logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. শীর্ষ সংবাদ
  3. সিলেটে সোমবার থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট!

সিলেটে সোমবার থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট!

প্রকাশিত হয়েছে : ৩:৪২:২৫,অপরাহ্ন ২৮ আগস্ট ২০১৯ | সংবাদটি ৮২৩ বার পঠিত

আমাদের প্রতিদিন ডেস্ক:: সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট ডাক দিয়েছে সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ। ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়ায় চলবে এ ধর্মঘট।

বুধবার (২৮ আগস্ট) দক্ষিণ সুরমা বাবনাস্থ প্রধান কার্যালয়ে সিলেট বিভাগ ও ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে, দক্ষিণ সুরমা বাবনাস্থ প্রধান কার্যালয়ে এক আলোচনা সভা এই সিদ্ধান্ত নেওয়া হয়। সংগঠনটির পক্ষ থেকে গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।এসময় দাবি আদায় না হওয়া পর্যন্ত শ্রমিকদের ঐক্যবদ্ধ থেকে দাবি আদায়ে ধর্মঘট চালিয়ে যাওয়ার আহ্বান জানানো হয়।

সভায় পাঁচ দফা দাবি বাস্তবায়নের জন্য আগামী ২ সেপ্টেম্বর থেকে সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়ায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট পালনের জন্য সকলের প্রতি নির্দেশ প্রদান করা হয়।

সভায় বক্তারা বলেন, সিলেট-সুনামগঞ্জ সড়কে চালুকৃত বিআরটিসি বাস সার্ভিস প্রত্যাহার করার দাবি জানালেও কর্তৃপক্ষ এ বিষয়ে কোন পদক্ষেপ নেয়নি। মহাসড়কে চেকিং এর নামে পরিবহন শ্রমিকদের উপর পুলিশি নির্যাতন বন্ধ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এতে ব্যর্থতার পরিচয় দিয়েছে।

সুনামগঞ্জ-সিলেট রোডে চালুকৃত বিআরটিসি বাস সার্ভিস বন্ধ সহ বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষ্যে বিভিন্ন সময় স্মারকলিপি ও সমঝোতা বৈঠক করেও ফল পাওয়া যায়নি। তাই আমাদের এই দাবিগুলো বাস্তবায়ন না হওয়া পর্যন্ত দাবি আদায়ের লক্ষে সংগ্রাম চালিয়ে যেতে হবে।

সিলেট বিভাগ ও ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক সেলিম আহমদ ফলিকের সভাপতিত্বে ও সদস্য সচিব মো. সজিব আলী পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য দেন আহ্বায়ক মো. আবুল কালাম। বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক শাহ মো. জিয়াউল কবির পলাশ, হবিগঞ্জ জেলা সড়ক পরিবহনের সহ-সভাপতি জিতু মিয়া, সুনামগঞ্জ জেলা পরিবহণ মালিক সমিতির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, সিলেট জেলা ট্রাক-কাভার্ডভ্যান মালিক সমিতির সভাপতি সৈয়দ মকসুদ আহমদ, সুনামগঞ্জ জেলা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের সভাপতি সেজাউল করিম, কার্যকরী সভাপতি বুরহান উদ্দিন।অন্যান্যের বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন রেজি নং বি- ১৪১৮ এর সাধারণ সম্পাদক রকিব উদ্দিন, সহ সভাপতি শাহ জামাল, সহ সাধারণ সম্পাদক হাজী মঈনুল ইসলাম, কোষাধ্যক্ষ শামসুল হক মানিক, প্রচার সম্পাদক সোনাফর আলী লাকি, সুনামগঞ্জ জেলা মালিক সমিতির মোজাম্মেল হোসেন, সিলেট জেলা মালিক সমিতির আব্দুল মালিক সেকু, সিলেট জেলা অটোরিকশা ২০৯৭ এর সভাপতি মতচ্ছির আলী, সিলেট জেলা সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন ৭০৭ এর সাধারণ সম্পাদক মো. আজাদ মিয়া, সাংগঠনিক সম্পাদক ইকবাল আহমদ, সিলেট জেলা অটোটেম্পু ও অটোরিকশা চালক শ্রমিক ইউনিয়নের সহ সাধারণ সম্পাদক ইনছান আলী, লেগুনা মালিক সমিতির সভাপতি মামুনুর রশীদ, সিলেট-সুনামগঞ্জ বাস উপ কমিটির সভাপতি রনজিত দত্ত, সিলেট জেলা মালিক সমিতির মোক্তার আলী প্রমুখ।

