বিয়ানীবাজারে ডাকাতি নিয়ে পুলিশের সন্দেহ!
প্রকাশিত হয়েছে : ৫:৪২:২৮,অপরাহ্ন ১৭ জুন ২০১৯ | সংবাদটি ৫৪৯ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: বিয়ানীবাজার চারখাইয়ে একটি বাড়িতে ডাকাতি সংঘটিত হলেও পুলিশের সন্দেহ এটি ডাকাতি না অন্য কোন কিছু। বাড়ির মালিক ডাকাতি ও মালামাল লুটের আলামত দেখালেও পুলিশের এমন সন্দেহে এলাকাবাসীর মাঝে ক্ষোভ দেখা দিয়েছে।
ঘটনাটি রবিবার (১৬ জুন) রাতে চারখাই ইউনিয়নের শিকারপুর এলাকার জাহিদ আহমদের বাড়িতে ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ৩ টার দিকে ৮/১০ জনের একটি ডাকাতদল জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে পরিবারের সদস্যদের বেঁধে জিম্মি করে ফেলে। এসময় তারা নগদ অর্থসহ ১০ ভরি স্বর্ণালঙ্কার লুট করে পালিয়ে যায়।
খবর পেয়ে বিয়ানীবাজার থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।”
এ ব্যাপারে বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনী শংকর কর জানান, আমরা খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে ডাকাতির ঘটনা নিয়ে আমরা কিছুটা সন্দিহান রয়েছি। আমরা তদন্ত চালাচ্ছি, যদি ডাকাতির ঘটনা ঘটে থাকে তাহলে আমরা ডাকাতদের গ্রেপ্তার করবো। এ ঘটনায় থানায় কোন মামলা দায়ের হয়নি।






