logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. রাজনীতি
  3. শাবি প্রক্টর’র ‘শ্রদ্ধাঞ্জলি’তে হাস্যোজ্জ্বল ছবি নিয়ে সমালোচনার ঝড়!

শাবি প্রক্টর’র ‘শ্রদ্ধাঞ্জলি’তে হাস্যোজ্জ্বল ছবি নিয়ে সমালোচনার ঝড়!

প্রকাশিত হয়েছে : ৫:১৪:৫১,অপরাহ্ন ২৫ আগস্ট ২০১৯ | সংবাদটি ১০৪৪ বার পঠিত

আমাদের প্রতিদিন ডেস্ক:: জাতীয় শোক দিবসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের সময় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) প্রক্টর অধ্যাপক জহির উদ্দিন আহমেদের হাস্যোজ্জ্বল ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর থেকে চলছে আলোচনা-সমালোচনা।

গত ১৫ আগস্ট বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন, বিভিন্ন বিভাগ, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, রাজনৈতিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতাকর্মীরা।

এ সময় ব্যবসায় প্রশাসন বিভাগ, সৈয়দ মুজতবা আলী আবাসিক হল ও কর্মচারী ইউনিয়নের সাথে আলাদা আলাদা চারটি ছবিতে হাস্যোজ্জ্বল চেহারায় প্রক্টর জহীর উদ্দিন আহমেদ পুষ্পস্তবক অর্পণ করতে দেখা যায়। সম্প্রতি এই ছবি ফেসবুকে ভাইরাল হলে ব্যাপক সমালোচনা শুরু হয়।

রিয়াদ হোসেন আকাশ নামে একজন তার ফেসবুক ওয়ালে পোস্ট করে বলেন, ‘প্রক্টর মুখে বঙ্গবন্ধুর আদর্শের কথা বলেন। মুক্তিযুদ্ধের চেতনা দেখান। কিন্তু তিনি বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনাকে কি আসলেই ধারণ করেন? ধারণ করলে কীভাবে জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুর ম্যুরালে দাঁত কেলিয়ে হাসেন?? ধিক্কার জানাই এরকম মুখোশ ধারী চেতনা বাজদের।’

মো. মোশারফ খান নামে আরেকজন তার ফেসবুক ওয়ালে পোস্ট করেছেন, ‘হাসি আনন্দে জাতীয় শোক দিবস পালনে তারাই শ্রেষ্ঠ। এমন একটা জহির উদ্দিন (প্রক্টর) শাহজালাল বিশ্ববিদ্যালয়ের পরিবেশ নষ্ট করার জন্য যথেষ্ট। বিশ্ববিদ্যালয়ের মাদক ব্যবসায়ীদের হলে আশ্রয় দান ও সরকার বিরোধী বিভিন্ন কর্মকাণ্ডে প্রক্টর জহির খুবই প্রভাবশালী বলে খ্যাত। আজ এই শোকের দিনে পিতা মুজিবের ভাস্কর্যের সামনে তার হাসি মুখ ১৫ই আগস্টের প্রেতাত্মাদের কথা মনে করিয়ে দেয়। তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। ছিঃ লজ্জা থাকা দরকার।’

বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও ছাত্রলীগের সহসভাপতি শরিফুল ইসলাম বুলবুল তার ফেসবুক ওয়ালে পোস্ট করেন, ‘মুক্তিযুদ্ধের চেতনা ও মুজিব আদর্শে বিশ্বাসী হিসেবে পরিচিত একজন শ্রদ্ধেয় শিক্ষক যিনি আবার আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শোক দিবসের প্রোগ্রামে এমন ছবি তোলা ও অঙ্গভঙ্গি আমার কাছে চেতনা পরিপন্থী, লজ্জাকর ও অগ্রহণযোগ্য মনে হয়েছে!!’

এ বিষয়ে দুঃখ প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক জহীর উদ্দিন আহমেদ বলেন, ‘দূর থেকে এক কলিগ আমার সঙ্গে কথা বলছিল তখন আমার আরেক কলিগ এ ছবি তুলেছে। আমি সে সময় অপ্রস্তুত ছিলাম, এজন্য হয়তো আমার এমন ছবি এসেছে। শ্রদ্ধাঞ্জলির সময় কেউ তো আর ইচ্ছা করে হাসবে না।’ এ সময় এমন ধরণের ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন প্রক্টর।

রাজনীতি এর আরও খবর
সাক্ষাৎকার: গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের উন্নয়নে আমরা দায়বদ্ধ – এডভোকেট এমরান আহমদ চৌধুরী

