শীঘ্রই সিলেট-ঢাকা মহাসড়ক ৬ লেনের কাজ শুরু: যোগাযোগমন্ত্রী
প্রকাশিত হয়েছে : ৩:৩৯:১৭,অপরাহ্ন ২৬ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ৬১৮ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: সিলেট-ঢাকা মহাসড়ক ৬ লেনে উন্নীতের কাজ শীঘ্রই শুরু হবে বলে জানিয়েছেন সড়ক ও যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে সিলেট নগরীর কাজী নজরুল অডিটরিয়াম অডিটরিয়ামে
এক শোকসভায় প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে সিলেটবাসীকে তিনি এ আশার বাণী শোনান।
সিলেট-ঢাকা মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণ প্রকল্পে বিলম্ব প্রসঙ্গে ওবায়দুর কাদের বলেন, বারবার প্রস্তুতি নিয়েও সিলেট-ঢাকা মহাসড়কের কাজের অগ্রগতি হয়নি। আমার মন্ত্রণালয়ের এক সচিবের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠায় এই প্রকল্পে দেরি হয়েছে। তবে এখন সব জটিলতা কেটে গেছে। আমা করি অতি শীঘ্র ৬ উন্নীত কাজ শুরু হয়ে যাবে।
এসময় মঞ্চে ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, মিসবাহ উদ্দিন সিরাজ, কেন্দ্রীয় সদস্য ও সিলেট মহানগর সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, কেন্দ্রীয় সদস্য রফিকুর রহমান প্রমুখ।






