logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. শীর্ষ সংবাদ
  3. ‘নগর এক্সপ্রেস’র যাত্রী-চালক-হেলপার থাকবেন নারী!

‘নগর এক্সপ্রেস’র যাত্রী-চালক-হেলপার থাকবেন নারী!

প্রকাশিত হয়েছে : ৯:৪৮:২৬,অপরাহ্ন ১৯ জুন ২০১৯ | সংবাদটি ৯০৪ বার পঠিত

আমাদের প্রতিদিন ডেস্ক:: সিলেটে নারীদের জন্য চালু হচ্ছে ‘নগর এক্সপ্রেস’নামে আলাদা বাস সার্ভিস। এ বাসের যাত্রী,  চালক,  হেলপার সবই থাকবেন নারী। ‘নগর এক্সপ্রেস’ নামে চারটি রুটে  ৪ টি বাস চলাচল করবে প্রতিদিন। সিলেট সিটি করপোরেশনের তত্ত্বাবধানে নারীদের জন্য বিশেষ এ বাস সার্ভিসের চালু করছে নিটল টাটা মটরস।

গাড়িতে নারীদের যৌন হয়রানী রোধ, কর্মক্ষেত্রে নারীদের সমতায়ন, চলাচলে নারীদের নিরাপদ যাত্রাসহ নানা বিষয় বিবেচনা করে প্রধানমন্ত্রীর শেখ হাসিনা দেশব্যাপী বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছেন। প্রধানমন্ত্রীর নানা প্রকল্পকে আরো একধাপ এগিয়ে নিতে ‘নগর এক্সপ্রেস, নারী বাস’ প্রকল্পটি চালু করা হয়েছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।

নিটল টাটা সিলেট কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, সিলেট নগরীতে গণপরিবহণের চাহিদা মিটাতে মোট ৪টি সড়কে ভাগ করে ‘নগর এক্সপ্রেস’ নাম দিয়ে ৪০ টি বাস চালু করার উদ্যোগ নিয়েছে সিসিক। এই ৪০ টি বাসের ৩৬ টি সাধারণ হিসেবে চিহ্নিত করে নারী-পুরুষ সকলের জন্য উন্মুক্ত রাখা হলেও নারীদের জন্য আলাদা ভাবে ৪ টি বাসের ব্যবস্থা রাখা হবে। এ বাসগুলোর রঙ হবে গোলাপি, চালক, হেলপার থাকবেন নারী। ভাড়া সর্বনিম্ন ১০ টাকা থেকে সর্বোচ্চ ২৫ টাকা নির্ধারিত হয়ে নির্ধারিত সময়ে বাসগুলো চলাচল করবে। প্রতিটি গাড়ির বডিতে লেখা থাকবে ‘শেখ হাসিনার দর্শন, সিলেটের উন্নয়ন।’

তারা জানান- ২৭টি আসনের বাসগুলোর একটি সড়ক ধরা হয়েছে টুকের বাজার থেকে বাগবাড়ী, মেডিকেল, বন্দর হয়ে সরাসরি হেতিমগঞ্জ পর্যন্ত। অন্য একটি সড়ক টুকেরবাজার থেকে আম্বরখানা, টিলাগড় হয়ে বটেশ্বর পর্যন্ত। আরো একটি সড়ক ক্বীন ব্রিজ থেকে বন্দর, কদমতলী হয়ে রশীদপুর পর্যন্ত। এছাড়াও এয়ারপোর্ট, জিন্দাবাজার, মোগলাবাজার হয়ে হাজিগঞ্জ পর্যন্ত মোট ৪ টি সড়কে ভাগ করে সাধারণ এ ৩৬ টি গাড়ি প্রতি ১০ থেকে ১২ মিনিট পরপর চলাচল করবে।

নিটল টাটা সিলেট অফিসের বাস শাখার সমন্বয়কারী শাহ মোহাম্মদ বাহাদুর আলম সিলেট ভয়েসকে বলেন, নারীদের জন্য এসব বাসে চালক, হেলপার সবই থাকবেন নারী। নির্ধারিত বেতনের ভিত্তিতে তাদের নিয়োগ দেয়া হবে। ইতোমধ্যে চালক হেলপার নিয়োগ দেয়া হয়েছে। সিলেট সিটি করপোরেশন, মেট্রো আরটিসি, বিআরটিএ, ট্রাফিক বিভাগের সমন্বয়ে ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। শীঘ্রই বাসগুলো চালু করা হবে বলে জানান তিনি।