সাক্ষাৎকার: গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের উন্নয়নে আমরা দায়বদ্ধ – এডভোকেট এমরান আহমদ চৌধুরী

সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামীলীগের সেন্টু সভাপতি – লিটন সেক্রেটারি

সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামীলীগের সেন্টু সভাপতি – লিটন সেক্রেটারি

সবক্ষেত্রে নারীদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

সবক্ষেত্রে নারীদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

গণতন্ত্রের নামে একদলীয় শাসন চলছে – ফখরুল

গণতন্ত্রের নামে একদলীয় শাসন চলছে – ফখরুল

নির্বাচন এলে ভারত-বিরোধিতা বিএনপির পুরনো অপকৌশল : কাদের

নির্বাচন এলে ভারত-বিরোধিতা বিএনপির পুরনো অপকৌশল : কাদের

আফসানা এমপির প্রতি সুবিচারের আহ্বান লেবার নেতা জেরেমি করবিনের

আফসানা এমপির প্রতি সুবিচারের আহ্বান লেবার নেতা জেরেমি করবিনের

সর্বশেষ সংবাদ
ফ্লোরিডা স্টেট বিএনপির জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী পালন
ফ্লোরিডা স্টেট বিএনপির জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী পালন
সিলেটের বাপ্পী র বিশ্বকাপ জয়ের গল্প
সিলেটের বাপ্পী র বিশ্বকাপ জয়ের গল্প
পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন
গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন
কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’
কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’
লস এনজেলস ফোবানায় প্রবাসীকল্যান মন্ত্রী আরিফুল হক থাকবেন
লস এনজেলস ফোবানায় প্রবাসীকল্যান মন্ত্রী আরিফুল হক থাকবেন
ফ্লোরিডায় কারিগরের জমজমাট বৈশাখের আয়োজন
ফ্লোরিডায় কারিগরের জমজমাট বৈশাখের আয়োজন
ওরলান্ডোতে বৈশাখের আয়োজন সম্পন্ন
ওরলান্ডোতে বৈশাখের আয়োজন সম্পন্ন
ওরলান্ডোতে বাংলা নববর্ষ ১৫ মে শুক্রবার
ওরলান্ডোতে বাংলা নববর্ষ ১৫ মে শুক্রবার
মাহিদা রেজার গ্রাজুয়েশন সম্পন্ন
মাহিদা রেজার গ্রাজুয়েশন সম্পন্ন
লস এনজেলস ফোবানার গনসংযোগ  সাউথ ফ্লোরিডা ও সেন্ট্রাল ফ্লোরিডায় 
লস এনজেলস ফোবানার গনসংযোগ সাউথ ফ্লোরিডা ও সেন্ট্রাল ফ্লোরিডায় 
উ্যসব মুখর পরিবেশে ৭ম এশিয়ান ফেস্টিভ্যাল ওরলান্ডোতে সম্পন্ন
উ্যসব মুখর পরিবেশে ৭ম এশিয়ান ফেস্টিভ্যাল ওরলান্ডোতে সম্পন্ন
আগামীকাল ৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর শুভ সুচনা
আগামীকাল ৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর শুভ সুচনা
আনন্দ, উচছাস ও কমিউনিটির স্বতঃস্ফূর্ততায় ৩০ তম এক্সপো সফল
আনন্দ, উচছাস ও কমিউনিটির স্বতঃস্ফূর্ততায় ৩০ তম এক্সপো সফল
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর ব্যাপক গনসংযোগ সাউথ ফ্লোরিডায়
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর ব্যাপক গনসংযোগ সাউথ ফ্লোরিডায়
বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ
বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ
৩০ তম এশিয়ান এক্সপোর আয়োজনের সুচনা শুক্রবার
৩০ তম এশিয়ান এক্সপোর আয়োজনের সুচনা শুক্রবার
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল প্রবেশমুল্য ১০ ডলার,ফ্রী পার্কিং
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল প্রবেশমুল্য ১০ ডলার,ফ্রী পার্কিং
৩০ তম এশিয়ান এক্সপোর শেষ প্রস্তুুতি
৩০ তম এশিয়ান এক্সপোর শেষ প্রস্তুুতি
মিশিগানে  দুটি মৌলভীবাজার এসোসিয়েশন এর যৌথ সভা
মিশিগানে দুটি মৌলভীবাজার এসোসিয়েশন এর যৌথ সভা
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top