logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. আন্তর্জাতিক
  3. সাজিদ জাভিদসহ ব্রিটিশ প্রধানমন্ত্রীর চূড়ান্ত তালিকায় ১০ প্রার্থী

সাজিদ জাভিদসহ ব্রিটিশ প্রধানমন্ত্রীর চূড়ান্ত তালিকায় ১০ প্রার্থী

প্রকাশিত হয়েছে : ২:১৫:২৯,অপরাহ্ন ১১ জুন ২০১৯ | সংবাদটি ৩৪৩ বার পঠিত

আমাদের প্রতিদিন ডেস্ক:: সম্প্রতি ব্রিটেনের প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন টেরিজা মে। তারপরই পরবর্তী প্রধানমন্ত্রী বাছাইয়ের কাজে ব্যস্ত সময় পার করছে ক্ষমতাসীন দল কনজারভেটিভ পার্টি (টোরি)। এবার প্রধানমন্ত্রী পদের জন্য ফরম পূরণ করা প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে নেতৃত্ব নির্বাচনের দায়িত্বে থাকা ব্যাকবেঞ্চারদের ‘১৯২২’ কমিটি।

সাংসদ ও দলের দেড় লাখেরও বেশি সদস্যের ভোটে নির্বাচিত ব্যক্তিই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে ১০ নং ডাউনিং স্ট্রিটের বাসিন্দা হবেন। টোরি দলের ১৯২২ কমিটির ভাইস চেয়ারম্যান ডেইম শেরল গিলান সোমবার প্রতিদ্বন্দ্বী ১০ প্রার্থীর নাম ঘোষণা করেন। খবর বিবিসির।

পরবর্তী ব্রিটিশ প্রধানমন্ত্রী হওয়ার লড়াইয়ে চূড়ান্ত প্রার্থী তালিকায় আছেন- টেরিজা মের মন্ত্রিসভার পরিবেশমন্ত্রী মাইকেল গোভ, স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক, সাবেক চিফ হুইপ মার্ক হারপার, পররাষ্ট্রমন্ত্রী জেরমি হান্ট, স্বরাষ্ট্রমন্ত্রী সাজিদ জাভিদ, আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী ররি স্টুয়ার্ট, সাবেক পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন, সাবেক লিডার অব দ্য হাউজ আন্ড্রেয়া লেডসাম, সাবেক শ্রম ও পেনশন বিষয়ক মন্ত্রী এস্টার ম্যাকভেই, সাবেক ব্রেক্সিট মন্ত্রী ডমিনিক রাব।

এদের মধ্যে থেকে দলীয় প্রধান হিসেবে নির্বাচিত ব্যক্তি কনজারভেটিভ দলের শীর্ষ পদে আসীন হওয়ার পাশাপাশি প্রধানমন্ত্রী পদে টেরিজা মের স্থলাভিষিক্ত হবেন।

ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বের হয়ে যাওয়ার চুক্তি ব্রেক্সিটের ক্ষেত্রে ব্যর্থ হয়ে গত শুক্রবার আনুষ্ঠানিকভাবে দলীয় প্রধানের পদ থেকে পদত্যাগ করেন টেরিজা মে। তবে নতুন দলীয় প্রধান নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত তিনিই ব্রিটেনের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে যাবেন।

নিয়ম অনুযায়ী, এখন ব্রিটিশ পার্লামেন্টে থাকা কনজারভেটিভ দলের ৩১৩ সাংসদ সিরিজ ভোটের মাধ্যমে ১০ জনের ওই তালিকা থেকে দুইজনকে বেছে নেবেন। ১৩, ১৮, ১৯ ও ২০ জুন টোরি এমপিদের ওই সিরিজ ভোট অনুষ্ঠিত হবে। সাংসদদের নির্বাচিত শীর্ষ দুই প্রার্থীর মধ্যে একজনকে বেছে নিতে ২২ জুন থেকে কনজারভেটিভ দলের এক লাখ ৬০ হাজারেরও বেশি সদস্যের মাঝে ভোট শুরু হবে।

