনা
হিউষ্টনকে ফোবানার ফ্ল্যাগ হস্তান্তর : ইনস্টলমেন্ট ঘোষনা
ফোবানা এলামনাই :  ৩৪ বছরের গল্প এক বৈঠকে
ফোবানা এলামনাই : ৩৪ বছরের গল্প এক বৈঠকে
২০২৮ এর ৪২ তম ফোবানা মিশিগানে
২০২৮ এর ৪২ তম ফোবানা মিশিগানে
ফোবানা নির্বাচন : এম রহমান জহির চেয়ারম্যান ড. প্রিয়লাল সেক্রেটারী
ফোবানা নির্বাচন : এম রহমান জহির চেয়ারম্যান ড. প্রিয়লাল সেক্রেটারী
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী
ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়
ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়
আগামীকাল লস এনজেলস ফোবানা
আগামীকাল লস এনজেলস ফোবানা
লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প
বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top