logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. শীর্ষ সংবাদ
  3. রাস্তায় হাটুভর্তি কাঁদা, ধানের চারা লাগিয়ে প্রতিবাদ!

রাস্তায় হাটুভর্তি কাঁদা, ধানের চারা লাগিয়ে প্রতিবাদ!

প্রকাশিত হয়েছে : ৮:৫৩:০৮,অপরাহ্ন ১৫ জুন ২০১৯ | সংবাদটি ৩৫৮ বার পঠিত

ঠাকুরগাঁও থেকে জুনাইদ কবির :: ঠাকুরগাঁও সদর উপজেলার পটুয়া-জামালপুর রাস্তার মাত্র আড়াই কিলোমিটার কাঁচা রাস্তায় হাটুভর্তি কাঁদা থাকায় জনচলাচলে মারাত্মক ব্যাঘাত ঘটছে। সামান্য বৃষ্টি হলেওই চলাচলের অনুপযোগী হয়ে যায়। কাঁদা ভর্তি রাস্তায় এলাকাবাসী ধানের চারা লাগিয়ে প্রতিবাদ জানিয়েছে। রাস্তাটি চলাচলের উপযোগী না হওয়ায় রাস্তায় ধানের চারা লাগাতে বাধ্য হয় তারা।

শুক্রবার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের আয়োজনে পটুয়া-জামালপুর রাস্তার পাইকপাড়া গ্রামের বিভিন্ন স্থানে ধানের চারা রোপণ করা হয়।
সদর উপজেলার পটুয়া-জামালপুর রাস্তার আড়াই কিলোমিটারের মধ্যে ২ কিলোমিটার রহিমানপুর ইউনিয়ন ও বাকিটা জামালপুর ইউনিয়নের। রহিমানপুরের শেষ ও জামালপুরের শুরু হওয়ায় মাঝে পাইকপাড়া গ্রামটি অবহেলায়। ভোটের সময় ভোট আর পরে তেমন খবর নেওয়ার সময় পায়না জনপ্রতিনিধিরা অভিযোগ এলাকাবাসীর।

ঠাকুরগাঁও সরকারি কলেজের শিক্ষার্থী মাসুদ, জাকির, সাদ্দাম বলেন, দীর্ঘদিন থেকে দেখে আসছি রাস্তাটি শুধু মাপযোগ হচ্ছে পাকার কোন খবর নাই। রাস্তাটি পাকা হওয়া খুব জরুরি। ধানের চারা লাগিয়ে প্রতিবাদ জানিয়েছি। কারণ জনপ্রতিনিধিদের বলে বলে আর বলতে পারছি না। স্থানীয় সংসদ সদস্যকেও বার বার বলেছি তিনি বলেছেন হবে হবে।

স্থানীয়দের দাবী, ওই এলাকায় আওয়ামী লীগের ভোটার থাকলেও কোন নেতা না থাকায় রাস্তাটি সঠিক জায়গাতে না যাওয়ায় পাকা হচ্ছে না। ফলে এলাকাবাসীর দুর্ভোগের যেন শেষ নেই। সামান্য বৃষ্টিতে রাস্তাটি চলাচলে অনুপযোগী হওয়ায় বিশেষ করে বিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীরা পরেন বিপাকে।
কারণ ঐতিহ্যবাহী জামালপুর উচ্চ বিদ্যালয়ের ৫ শতাধিক শিক্ষার্থীর একমাত্র যাওয়া-আসার রাস্তা এটি।
পাইকপাড়া গ্রামের জামালপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী জীবন, শাম্মি, খেলাফত, রহমান জানায়, বৃষ্টি হলে ওই রাস্তা দিয়ে ৩-৪ যাওয়া যায় না। তার পরেও রাস্তা বাদ দিয়ে অন্যের বাড়ি দিয়ে বিদ্যালয়ে যেতে হয়। অনেক সময় অন্যের গালাগালিও খেতে হয়।

জামালপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক হোসেন বলেন, শিক্ষার্থীদের বিদ্যালয়ে ও অভিভাবকদের স্থানীয় বড় বাজার শিবগঞ্জে যাওয়ার প্রধান সড়ক পটুয়া-জামারপুর। এখনও বর্ষা শুরু হয়নি তাতেই এই অবস্থা। দেশে অনেক উন্নয়ন হয়েছে হচ্ছে আশা করি এই রাস্তাটি পাকা করার বিষয়ে সংশ্লিষ্টরা দ্রুত সিদ্ধান্ত নিবেন।
রহিমানপুর ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান হান্নু বলেন, প্রতি বছর ট্রলিতে করে ইট ভাটার গুড়া ইট রাস্তাটিতে দেওয়া হয়। তার পরেও কিছুদিন পরপর রাস্তাটির অবস্থা খুব খারাপ হয়। পাকা রাস্তা না হওয়া পর্যন্ত এলাকাবাসীর দুর্ভোগ কমবে না।

জামালপুর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম চৌধুরী বলেন, রাস্তার এক পাশে জামালপুর আরেক পাশে রহিমানপুর তার পরেও ৪০ দিনের কর্মসূচীর লোকদের পাঠানো হয়েছিল পাশে মাটি না পাওয়ায় জামালপুরের খারাপ অংশ মেরামত সম্ভব হয়নি।

পাইকপাড়া গ্রামের আইনুল হক বলেন, দেশে অনেক উন্নয়ন হয়েছে। ঠাকুরগাঁওতে অনেক এলাকার রাস্তা পাকা হয়েছে যে গুলো রাস্তায় মানুষ চলাচল করে না। অথচ পটুয়া-পাইকপাড়া-জামালপুরের রাস্তা জনবহুল হওয়া সত্তে¡ও পাকা হচ্ছে না। আমরা চাই রাস্তাটি দ্রুত পাকা হোক সাধারণ মানুষের দুর্ভোগ কমুক।
নাম প্রকাশ না করা শর্তে এলজিইডি‘র এক প্রকৌশলী বলেন, ঠাকুরগাঁও জেলায় যে কয়টি রাস্তা পাকা হওয়া বাকি আছে তার মধ্যে পটুয়া-জামালপুর রাস্তাটি উল্লেখযোগ্য তার পরেও কেন পাকা হচ্ছে না সেটা বলতে পারছি না।
সদর উপজেলা প্রকৌশলী নুরুজ্জামান সরদার বলেন, ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন মহোদয়ের নির্দেশে পটুয়া-জামালপুর রাস্তাটি ২০১৮ সালে মাপযোগ শেষে প্রাক্কলন করে পাঠানো হয়েছে। বরাদ্দ পেলে কাজ শুরু হবে।

শীর্ষ সংবাদ এর আরও খবর
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী

বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী

ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়

ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়

আগামীকাল লস এনজেলস ফোবানা

আগামীকাল লস এনজেলস ফোবানা

লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন

লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন

বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প

বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প

মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান

মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান

সর্বশেষ সংবাদ

৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ওরলান্ডো ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ওরলান্ডো ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রেসলঞ্চ এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু
৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রেসলঞ্চ এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু
কোয়েলের গ্রাজুয়েশন পার্টিতে  কমিউনিটি গেটটুগেদার
কোয়েলের গ্রাজুয়েশন পার্টিতে কমিউনিটি গেটটুগেদার
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top