সিলেটের ক্বীন ব্রিজ ঘুরে দেখলেন আমেরিকার রাষ্ট্রদূত!
প্রকাশিত হয়েছে : ১২:৫৪:৪৭,অপরাহ্ন ০৩ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ৪৫১ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: সিলেটের ঐতিহ্যবাহী ক্বীন ব্রিজ ঘুরে দেখলেন বাংলাদেশে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার। এসময় সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী ঘুরে ঘুরে ঐতিহ্যাবাহী এ ব্রিজের আশপাশ দেখান রাষ্ট্রদূতকে।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় রাষ্ট্রদূত ক্বীন ব্রিজ পরিদর্শনে আসেন।
আমেরিকার রাষ্ট্রদূত ক্বীন ব্রিজের উত্তর পাড়ে গাড়ী থেকে নেমে পায়ে হেটে ব্রীজের দক্ষিণ পাড় পর্যন্ত ঘুরে দেখেন। পরে আমেরিকার রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার আলী আমজদের ঘড়ি দেখে মুগ্ধ হন। তিনি বলেন, ক্বীন ব্রীজের সাথে আলী আমজদের ঘড়ি সৌন্দর্য বাড়িয়েছে। রাষ্ট্রদূত আলী আমজদের ঘড়ির সায়রন শুনে মুগ্ধ হয়ে ঘড়ির প্রশংসা করেন।
তিনি বলেন, ক্বীন ব্রীজের মেরামত কাজ চলছে শুনে দেখতে এসেছি। ক্বীন ব্রীজ দিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেয়া ও এর সৌন্দর্য বাড়ানোর প্রদক্ষেপে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীর ভূয়শী প্রশংসা করে রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার বলেন, এটি অন্য যে কোন দেশের চেয়ে লম্বা পায়ে হাটার ব্রীজ।
সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, ক্বীন ব্রীজ একটি ঐতিহ্যবাহী ব্রীজ। এই ব্রিজ ব্রিটিশের তৈরী। রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার এই ব্রিজটি রক্ষনাবেক্ষণে তাঁর সরকারের সহায়তা থাকবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন।
এসময় সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী ও সরকারের যুগ্ম সচিব বিধায়ক রায় চৌধুরী, প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান, প্রকৌশলী শামছুল হক পাঠোয়ারীসহ সিসিকের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিল






