logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. প্রবাসীদের অনলাইনে ভোটার আবেদন শুরু ৫ নভেম্বর

প্রবাসীদের অনলাইনে ভোটার আবেদন শুরু ৫ নভেম্বর

প্রকাশিত হয়েছে : ১২:৫৮:৫৯,অপরাহ্ন ০৩ নভেম্বর ২০১৯ | সংবাদটি ৭৫৪ বার পঠিত

আমাদের প্রতিদিন ডেস্ক:: প্রবাসে বসে অনলাইনে ভোটার কার্যক্রম আগামী ৫ নভেম্বর (মঙ্গলবার) থেকে শুরু হচ্ছে।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই কার্যক্রম উদ্বোধন করবেন। এক্ষেত্রে যে আবেদনপত্রটি পূরণ করার জন্য তৈরি করা হয়েছে, তা হার্ডকপির থেকে আলাদা হয়ে গেছে। বলতে গেলে, আইনের সঠিক প্রয়োগ হয়নি।
ভোটার হাওয়ার জন্য ব্যক্তিকে নির্বাচন কমিশন নির্ধারিত ফরম-২ পূরণ করতে হয়। আর প্রবাসীদের জন্য বিধিমালায় সংশোধন করে যুক্ত করা হয়েছে ফরম-২(ক)। অর্থাৎ কেবলমাত্র প্রবাসীরা (দেশে কিংবা বিদেশে বসে) ভোটার হতে চাইলে ফরম-২(ক) পূরণ করতে হবে।

প্রবাসীরা বিদেশে অবস্থান করেই ভোটার হবেন, এমনটি ধরে নিয়েই ইসির ওয়েবসাইটে যে ফরমটি দেওয়া হয়েছে সেটি ফরম-২(ক)। সেখানে আর কোনো ফরম নেই। অর্থাৎ দেশে বসবাসরতরাও যদি অনলাইনে ভোটার হতে চান তাদেরও ফরম-২(ক) পূরণ করতে হবে। অথচ এদের জন্য ফরম-২ পূরণ করতে আইনে বলা হয়েছে।

এই অবস্থায় দেশে বসবাসরতরা হার্ডকপি পূরণ করলে পূরণ করবেন ফরম-২ আর অনলাইনে আবেদন করলে পূরণ করবেন ফরম-২(ক)। আর এতে বাবা-মায়ের নামের তথ্যে কিছুটা ঘাটতি বা গরমিল থাকবে।

ফরম-২(ক) এ বাবা ও মায়ের নাম বাংলা ও ইংরেজিতে পূরণ করতে বলা হয়েছে। আর ফরম-২ এ বাবা ও মায়ের নাম কেবল বাংলায় পূরণ করতে হয়।

এ বিষয়ে ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক অপারেশন্স মো. আবদুল বাতেন বলেন, হ্যাঁ, বিষয়টি একটু আলাদা হয়ে গেছে। তবে আমরা যদি এটা এখনই আমলে নিতে যাই, তাহলে প্রবাসীদের কার্যক্রমে একটু বিঘ্ন ঘটবে। তাই প্রবাসীদের কার্যক্রম শুরু হোক। তারপর এটা ঠিক করা হবে। এটা আইনের ব্যত্যয় নয়। বাবা-মায়ের নাম ইংরেজিতে লিখতে হলে সমস্যা-তো নেই।

বর্তমানে যে ভোটার তালিকা করা হচ্ছে তাতে বাবা-মায়ের নাম শুধু বাংলায় লিপিবদ্ধ করা হয়। আমরা বিভিন্ন দূতাবাস থেকে বাবা-মায়ের নামও ইংরেজিতে লিপিবদ্ধ করার জন্য সুপারিশ পেয়েছি। ভবিষ্যতে সবার জন্য এটি চালু করা হবে।

আব্দুল বাতেন বলেন, আমরা অনলাইনে একটি আবেদনের ব্যবস্থা করে রেখেছি। সিঙ্গাপুর অথরিটির অনুমোদন পেতে দেরি হওয়ায়, মালয়েশিয়াতে শুরু করতে যাচ্ছি। সেখানকার প্রবাসীরা অনলাইনে ভোটার হওয়ার জন্য আবেদন করবেন। সেই আবেদন সংশ্লিষ্টদের উপজেলায় পাঠানো হবে। এরপর সেখান থেকে তদন্তে সঠিকতার প্রতিবেদন এলে সংশ্লিষ্ট দেশে আমাদের কর্মকর্তারা গিয়ে আঙুলের ছাপ ও চোখের আইরিশের প্রতিচ্ছবি নিয়ে আসবেন। এরপর স্মার্টকার্ড প্রিন্ট করে দূতাবাসে ডেস্ক বসিয়ে সরবরাহ করা হবে।

মালয়েশিয়ার পর, সৌদি আরব, দুবাই, মালদ্বীপ, সিঙ্গাপুর ও যুক্তরাজ্যেও আমরা এ কার্যক্রম চালু করবো।

