হবিগঞ্জে ৩য় ও ৪র্থ শ্রেণির ৮৯ কর্মচারী হঠাৎ বদলি!
প্রকাশিত হয়েছে : ১:১৫:০৮,অপরাহ্ন ০৭ আগস্ট ২০১৯ | সংবাদটি ৩৩৪ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: হবিগঞ্জ জেলা প্রশাসনের আওতায় রাজস্ব খাতে কর্মরত ৩য় ও ৪র্থ শ্রেণির ৮৯ কর্মচারীকে হঠাৎ বদলি করা হয়েছে। বদলিকৃতদের মধ্যে ৬ জন প্রধান সহকারী কাম হিসাবরক্ষক, ১১ জন জারিকারক, ৭ জন চেইনম্যান ও ৬৫ জন অফিস সহায়ক রয়েছেন।
মঙ্গলবার (৬ আগস্ট) বিকেলে জেলা প্রশাসক মাহমুদুল কবীরের নির্দেশে অতিরিক্ত জেলা প্রশাসকের (রাজস্ব) আদেশে তাদের বদলি করা হয়। বৃহস্পতিবারের মধ্যে তাদের নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশনাও দেওয়া হয়েছে।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তারেক মোহাম্মদ জাকারিয়া জানান, জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা প্রশাসন ও উপজেলা ভূমি অফিসে একনাগারে ৩ বছরের বেশি সময় ধরে কর্মরত ৩য় ও ৪র্থ শ্রেণির কর্মচারীদের বদলি করা হয়েছে।
জনগণের সেবাপ্রাপ্তি নির্বিঘ্ন করতে ও রাজস্ব প্রশাসনে গতিশীলতা এবং স্বচ্ছতা আনার উদ্দেশেই এ বদলি করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।






