গোলাপগঞ্জ পৌর এলাকায় মশা নিধন শুরু
প্রকাশিত হয়েছে : ৫:০৭:৪৭,অপরাহ্ন ২৯ জুলাই ২০১৯ | সংবাদটি ৪৩১ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: গোলাপগঞ্জ পৌর এলাকায় মশা নিধন কার্যক্রম শুরু করেছে পৌরসভা কর্তৃপক্ষ।
সোমবার (২৯ জুলাই) উপজেলা পরিষদ চত্ত্বরের বিভিন্ন আঙ্গিনায় মশা নিধনের ওষুধ মেরে কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমান ও পৌর মেয়র আমিনুল ইসলাম রাবেল। এসময় জনপ্রতিনিধিসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতরের ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
পৌর মেয়র আমিনুল ইসলাম রাবেল জানিয়েছেন, সোমবার মশা নিধনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার গোলাপগঞ্জ চৌমুহনীসহ বাজারে মশা নিধন অভিযান চলবে। তিনি বলেন, আমরা সকলে নিজ নিজ আঙ্গিনা পরিস্কার-পরিচ্ছন্ন রাখলে ডেঙ্গু মশার কোন উপদ্রপ হবে না। আর নিজ আঙ্গিনা পরিস্কার রাখলে পরিবেশও সুন্দর থাকে। এজন্য তিনি বাজারের ব্যবসায়ী, বাসা-বাড়ির মালিকসহ সকলের প্রতি নিজ নিজ আঙ্গিনা পরিস্কার রাখার আহবান জানান।






