logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. English Section
  3. আল্লাহর কাছে অতি প্রিয় যিলহজের প্রথম দশ দিন

আল্লাহর কাছে অতি প্রিয় যিলহজের প্রথম দশ দিন

প্রকাশিত হয়েছে : ১১:২৭:২২,অপরাহ্ন ০৩ আগস্ট ২০১৯ | সংবাদটি ১২৫৫ বার পঠিত

::মুহাম্মদ সানাউল্লাহ ::

আল্লাহ সুবহানাহু ওয়া তা‘আলা পৃথিবীতে যা কিছু আছে সব কিছুর সৃষ্টিকর্তা। তিনি কিছু সৃষ্টিকে অন্যান্য সৃষ্টির ওপর বিশেষ মর্যাদা প্রদান করেছেন এবং বিশেষভাবে পছন্দ করেছেন। তেমনি বছরের কোন কোন বিশেষ দিবসকে অন্যান্য দিবসের ওপর প্রাধান্য দিয়েছেন। বিশেষ মর্যাদাসম্পন্ন বস্তু বা বিষয়সমূহের মধ্যে আল্লাহ তা‘আলা রমজান মাস এবং রমজান মাসের শেষ দশকের রাতগুলোকে (এর মধ্যে লাইলাতুল কদর বিদ্যমান থাকায়) বিশেষ মর্যাদাসম্পন্ন করেছেন। অনুরূপ যিলহজ মাসকেও বিশেষ করে এর প্রথম দশ দিনকে অনেক ফযীলতপূর্ণ করেছেন। যেমন আল্লাহ তা‘আলা ইরশাদ করেছেন: ‘কসম ভোর বেলার, কসম দশ রাতের।’ সূরা আল-ফাজর আয়াত: ১,২
আব্দুল্লাহ ইবনু আব্বাস (রা.)সহ অনেক মুফাস্সির ‘ওয়া লায়ালিন আশ্র্’ (কসম দশ রাতের) আয়াতের অর্থ করেছেন যিলহজ্জ মাসের দশ দিন। আল্লামা ইবনু কাসীর (রহ.) এই অর্থটিকেই সঠিক বলে আখ্যা দিয়েছেন। তাফসীর ইবনু কাসীর- ৪/৫০৫

এখানে একটি বিষয় সহজেই বোধগম্য যে, কোন বিষয়ে আল্লাহর কসম করার অর্থই হচ্ছে ঐ বিষয়ে বিশেষ গুরুত্ব প্রদান করা। এখানেও আল্লাহ তা‘আলা কসমের মাধ্যমে যিলহজ মাসের প্রথম ১০ দিনের গুরুত্ব আরোপ করেছেন। এর গুরুত্ব সম্পর্কে সূরা হাজ্জে আল্লাহ তা‘আলা বলেন, ‘যেন তারা নিজেদের কল্যাণের স্থানসমূহে হাজির হতে পারে এবং তাদের নির্দিষ্ট দিনসমূহে আল্লাহর নাম স্মরণ করতে পারে।’ সূরা আল-হাজ্জ আয়াত: ২৮
সূরা হজ্জে ‘নির্দিষ্ট দিনসমূহ’-এর ব্যাখ্যায় ইবনু আব্বাস (রা.) যিলহজ্জ মাসের দশ দিনকেই বলেছেন। যিলহজ্জ মাসের প্রথম দশ দিন ফযীলতপূর্ণ দিনসমূহের অন্যতম দিন। এ মর্মে নবী করীম সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম -এর বাণী: ‘আল্লাহর নিকট যিলহজ্জ মাসের দশ দিনের চেয়ে অতি মর্যাদাবান এবং প্রিয়দিন অন্য কোনটি নেই। সুতরাং এই দিনগুলোতে তোমরা বেশি করে তাহলীল (লা ইলাহা ইল্লাল্লাহ) তাকবীর (আল্লাহু আকবার) ও তাহ্মীদ (আলহামদু লিল্লাহ) পাঠ কর।’ মুসনাদে আহমাদ হাদীস নং-৫৪৪৬

