‘ভেজাল’ কবিতা ভাইরাল
প্রকাশিত হয়েছে : ১০:৪১:৩৩,অপরাহ্ন ২৪ মে ২০১৯ | সংবাদটি ২২৮১ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: দেশ ছেয়ে গেছে ভেজালে। খাদ্য সামগ্রী থেকে নিয়ে ব্যবহারিক, প্রসাধনী সামগ্রী, রাস্তা-ঘাট, অফিস-আদালত, বাসা-বাড়ি তৈরীর মালামালেও ভেজালে ভেরে গেছে।
এ ভেজাল নিয়ে সচেতন হতে ফেসবুকে একটি কবিতা ভাইরাল হয়েছে। কবিতাটি পাঠকদের জন্য প্রকাশ করা হলো। (দেশ বাঁচাতে কবিতাটি ভাইরাল করুন)
কবিতাটির নাম-
ভেজাল
ফলে ভেজাল জলে ভেজাল
ভেজাল সকল খাবারে,
মাছ মাংস সব্জি ভেজাল
কোথায় তুমি যাবারে?
চালে ভেজাল ডালে ভেজাল
কিট নাশক মেশে,
ডিমে ভেজাল সিমে ভেজাল
ভেজাল সারা দেশে।
খাঁটি জিনিস দাম দিয়েও
কোথায় তুমি পাবারে,
মাছ মাংস সব্জি ভেজাল
কোথায় তুমি যাবারে?
রাস্তা বানায় তাতেও ভেজাল
দু’দিন পরেই শেষ,
কেমন করে বাঁচবে আমার
সোনার বাংলাদেশ।
অভিযোগেও কাজ হবেনা
ভেজাল সারা বাজারে,
মাছ মাংস সব্জি ভেজাল
কোথায় তুমি যাবারে?
ভ্যাজাল খেয়ে ক্যান্সার রোগ
ধরছে জনে জনে,
আম জনতা, খাস জনতা
হতাশ মনে মনে।
খাদ্য বিভাগ ভেজাল খাদ্য
ফেলে দিন গোভাগাড়ে,
মাছ মাংস সব্জি ভেজাল
কোথায় তুমি যাবারে?






