logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. শীর্ষ সংবাদ
  3. কুড়িগ্রামে বিভিন্ন হাট বাজারে হাতুরে ডাক্তার ও চরাঞ্চরে কবিরাজের দৌরাত্য

কুড়িগ্রামে বিভিন্ন হাট বাজারে হাতুরে ডাক্তার ও চরাঞ্চরে কবিরাজের দৌরাত্য

প্রকাশিত হয়েছে : ৯:৩৭:০৭,অপরাহ্ন ১২ অক্টোবর ২০১৬ | সংবাদটি ১৪৮৭ বার পঠিত

ফয়সাল শামীম, কুড়িগ্রাম: কুড়িগ্রামের ৯টি উপজেলার বিভিন্ন হাটবাজারে হাতুরে চিকিৎসক ও চরাঞ্চলে কবিরাজের দৌরাত্য দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং হাজার হাজার সরল সহজ নিরহ গ্রামবাসী চিকিৎসার নামে অপচিকিৎসায় প্রতিনিয়ত প্রতারিত হচ্ছেন। গত ১ মাস ধরে জেলার বিভিন্ন হাটবাজারে ঘুরে এমনই চিত্র দেখা গেছে।

নাগেশ্বরী উপজেলার ভিতরব্দ, নুনখাওয়া, কালীগঞ্জ, বেরুবাড়ী, কেদার, কচাকাটা, মাদারগঞ্জ, হাসনাবাদ, স্কুলের হাট, ভুরুঙ্গামারীর সোনাহাট, শিলখুড়ি, আন্দারীরঝাড়, জয়মনিরহাট, ফুলবাড়ীর বালারহাট, শিমুরবাড়ী, গংগারহাট, সদরের পাটেশ্বরী, ঘোগাদহ, যাত্রাপুর, উলিপুরের দলদলিয়া, গুনাইগাছ, তবকপুর, রাজারহাটের সিনাই, দুর্গাপুরসহ বিভিন্ন হাটবাজারে ঘুরে দেখা গেছে হাতুরে চিকিৎসকরা তাদের দোকানের সামনে বা চেম্বারে সাধারন মানুকে আকৃষ্ট করতে বিশাল সাইনবোডে নিজের নামের পাশে নানা উপাধি ও ডিগ্রী জুড়ে দিয়েছেন। আসলে এদের নাই স্বাস্থ্য বিষয়ক প্রতিষ্ঠানিক লেখাপড়া এবং একাডেমীক সার্টিফিকেট। এদের অধিকাংশই পড়ালেখা পঞ্চম থেকে অষ্টম শ্রেনী পর্যন্ত। ভিতরবন্দ বাজারের আব্দুল ছামাদ নামের একজন চিকিৎসক তার পড়ালেখা অষ্টম শ্রেনী।

তার সাইনবোডে লেখা হয়েছে-আরএমপি, পিসিডি, এমপি, খোজ নিয়ে জানা গেছে, বিভিন্ন ঔষুধ কোম্পানীর এজেন্টরা ‘চিকিৎসা নির্দ্দেশিকা’ ও সহায়িকা’ নামের কিছু চটি বই প্রস্তক দেন সেটা পড়েই রোগীদের চিকিৎসা দিয়ে থাকেন। এই সব চিকিৎসক রোগী এলে সঠিক রোগ নির্নয় না করেই প্রথমেই হায়ার এন্টিবাইটিক দিয়ে থাকেন। এ রকম শত শত হাতুরে চিকিৎসক ভুয়া ডিগ্রী লিখে অপচিকিৎসা দিয়ে গরীর মানুষকে ঠকাচ্ছেন। অপরদিকে চরাঞ্চলে একশ্রেনী কবিরাজ নিজের তৈরী করা বটিকা ও শালসা দিয়ে গ্যাষ্টিক, পেটের পিড়া, মেহ প্রমেহ, বাত, ডায়াবেটিক, সর্দিকাশী, যৌনরোগসহ যতপ্রকার জটিল কঠিন রোগ আছে তার ১০০% গ্রান্টিসহকারে চিকিৎসা করে থাকেন। গ্রামের ও চরাঞ্চলে সরল মানুষগুলো সহজে তা বিশ্বাস করে তাদের কাছে চিকিৎসা নেন।

ভিতরবন্দ এলাকার দেবেত্তর গ্রামে আমির আলী বলেন, ‘গত দুই মাস আগে মোর মায়ের বাসলী রোগ (প্যারালাইসিস) হইছে ওহেদ আলী কবিরাজ গ্যারান্টি দিয়া চিকিৎসা শুরু করে। ১ মাস মাকে বাড়ীর ভিতর আঙ্গিনায় রোগীকে শুয়ে দোতরা বাজিয়ে ৬টি মেয়ে নাচিয়ে মন্ত্র পরে ঝাকফুক দেয় ও মালিস করে। ৮ হাজার টাকা খরচ হইছে। কোন উপকার হয় নাই। পরে রংপুর মেডিকেলে বড় ডাক্তার দেখাইছি। ডাক্তার সব শুনে রাগ করে বলছেন খুব দেরী হয়ে গেছে রোগী আর ভাল নাই। নাগেশ্বরীর চর কাপনা গ্রামের মকবুল হোসেন বলেন, পেটের ব্যাথার জন্য নুনখাওয়া হাটে কবিরাজের কাছ থেকে ১৭৫ টাকা দিয়ে একটি শালসার বোতল নিয়ে খেয়ে পায়খানা করতে করতে প্রায় মরে যেতে বসেছি। পরে কুড়িগ্রাম হাসপাতালে ৭ দিন চিকিৎসা নিয়ে ভাল হয়েছি।

তিনি আরো জানান, চরাঞ্চলের অবস্থা আরো ভয়াবহ। ওখানকার মানুষ গ্রাম্য কবিরাজ ও হাতুরে চিকিৎসকের কাছে জিম্মী। যোগাযোগ করা হলে কুড়িগ্রামের সিভিল সার্জন ডাক্তার আমিনুল ইসলাম সময়ের কণ্ঠস্বরকে জানান, প্রতিটি ইউনিয়নে স্বাস্থ্যকেন্দ্র ও কমিউনিটি সেন্টার আছে। সেখানে প্রশিক্ষিত চিকিৎসক ও ঔষুধ আছে। মানুষ সেখানে না গিয়ে হাতুরে চিকিৎসকের কাছে অপচিকিৎসা নিয়ে প্রতারিত হচ্ছে। আইন প্রয়োগকারী সংস্থা সরেজমিন দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারেন।

শীর্ষ সংবাদ এর আরও খবর
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী

বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী

ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়

ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়

আগামীকাল লস এনজেলস ফোবানা

আগামীকাল লস এনজেলস ফোবানা

লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন

লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন

বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প

বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প

মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান

মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান

সর্বশেষ সংবাদ

৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ওরলান্ডো ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ওরলান্ডো ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রেসলঞ্চ এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু
৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রেসলঞ্চ এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু
কোয়েলের গ্রাজুয়েশন পার্টিতে  কমিউনিটি গেটটুগেদার
কোয়েলের গ্রাজুয়েশন পার্টিতে কমিউনিটি গেটটুগেদার
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top