logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. শীর্ষ সংবাদ
  3. তিন বছরেও শেষ হয়নি সেতুর কাজ!

তিন বছরেও শেষ হয়নি সেতুর কাজ!

প্রকাশিত হয়েছে : ১২:৫৪:১৮,অপরাহ্ন ২৫ জুলাই ২০১৯ | সংবাদটি ২৭২ বার পঠিত

নড়াইল থেকে উজ্জ্বল রায়:: তিন বছর আগে শুরু হলেও এখনো শেষ হয়নি নড়াইলের নবগঙ্গা নদীর ওপর ১৭৫ মিটার সেতুর নির্মাণকাজ। একই প্রকল্পের অধীন সেতুর দুপাশে সংযোগ সড়ক নির্মাণের কথা থাকলেও সে কাজে এখনো হাতই দেয়া হয়নি। এতে নির্ধারিত সময়ে এ প্রকল্পের কাজ সম্পন্ন হওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছে স্থানীয়দের মাঝে।

সংশ্লিষ্টরা বলছেন, ঠিকাদারি প্রতিষ্ঠানের গড়িমসির কারণে প্রকল্পের কাজ খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে। এ কারণে এক দফা প্রকল্পের মেয়াদও বাড়াতে হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নবগঙ্গা নদী নড়াইলের কাশিপুর ইউনিয়নকে দুভাগে বিভক্ত করেছে। এ কারণে ইউনিয়নের বাসিন্দাদের নড়াইল শহর ও উপজেলা সদরে যেতে দ্বিগুণ পথ পাড়ি দিতে হয়। নদীর দুপাশে মানিকগঞ্জ ও এ্যাড়েন্দা হাট নামে দুটি বড় বাজার আছে। এসব বাজারে যাওয়ার জন্য উপজেলার পাঁচ ইউনিয়নের মানুষকে দুর্ভোগ পোহাতে হয়। এ ভোগান্তি লাঘবে নড়াইলের কাশিপুর ইউনিয়নের গ্লব ঘাটে নদীর ওপর একটি সেতু নির্মাণ করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। সেতুটি চালু হলে জেলা শহরের দূরত্ব ১৫ কিলোমিটার ও উপজেলা সদরের দ‚রত্ব সাত কিলোমািটারে নেমে আসবে। এতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে উপজেলার আটটি ইউনিয়নের অন্তত ৪০টি গ্রামের লক্ষাধিক মানুষ উপকৃত হবে।

এলজিএইডি অফিসের তথ্যমতে, গ্লব ঘাটে ১৭৫ মিটার দৈর্ঘ্য ও ২৪ ফুট প্রস্থবিশিষ্ট পিসি গার্ডার সেতুর নির্মাণকাজ শুরু হয় ২০১৬ সালের এপ্রিলে। উভয় পাশে ১৩০ মিটার করে সংযোগ সড়কসহ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ১০ কোটি ১৯ লাখ ৮১ হাজার টাকা। এ কাজের ঠিকাদারির দায়িত্বে আছে পিপিএল-এনএকে নামের একটি প্রতিষ্ঠান। ঠিকাদারের নাম নায়েব আলী খান। তার বাড়ি গোপলগঞ্জের কাশিয়ানীতে।

সংশ্লিষ্টরা জানান, প্রথম অবস্থায় কাজ শেষ হওয়ার কথা ছিল ২০১৭ সালের ২২ অক্টোবর। তবে কাজের ধীরগতির কারণে পরে এক দফা বাড়িয়ে এর মেয়াদ ধরা হয় আগামী সেপ্টেম্বর পর্যন্ত। এলজিইডির জুনের অগ্রগতির প্রতিবেদন অনুয়ায়ী, সেতুটির কাজ হয়েছে ৮৫ শতাংশ।

এদিকে এখন পর্যন্ত সংযোগ সড়কের কাজই শুরু হয়নি। এতে নির্ধারিত সময়ের মধ্যেও প্রকল্পের কাজ শেষ করা নিয়ে সংশয় দেখা দিয়েছে।

