শায়খুল হাদিস ফখরুদ্দিন বাহাদুরপুরীর জানাযা নিজ গ্রামে
প্রকাশিত হয়েছে : ৬:৩৩:২১,অপরাহ্ন ২০ জুন ২০১৯ | সংবাদটি ৪০০ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: সিলেটের জামেয়া মাদানিয়া আঙুরা মুহাম্মদপুর মাদরাসার প্রথম ব্যাচের মেধাবি ছাত্র শায়খুল হাদিস মাওলানা ফখরুদ্দিন সাদিক বাহাদুরপুরী আর নেই।
বৃহস্পতিবার সকাল ৭টার দিকে সিলেট ওসমানী হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি……রাজিউন)।
মরহুমের জানাযা বৃহস্পতিবার বিকাল ৫টা ৪৫ মিনিটে বিয়ানীবাজার উপজেলার নিজ গ্রামের বাহাদুর জালালিয়া মাদরাসায় অনুষ্ঠিত হবে।
শায়খুল হাদিস ফখরুদ্দীন বাহাদুরপুরী গোলাপগঞ্জের ঐতিহ্যবাহী ঢাকা উত্তর রাণাপিং মাদরাসা, ঢাকাদক্ষিণ মাদরাসাসহ সিলেটের বিভিন্ন মাদরাসায় শিক্ষকতা করেন।






