ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চবিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক মনির স্যার আর নেই
প্রকাশিত হয়েছে : ১২:৫২:২৩,অপরাহ্ন ২৯ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ৭৩১ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চবিদ্যালয় ও কলেজের প্রাক্তন শিক্ষক, ঢাকাদক্ষিণ রায়গড় গ্রামের প্রবীণ মুরব্বি মাস্টার মনির আহমদ (মনির স্যার) আর নেই।
রবিবার (২৯ সেপ্টেম্বর) ভোর ৩ টায় তাঁর নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি….রাজিউন)। দীর্ঘদিন থেকে তিনি অসুস্থ ছিলেন।
মরহুমের জানাযা রবিবার বাদ জোহর ঢাকাদক্ষিণ মাদরাসা মাঠে অনুষ্ঠিত হবে।
এদিকে, মনির আহমদ স্যারের মৃত্যুতে তাৎক্ষনিক শোক জানিয়েছেন আমাদের প্রতিদিন সম্পাদক, মরহুমের ছাত্র প্রবাসী সাংবাদিক ও লেখক আনোয়ার শাহজাহান। এক শোকবার্তায় তিনি মরহুমের মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।