শীর্ষ সংবাদ এর আরও খবর
৪১ তম ফোবানার কীক অফ মিটিং ৫ ডিসেম্বর হিউস্টনে

৪১ তম ফোবানার কীক অফ মিটিং ৫ ডিসেম্বর হিউস্টনে

ডিসেম্বর ১২ ও ১৩, টেম্পায় ৭ম ওয়ার্ল্ড ফেয়ার এন্ড ফেষ্ট

ডিসেম্বর ১২ ও ১৩, টেম্পায় ৭ম ওয়ার্ল্ড ফেয়ার এন্ড ফেষ্ট

মিশিগানের তাহমিদ এর ইউথ লিডারশীপ এওয়ার্ড অর্জন

মিশিগানের তাহমিদ এর ইউথ লিডারশীপ এওয়ার্ড অর্জন

আন্তর্জাতিক মঞ্চে ফ্রান্সের বাণিজ্যমন্ত্রীর সঙ্গে সাংবাদিক জুনেদ আহমদের মতবিনিময়

আন্তর্জাতিক মঞ্চে ফ্রান্সের বাণিজ্যমন্ত্রীর সঙ্গে সাংবাদিক জুনেদ আহমদের মতবিনিময়

হিউষ্টনকে ফোবানার ফ্ল্যাগ হস্তান্তর : ইনস্টলমেন্ট ঘোষনা

হিউষ্টনকে ফোবানার ফ্ল্যাগ হস্তান্তর : ইনস্টলমেন্ট ঘোষনা

ফোবানা এলামনাই :  ৩৪ বছরের গল্প এক বৈঠকে

ফোবানা এলামনাই : ৩৪ বছরের গল্প এক বৈঠকে

সর্বশেষ সংবাদ

ভাদেশ্বরে মম হেলপিং হ্যান্ডসের উদ্যোগে শতাধিক যুবকের ফ্রি সুন্নতে খতনা
ভাদেশ্বরে মম হেলপিং হ্যান্ডসের উদ্যোগে শতাধিক যুবকের ফ্রি সুন্নতে খতনা
মিশিগানের তাহমিদ এর ইউথ লিডারশীপ এওয়ার্ড অর্জন
মিশিগানের তাহমিদ এর ইউথ লিডারশীপ এওয়ার্ড অর্জন
যুক্তরাজ্য প্রবাসীর বাড়িতে নির্মাণকাজে বাধা ও চাঁদা দাবির অভিযোগ
যুক্তরাজ্য প্রবাসীর বাড়িতে নির্মাণকাজে বাধা ও চাঁদা দাবির অভিযোগ
আন্তর্জাতিক মঞ্চে ফ্রান্সের বাণিজ্যমন্ত্রীর সঙ্গে সাংবাদিক জুনেদ আহমদের মতবিনিময়
আন্তর্জাতিক মঞ্চে ফ্রান্সের বাণিজ্যমন্ত্রীর সঙ্গে সাংবাদিক জুনেদ আহমদের মতবিনিময়
হিউষ্টনকে ফোবানার ফ্ল্যাগ হস্তান্তর : ইনস্টলমেন্ট ঘোষনা
হিউষ্টনকে ফোবানার ফ্ল্যাগ হস্তান্তর : ইনস্টলমেন্ট ঘোষনা
ফোবানা এলামনাই :  ৩৪ বছরের গল্প এক বৈঠকে
ফোবানা এলামনাই : ৩৪ বছরের গল্প এক বৈঠকে
২০২৮ এর ৪২ তম ফোবানা মিশিগানে
২০২৮ এর ৪২ তম ফোবানা মিশিগানে
ফোবানা নির্বাচন : এম রহমান জহির চেয়ারম্যান ড. প্রিয়লাল সেক্রেটারী
ফোবানা নির্বাচন : এম রহমান জহির চেয়ারম্যান ড. প্রিয়লাল সেক্রেটারী
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী
ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়
ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়
আগামীকাল লস এনজেলস ফোবানা
আগামীকাল লস এনজেলস ফোবানা
লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প
বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top