২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে এটিএম শামসুল হুদার নেতৃত্বাধীন নির্বাচন কমিশন ছবিযুক্ত ভোটার তালিকা প্রণয়ন করে। যার ভিত্তিতেই পরবর্তীতে ভোটারদের জাতীয় পরিচয়পত্র দেওয়া হচ্ছে। গড়ে তোলা হয় এনআইডি তথ্যভাণ্ডার। বর্তমানে ৫০টির বেশি সংস্থা-প্রতিষ্ঠান এই তথ্যভাণ্ডার থেকে ব্যক্তির পরিচয় নিশ্চিত হয়ে নিচ্ছে। এতে অপরাধী চিহ্নিত করাসহ বহুমুখী সমস্যা সমাধান সহজ হয়ে গেছে। এছাড়াও সহজেই মিলছে নাগরিক সেবা।

জাতীয় এর আরও খবর
গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন

গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন

কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’

কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’

বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ

বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ

গোলাপগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান

গোলাপগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান

প্রবাসী সম্মাননা ২০২৫- পাচ্ছেন লেখক সাংবাদিক আনোয়ার শাহজাহান

প্রবাসী সম্মাননা ২০২৫- পাচ্ছেন লেখক সাংবাদিক আনোয়ার শাহজাহান

গোলাপগঞ্জে মেলার খবরে ক্ষুব্ধ ব্যবসায়ীরা,আ‌ন্দোল‌নের হু‌শিয়ারী

গোলাপগঞ্জে মেলার খবরে ক্ষুব্ধ ব্যবসায়ীরা,আ‌ন্দোল‌নের হু‌শিয়ারী

সর্বশেষ সংবাদ
ফ্লোরিডা স্টেট বিএনপির জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী পালন
ফ্লোরিডা স্টেট বিএনপির জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী পালন
সিলেটের বাপ্পী র বিশ্বকাপ জয়ের গল্প
সিলেটের বাপ্পী র বিশ্বকাপ জয়ের গল্প
পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন
গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন
কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’
কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’
লস এনজেলস ফোবানায় প্রবাসীকল্যান মন্ত্রী আরিফুল হক থাকবেন
লস এনজেলস ফোবানায় প্রবাসীকল্যান মন্ত্রী আরিফুল হক থাকবেন
ফ্লোরিডায় কারিগরের জমজমাট বৈশাখের আয়োজন
ফ্লোরিডায় কারিগরের জমজমাট বৈশাখের আয়োজন
ওরলান্ডোতে বৈশাখের আয়োজন সম্পন্ন
ওরলান্ডোতে বৈশাখের আয়োজন সম্পন্ন
ওরলান্ডোতে বাংলা নববর্ষ ১৫ মে শুক্রবার
ওরলান্ডোতে বাংলা নববর্ষ ১৫ মে শুক্রবার
মাহিদা রেজার গ্রাজুয়েশন সম্পন্ন
মাহিদা রেজার গ্রাজুয়েশন সম্পন্ন
লস এনজেলস ফোবানার গনসংযোগ  সাউথ ফ্লোরিডা ও সেন্ট্রাল ফ্লোরিডায় 
লস এনজেলস ফোবানার গনসংযোগ সাউথ ফ্লোরিডা ও সেন্ট্রাল ফ্লোরিডায় 
উ্যসব মুখর পরিবেশে ৭ম এশিয়ান ফেস্টিভ্যাল ওরলান্ডোতে সম্পন্ন
উ্যসব মুখর পরিবেশে ৭ম এশিয়ান ফেস্টিভ্যাল ওরলান্ডোতে সম্পন্ন
আগামীকাল ৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর শুভ সুচনা
আগামীকাল ৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর শুভ সুচনা
আনন্দ, উচছাস ও কমিউনিটির স্বতঃস্ফূর্ততায় ৩০ তম এক্সপো সফল
আনন্দ, উচছাস ও কমিউনিটির স্বতঃস্ফূর্ততায় ৩০ তম এক্সপো সফল
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর ব্যাপক গনসংযোগ সাউথ ফ্লোরিডায়
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর ব্যাপক গনসংযোগ সাউথ ফ্লোরিডায়
বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ
বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ
৩০ তম এশিয়ান এক্সপোর আয়োজনের সুচনা শুক্রবার
৩০ তম এশিয়ান এক্সপোর আয়োজনের সুচনা শুক্রবার
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল প্রবেশমুল্য ১০ ডলার,ফ্রী পার্কিং
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল প্রবেশমুল্য ১০ ডলার,ফ্রী পার্কিং
৩০ তম এশিয়ান এক্সপোর শেষ প্রস্তুুতি
৩০ তম এশিয়ান এক্সপোর শেষ প্রস্তুুতি
মিশিগানে  দুটি মৌলভীবাজার এসোসিয়েশন এর যৌথ সভা
মিশিগানে দুটি মৌলভীবাজার এসোসিয়েশন এর যৌথ সভা
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top