সরেজমিন গিয়ে দেখা গেছে, সেতুটি নির্মাণে নিয়োজিত আছেন আট-নয়জন শ্রমিক। ঢালাই দিতে একটি স্লাবের রড বাঁধছেন তারা। উভয় পাশের সংযোগ সড়কের কাজ এখনো শুরু হয়নি। সেতুর রেলিংয়ের অধিকাংশ কাজও বাকি। স্থানীয়রা জানায়, নদীর ওপর এত বড় সেতু হচ্ছে, অথচ শুরু থেকেই কাজ যেন নিষ্প্রাণ। খুঁড়িয়ে খুঁড়িয়ে কাজ চলছে। মাঝে মাঝে কয়েক মাস কাজ বন্ধই ছিল। রাস্তায় এখনো হাতই দেয়নি।

নড়াইল কাশিপুর ইউনিয়নের গ্লব গ্রামের বাসিন্দা নড়াইলের লোহাগড়া সরকারি আদর্শ মহাবিদ্যালয়ের প্রভাষক কবীর হোসেন জানান, আমাদের ইউনিয়ন পরিষদ, ভূমি অফিস ও স্বাস্থ্যকেন্দ্রে যেতে হয় নদী পার হয়ে। সেতুটি চালু হলে নড়াইলের কাশিপুর, জয়পুর, শালনগর, নোয়াগ্রাম ও লাহুড়িয়া ইউনিয়নের ব্যবসায়ী, কৃষিজীবীসহ সব মানুষের দুর্ভোগ লাঘব হবে। কিন্তু সেতু নির্মাণে ধীরগতির কারণে অপেক্ষা যেন শেষই হচ্ছে না।

এ ব্যাপারে ঠিকাদারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপক নূর ইসলাম শরীফ বলেন, বর্ষায় কাজ বন্ধ রাখতে হয়েছে বলে দেরি হচ্ছে। কবে শেষ করা যাবে, তা নিয়ে মন্তব্য করতে রাজি হননি তিনি।

নড়াইল এলজিইডি নির্বাহী প্রকৌশলী বিধান চন্দ্র সোমদ্দার বলেন, স্থানীয় মানুষের চাহিদার কথা বিবেচনা করে এখানে সেতু নির্মাণ করা হচ্ছে। প্রকল্পটি বাস্তবায়ন হলে হাজার হাজার মানুষ উপকৃত হবে। অল্পদিনের মধ্যে কাজ শেষ হবে। উপজেলা প্রকৌশলী অভিজিৎ মজুমদার বলেন, এ প্রকল্পের মেয়াদ আগামী সেপ্টেম্বরে শেষ হবে। আমরা নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার জন্য ঠিকাদারকে তাগাদা দিচ্ছি।

উপসহকারী প্রকৌশলী মুস্তাফিজুর রহমান জানান, সেতুটিতে ১৫টি গার্ডারের ওপর পাঁচটি স্লাব ঢালাই হবে। শেষ স্লাবের ঢালাইয়ের প্রস্তুতি চলছে। ঠিকাদার কাজ ঠিকভাবে না করায় দেরি হচ্ছে। চেষ্টা চলছে আগামী ডিসেম্বর নাগাদ শেষ করতে।

শীর্ষ সংবাদ এর আরও খবর
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী

বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী

ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়

ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়

আগামীকাল লস এনজেলস ফোবানা

আগামীকাল লস এনজেলস ফোবানা

লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন

লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন

বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প

বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প

মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান

মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান

সর্বশেষ সংবাদ

৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ওরলান্ডো ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ওরলান্ডো ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রেসলঞ্চ এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু
৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রেসলঞ্চ এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু
কোয়েলের গ্রাজুয়েশন পার্টিতে  কমিউনিটি গেটটুগেদার
কোয়েলের গ্রাজুয়েশন পার্টিতে কমিউনিটি গেটটুগেদার
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top