যিলহজ্জের প্রথম দশদিনের মধ্যে আরাফার এবং কুরবানীর দিবস রয়েছে বলে এর ফযীলত এত বেশি। এ ব্যাপ্যারে হাদীসে এসেছে, ‘দিনসমূহের মধ্যে আল্লাহর নিকট সর্বশ্রেষ্ঠ দিন নহর করার (কুরবানী করার দিন), অতঃপর এর পরবর্তী দিন। সুনানে আবূ দাউদ হা: ১৭৬৫

অনুরূপ আয়েশা (রা.) থেকে বর্ণিত হয়েছে, রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: ‘আরাফার দিবসের তুলনায় এমন কোন দিন নেই, যেদিন আল্লাহ তা‘আলা সর্বাধিক সংখ্যক লোককে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেন। আল্লাহ নিকটবর্তী হন, অতঃপর বান্দাদের সম্পর্কে ফেরেশতাদের সামনে গৌরব করে বলেন: তারা কী উদ্দেশ্য সমাবেত হয়েছে, অথবা তারা কী চায়?’ -সহীহ মুসলিম হা: ১৩৪৮
যিলহজ্জের প্রথম দশ দিনের আমল অন্যান্য দিনের চেয়ে বেশি ফযিলতপূর্ণ হওয়ার ব্যাপারে রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম -এর বাণী :
‘এমন কোন দিন নেই, যে দিনসমূহের সৎকাজ আল্লাহ তা‘আলার নিকট যিলহজ্জ মাসের এই দশ দিনের (প্রথম দশ দিনের) সৎকাজ অপেক্ষা বেশি প্রিয়। সাহাবীগণ বললেন, হে আল্লাহর রাসূল! সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ তা‘আলার পথে জিহাদ করাও কি (এত প্রিয়) নয়? রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন: আল্লাহ তা‘আলার পথে জিহাদও তার চেয়ে বেশি প্রিয় নয়। তবে জানমাল নিয়ে যদি কোন লোক আল্লাহ তা‘আলার পথে জিহাদে বের হয় এবং এ দু’টির কোনটিই নিয়ে ফিরে আসতে না পারে তার কথা (অর্থাৎ, সে শহীদের মর্যাদা পাবে) ভিন্ন।’ তিরমিযী হা: ৭৫৭

English Section এর আরও খবর
হাজী আব্দুস শহীদ মহিলা আলীম মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

হাজী আব্দুস শহীদ মহিলা আলীম মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

আটলান্টায় ৩৯ তম ফোবানার কীক অফ মিটিং সম্পন্ন

আটলান্টায় ৩৯ তম ফোবানার কীক অফ মিটিং সম্পন্ন

Badrul Islam Shoaib was received by Golapganj Upazila Education Trust

Badrul Islam Shoaib was received by Golapganj Upazila Education Trust

British Bangla Chess Association Hosts Exciting Grand Chess Tournament

British Bangla Chess Association Hosts Exciting Grand Chess Tournament

Intense bombardments strike in Gaza as mediators try to unlock aid

Intense bombardments strike in Gaza as mediators try to unlock aid

Metropolitan University’s Astounding Victory at ‘SUST Astro Carnival 2023’ Sparks Awe.

Metropolitan University’s Astounding Victory at ‘SUST Astro Carnival 2023’ Sparks Awe.

সর্বশেষ সংবাদ
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী
ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়
ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়
আগামীকাল লস এনজেলস ফোবানা
আগামীকাল লস এনজেলস ফোবানা
লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প
বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ওরলান্ডো ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ওরলান্ডো ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রেসলঞ্চ এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু
৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রেসলঞ্চ এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু
কোয়েলের গ্রাজুয়েশন পার্টিতে  কমিউনিটি গেটটুগেদার
কোয়েলের গ্রাজুয়েশন পার্টিতে কমিউনিটি গেটটুগেদার
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top