চার সপ্তাহ পর ওই ভোটের ফল ঘোষণা করা হবে। তখনই জানা যাবে, কে হতে যাচ্ছেন যুক্তরাজ্যের ক্ষমতাসীন দলের প্রধান ও দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী।

আন্তর্জাতিক এর আরও খবর
হাজী আব্দুস শহীদ মহিলা আলীম মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

হাজী আব্দুস শহীদ মহিলা আলীম মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

আটলান্টায় ৩৯ তম ফোবানার কীক অফ মিটিং সম্পন্ন

আটলান্টায় ৩৯ তম ফোবানার কীক অফ মিটিং সম্পন্ন

“৩৯ তম ফোবানা”  আটলান্টার গ্যাস সাউথ এরিনায়

“৩৯ তম ফোবানা” আটলান্টার গ্যাস সাউথ এরিনায়

গ্লোবাল প্রপার্টি জার্নাল নভেম্বর সংখ্যা প্রকাশিত : দুবাই, সৌদি আরব এবং বাহরাইনের রিয়েল এস্টেট বাজারে সেরা সুযোগ

গ্লোবাল প্রপার্টি জার্নাল নভেম্বর সংখ্যা প্রকাশিত : দুবাই, সৌদি আরব এবং বাহরাইনের রিয়েল এস্টেট বাজারে সেরা সুযোগ

ফেসবুকে বিভ্রাট, লগআউট হয়ে যাচ্ছে আইডি

ফেসবুকে বিভ্রাট, লগআউট হয়ে যাচ্ছে আইডি

২৮ তম এশিয়ান এক্সপো সাউথ ফ্লোরিডায় ২ ও ৩ মার্চ

২৮ তম এশিয়ান এক্সপো সাউথ ফ্লোরিডায় ২ ও ৩ মার্চ

সর্বশেষ সংবাদ
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
ফ্লোরিডা স্টেট বিএনপির জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী পালন
ফ্লোরিডা স্টেট বিএনপির জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী পালন
সিলেটের বাপ্পী র বিশ্বকাপ জয়ের গল্প
সিলেটের বাপ্পী র বিশ্বকাপ জয়ের গল্প
পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন
গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন
কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’
কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’
লস এনজেলস ফোবানায় প্রবাসীকল্যান মন্ত্রী আরিফুল হক থাকবেন
লস এনজেলস ফোবানায় প্রবাসীকল্যান মন্ত্রী আরিফুল হক থাকবেন
ফ্লোরিডায় কারিগরের জমজমাট বৈশাখের আয়োজন
ফ্লোরিডায় কারিগরের জমজমাট বৈশাখের আয়োজন
ওরলান্ডোতে বৈশাখের আয়োজন সম্পন্ন
ওরলান্ডোতে বৈশাখের আয়োজন সম্পন্ন
ওরলান্ডোতে বাংলা নববর্ষ ১৫ মে শুক্রবার
ওরলান্ডোতে বাংলা নববর্ষ ১৫ মে শুক্রবার
মাহিদা রেজার গ্রাজুয়েশন সম্পন্ন
মাহিদা রেজার গ্রাজুয়েশন সম্পন্ন
লস এনজেলস ফোবানার গনসংযোগ  সাউথ ফ্লোরিডা ও সেন্ট্রাল ফ্লোরিডায় 
লস এনজেলস ফোবানার গনসংযোগ সাউথ ফ্লোরিডা ও সেন্ট্রাল ফ্লোরিডায় 
উ্যসব মুখর পরিবেশে ৭ম এশিয়ান ফেস্টিভ্যাল ওরলান্ডোতে সম্পন্ন
উ্যসব মুখর পরিবেশে ৭ম এশিয়ান ফেস্টিভ্যাল ওরলান্ডোতে সম্পন্ন
আগামীকাল ৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর শুভ সুচনা
আগামীকাল ৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর শুভ সুচনা
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top