শিক্ষকতা বন্ধ হচ্ছে শান্তিতে নোবেল জয়ী মালালা‘র!
প্রকাশিত হয়েছে : ১২:১৩:০৭,অপরাহ্ন ০৮ জুলাই ২০১৯ | সংবাদটি ৫৬৯ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: শান্তিতে নোবেল পুরস্কার জয়ী, পাকিস্তানি কিশোরী মালালা ইউসুফজাই হিজাব পরেন। এ জন্য কানাডায় তার শিক্ষকতা বন্ধ হচ্ছে। কারণে দেশটির সরকার নতুন আইন করেছে যে, কর্মক্ষেত্রে ধর্মীয় চিহ্নযুক্ত কোনও কিছু সঙ্গে রাখা চলবে না। পুলিশ অফিসার, আইনজীবী এবং শিক্ষকদের ক্ষেত্রে এটি প্রযোজ্য।
সম্প্রতি কানাডার কুইবেকের শিক্ষা দফতর এই বিতর্কিত আইন পাস করে। কুইবেকে শিক্ষা প্রচারক হিসেবে এতদিন কাজ করতেন মালালা ইউসুফজাই। মালালা নিয়মিত হিজাব পরেন, যা ইসলাম ধর্মের অন্যতম চিহ্ন। সেভাবেই তিনি কুইবেকে পড়াতে যেতেন। ফলে নতুন আইন অনুযায়ী, কুইবেকে তার হিজাব পরে আর পড়ানো হচ্ছে না।
এ নিয়ে কঠোর সমালোচনার মুখে পড়েছে কুইবেক শিক্ষা দপ্তর৷ এমন আইনে খুশি নন অনেকেই।
যদিও কুইবেকের শিক্ষামন্ত্রী জঁ ফ্রাঁসোয়া রবার্জের যুক্তি, ধর্মনিরপেক্ষতা বজায় রাখার জন্যই এই আইনটি পাস করানো হয়েছে৷
এর মধ্যে ওই শিক্ষামন্ত্রীর সঙ্গেই মালালার একটি ছবি ভাইরাল হয়েছে৷ যা বিতর্ক বাড়িয়ে দিয়েছে।
আইনটি পাস হওয়ার পর জঁ ফ্রাঁসোয়া রবার্জ ফ্রান্সে সফরে গিয়ে মালালার সঙ্গে দেখা করেন৷ সে সময় মালালাও ফ্রান্সেই ছিলেন৷ দুজনের ছবি তিনি নিজেই সোশ্যাল মিডিয়া টুইটারে পোস্ট করেছেন৷
{Belle rencontre avec @Malala Yousafzai, récipiendaire du prix Nobel de la Paix, pour discuter d’accès à l’éducation et de développement international. @UNESCO pic.twitter.com/nuRe36039O
— Jean-F. Roberge (@jfrobergeQc) July 5, 2019}
সেই ছবি দেখে সাংবাদিকরা কুইবেকে মালালার পড়ানোর ওপর নিষেধাজ্ঞা জারি হওয়া নিয়ে শিক্ষামন্ত্রীর প্রতিক্রিয়া জানতে চান। জবাবে মন্ত্রী বলেন, ‘আমি তাকে জানিয়েছি কুইবেকে তিনি পড়ালে আমরা সম্মানিত হবো৷ কিন্তু যে কোনো উদার, সহিষ্ণু দেশে শিক্ষকরা কোনো ধর্মচিহ্ন সঙ্গে নিয়ে কাজ করবেন, এরকম কোনো উদাহরণ নেই৷’
ছোট্ট এই কথার মধ্য দিয়েই তিনি বুঝিয়ে দিলেন, কুইবেকে পড়াতে হলে মালালাকে হিজাব ছেড়েই যেতে হবে৷
তবে এ নিয়ে নোবেলজয়ী মালালার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি বলে দি ইকোনোমিক টাইমসের খবরে বলা হয়েছে।