এদিকে নারীদের জন্য আলাদা বাস চালু করার বিষয়টিকে নারীদের ক্ষমতায়ন, কর্মক্ষেত্রে ও স্কুল কলেজে নারীদের নিরাপদ যাত্রা নিশ্চিত করার মতো একটি প্রশংসনীয় উদ্যোগ বলে জানিয়েছেন নারী মুক্তি সংসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা শাখার সভাপতি ইন্দ্রাণী সেন।

তিনি বলেন, আমরা যারা প্রগতিশীল চিন্তার অধিকারী, নারীদের সমঅধিকার ও নারীদের নিরাপত্তার ব্যাপারে আন্দোলন করে আসছি তারা মনে করি সিলেটের মত একটি অঞ্চলে এ ধরণের একটি উদ্যোগ নিশ্চয় প্রশংসনীয়। কারণ বর্তমান সময়ে ধর্মান্ধ ও মৌলবাদী গোষ্ঠী নানাভাবে নারীদের যেরকম দমিয়ে রাখার অপচেষ্টায় লিপ্ত এরকম একটি সময়ে নারীদের সম্মানে আলাদা বাস সার্ভিস নারীদের ক্ষমতায়নে সহযোগী হবে। একই সাথে চলাচলে নারীদের নিরাপত্তার বিষয়টিও ভালো থাকবে বলে আমি মনে করছি।

তিনি আরও বলেন, বর্তমান সময়ে চলন্ত বাসে চালক-হেলপার কর্তৃক নারী ধর্ষণ, ধর্ষণের চেষ্টা এসব ঘটনা অহরহ। তাই গাড়ির চালক হেলপার মহিলা হওয়ায় একদিকে যেমন যাত্রী হিসেবে নারীরা নিরাপদ তেমনই নারীদের কর্মক্ষেত্র তৈরিতেও এসব বাস সহায়ক হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এ উদ্যোগটি অত্যন্ত প্রশংসার দাবিদার উল্লেখ করে উইমেন্স চেম্বার সিলেটের সভাপতি স্বর্ণলতা রায় বলেন, নারীদের জন্য আলাদা বাস সার্ভিস চালু করার জন্য আমরা অনেক আগে মেয়র মহোদয়ের কাছে প্রস্তাবনা দিয়েছিলাম। কারণ আমরা যাই বলিনা কেন আমাদের দেশে নারীদের জন্য এখনো পুরোপুরি নিরাপত্তা নিশ্চিত হয়নি। তাছাড়া সিএনজি চালকদের দৌরাত্ম্য, নারীদের নিরাপত্তাহীনতাসহ নানা কারণে এসব বাসের দাবি ছিলো। তাই এসব বাস চালুর বিষয়টি সিলেটের নারীদের জন্য একটি শুভ সংবাদ হিসেবে আমি মনে করছি।

এ ব্যাপারে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, বাসগুলো নিটল টাটার কাছ থেকে নির্ধারিত মূল্যের বিনিময়ে কিনে আনা হবে। সকল কিছুর তত্ত্বাবধান করবে সিলেট সিটি করপোরেশন। বাসগুলো মেরামতসহ রক্ষণাবেক্ষণের কাজ করবে নিটল টাটা কর্তৃপক্ষ। আপাতত বাসগুলো রাখার জন্য একটি জায়গা নির্ধারণ করে শীঘ্রই বাসগুলো সড়কে নামানো হবে। সিসি ক্যামেরা, ওয়াইফাইসহ সবরকম সুবিধা ভোগ করে নারীরা যাতে নিরাপদে চলাচল করতে পারে এজন্য নারীদের জন্য আলাদাভাবে বিশেষ বাসের ব্যবস্থা করা হয়েছে। আশা করি এ উদ্যোগের মধ্যদিয়ে নারীদের সড়ক যাত্রা নিরাপদ হবে।

শীর্ষ সংবাদ এর আরও খবর
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী

বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী

ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়

ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়

আগামীকাল লস এনজেলস ফোবানা

আগামীকাল লস এনজেলস ফোবানা

লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন

লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন

বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প

বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প

মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান

মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান

সর্বশেষ সংবাদ

৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ওরলান্ডো ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ওরলান্ডো ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রেসলঞ্চ এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু
৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রেসলঞ্চ এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু
কোয়েলের গ্রাজুয়েশন পার্টিতে  কমিউনিটি গেটটুগেদার
কোয়েলের গ্রাজুয়েশন পার্টিতে কমিউনিটি গেটটুগেদার
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top