সন্ত্রাসীদের ছুড়া গুলিতে সেনা সদস্য নিহত!
প্রকাশিত হয়েছে : ৫:৫২:০৫,অপরাহ্ন ১৮ আগস্ট ২০১৯ | সংবাদটি ৪৮৫ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: রাঙ্গামাটিতে সন্ত্রাসীদের ছুড়া গুলিতে এক সেনা সদস্য নিহত হয়েছেন। ঘটনার পর থেকে ঐ এলাকায় সেনাটহল জোরদার করা হয়েছে। আইএসপিআর জানিয়েছে, রবিবার (১৮ আগস্ট) রাঙ্গামাটির রাজস্থলীর পোয়াইতুমুখ এলাকায় সকাল ১০টার দিকে সেনাবাহিনীর একটি নিয়মিত টহল দলের উপর সন্ত্রাসীরা অতর্কিত গুলিবর্ষণ শুরু করে। এসময় নাসিম (১৯) নামে একজন সেনা সদস্য গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন।
আহত অবস্থায় হেলিকপ্টারযোগে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।






