logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. শীর্ষ সংবাদ
  3. মরক্কোতে বোরকা আমদানি ও বিক্রি নিষিদ্ধ

মরক্কোতে বোরকা আমদানি ও বিক্রি নিষিদ্ধ

প্রকাশিত হয়েছে : ৮:১৯:৪১,অপরাহ্ন ১১ জানুয়ারি ২০১৭ | সংবাদটি ৯৬৪ বার পঠিত

মরক্কোতে বোরকা তৈরি, আমদানি ও বিক্রি নিষিদ্ধ করা হয়েছে। সোমবার (০৯ জানুয়ারি) এ সংক্রান্ত সরকারি এক চিঠিতে ব্যবসায়ীদের ৪৮ ঘণ্টার মধ্যে বোরকার মজুদ শেষ করার নির্দেশনা দেয়া হয়েছে। তবে এখনই দেশটিতে বোরকা পরিধান নিষিদ্ধ করা হবে কিনা, তা জানা যায়নি। মঙ্গলবার (১০ জানুয়ারি) মরক্কোর স্থানীয় সংবাদপত্রগুলোর এসব তথ্য জানায়।

খবরে বলা হয়, এ বিষয়ে মরক্কো সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। তবে নাম প্রকাশ না করে কয়েকজন কর্মকর্তা বোরকার দোকানগুলোকে জানিয়েছে, ‘নিরাপত্তা বিবেচনায়’ এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

মরক্কোর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চপদস্থ একজন কর্মকর্তা দেশটির সংবাদমাধ্যম ‘লে৩৬০’কে এ খবর নিশ্চিত করে জানিয়েছেন, এই পোশাকটি ব্যবহার করে চুরি-ডাকাতি করা হয়ে থাকে বলেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মরক্কোতে যে ধরনের বোরকা প্রচলিত তা মুখমণ্ডলসহ গোটা শরীরকে আবৃত করে রাখে। তবে এর ব্যবহার সুবিস্তৃত নয়।

দেশটির নারীদের মধ্যে বরং বেশি জনপ্রিয় হিজাব। এটি নারীর মুখমণ্ডলকে ঢেকে রাখে না।

সালাফি গোত্রীয় এবং মরক্কোর উত্তরাঞ্চলের রক্ষণশীল নারীরা আবার বেশি পরিধান করেন নেকাব, যা চোখ ছাড়া গোটা মুখমণ্ডলকে আবৃত রাখে।

উত্তর আফ্রিকার দেশ মরক্কোর বর্তমান রাজা ষষ্ঠ মোহাম্মদ ইসলামের উদার সংস্করণকে সমর্থন করে থাকেন।

তবে বোরকা তৈরি ও বিক্রিতে নিষেধাজ্ঞার এই সিদ্ধান্ত দুই ধরনের জনমত তৈরি করেছে। দেশটির একজন ধর্মীয় নেতা হাম্মাদ কাব্বাজ। ‘চরমপন্থা’র সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাকে গত বছরের অক্টোবরের সংসদ নির্বাচনে দাঁড়াতে দেয়া হয়নি। তিনি বোরকা নিয়ে গৃহীত এই সিদ্ধান্তের নিন্দা জানিয়েছেন।

একে ‘অগ্রহণযোগ্য’ আখ্যা দিয়ে ‘বাকস্বাধীনতা ও মানবাধিকারে মরক্কো’র অবস্থানকে ঠাট্টা করে বলেন, এখানে ‘সমুদ্র সৈকতে পশ্চিমা ধাঁচের সুইমস্যুট পরাকে অলঙ্ঘনীয় অধিকার বিবেচনা’ করা হয়।

এদিকে নর্দার্ন মরক্কান ন্যাশনাল অবজারভেটরি ফর হিউম্যান ডেভেলপমেন্ট জানিয়েছে, তারা এই পদক্ষেপকে ‘স্বেচ্ছাচারী সিদ্ধান্ত’ হিসেবে বিবেচনা করছে।

এটা ‘নারীর স্বাধীনতার লঙ্ঘন’ এবং ‘নারীর পরিচয় বা ধর্মীয়, রাজনৈতিক বা সামাজিক বিশ্বাসের প্রতিফলন ঘটাতে পরিধেয় বাছাইয়ের অধিকারে’র লঙ্ঘন।

তবে দেশটির সাবেক পরিবার ও সমাজ উন্নয়নমন্ত্রী নোউঝা স্কালি বোরকা তৈরি ও বিক্রির ওপর নিষেধাজ্ঞার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।

‘ধর্মীয় উগ্রবাদের বিরুদ্ধে লড়াইয়ে’ একে ‘একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ’ বলে অভিহিত করেন তিনি।

সূত্র: বিবিসি

শীর্ষ সংবাদ এর আরও খবর
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী

বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী

ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়

ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়

আগামীকাল লস এনজেলস ফোবানা

আগামীকাল লস এনজেলস ফোবানা

লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন

লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন

বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প

বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প

মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান

মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান

সর্বশেষ সংবাদ

৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ওরলান্ডো ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ওরলান্ডো ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রেসলঞ্চ এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু
৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রেসলঞ্চ এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু
কোয়েলের গ্রাজুয়েশন পার্টিতে  কমিউনিটি গেটটুগেদার
কোয়েলের গ্রাজুয়েশন পার্টিতে কমিউনিটি গেটটুগেদার
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top