logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. শীর্ষ সংবাদ
  3. ইসরাইলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করিনি: বারাক ওবামা

ইসরাইলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করিনি: বারাক ওবামা

প্রকাশিত হয়েছে : ৮:৩৪:৫২,অপরাহ্ন ১১ জানুয়ারি ২০১৭ | সংবাদটি ১০০৭ বার পঠিত

মুজাহিদুল ইসলাম।।
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার বিরুদ্ধে ইসরাইলের সঙ্গে বিশ্বাসঘাতকতার যে অভিযোগ এনেছেন তা সম্পূর্ণ অবাস্তব ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। সম্প্রতি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইসরাইল বিরোধী একটি প্রস্তাবে আমেরিকা ভেটো না দেয়ায় ওবামার বিরুদ্ধে ওই অভিযোগ এনছিলেন নেতানিয়াহু।

বারাক ওবামা একটি ইসরাইলি টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে বলেছেন, ইহুদি বসতি স্থাপন নিয়ে তেল আবিব ভাবমূর্তির যে সংকটে পড়েছে তা থেকে বেরিয়ে আসার জন্য মার্কিন প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ তোলা হচ্ছে যা বাস্তবতা বিবর্জিত। ওবামার পূর্ণাঙ্গ সাক্ষাৎকারটি বৃহস্পতিবার প্রচার হওয়ার কথা রয়েছে।

অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে অবৈধ ইহুদি বসতি নির্মাণ অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়ে গতমাসে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব পাস হয়। ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদে ১৪-০ ভোটে প্রস্তাবটি অনুমোদন লাভ করে। ঐতিহ্য ভেঙে ইসরাইল বিরোধী প্রস্তাবে ভেটো দেয়ার পরিবর্তে ভোটদানে বিরত থাকে আমেরিকা। এ ঘটনায় তেল আবিবের পাশাপাশি আমেরিকার ইহুদিবাদী লবি ওবামা প্রশাসনের ওপর মারাত্মক ক্ষুব্ধ হয়।

প্রেসিডেন্ট হিসেবে নিজের মেয়াদের শেষ দিনগুলোতে ইসরাইলের বিরুদ্ধে এমন একটি পদক্ষেপে নেয়া উচিত হয়েছে কিনা- এমন প্রশ্নের উত্তরে বারাক ওবামা বলেন, যে কাজটি করা উচিত বলে মনে করেছেন সেটিই করেছেন তিনি।

ইসরাইলি বিরোধী পদক্ষেপ নেয়ার পর আপনি কীভাবে নিশ্চিন্তে ঘুমাতে পারছেন- ইসরাইলি টিভির এমন প্রশ্নের জবাবে বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট বলেন, “আমি পাল্টা প্রশ্ন করতে চাই। নেতানিয়াহু কি ২০ জানুয়ারির (ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের) পর নিশ্চিন্তে ঘুমাতে পারবেন?”

এর আগে ওবামা প্রশাসন নিরাপত্তা পরিষদে ইসরাইল বিরোধী প্রস্তাবে ভেটো না দেয়ার ব্যাখ্যায় বলেছে, ইসরাইলের বিরুদ্ধে ভোট দেয়নি ওয়াশিংটন; বরং মার্কিন যুক্তরাষ্ট্রের ঘোষিত পররাষ্ট্রনীতির সঙ্গে সঙ্গতি রেখে দেশটি ভোটদানে বিরত থেকেছে। ওই নীতি হচ্ছে, ওয়াশিংটন ফিলিস্তিনি ভূখণ্ডে ইহুদি বসতি স্থাপনকে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার পথে অন্তরায় বলে মনে করে।#

সূত্র: পার্সটুডে

শীর্ষ সংবাদ এর আরও খবর
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী

বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী

ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়

ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়

আগামীকাল লস এনজেলস ফোবানা

আগামীকাল লস এনজেলস ফোবানা

লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন

লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন

বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প

বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প

মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান

মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান

সর্বশেষ সংবাদ

৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ওরলান্ডো ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ওরলান্ডো ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রেসলঞ্চ এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু
৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রেসলঞ্চ এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু
কোয়েলের গ্রাজুয়েশন পার্টিতে  কমিউনিটি গেটটুগেদার
কোয়েলের গ্রাজুয়েশন পার্টিতে কমিউনিটি গেটটুগেদার
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top