logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. আন্তর্জাতিক
  3. যুক্তরাষ্ট্রে বয়স্ক বন্দিদের সাথে বাংলাদেশী ‘শিশু বন্দি’ থাকা নিয়ে বিতর্ক

যুক্তরাষ্ট্রে বয়স্ক বন্দিদের সাথে বাংলাদেশী ‘শিশু বন্দি’ থাকা নিয়ে বিতর্ক

প্রকাশিত হয়েছে : ৭:৩৬:২৫,অপরাহ্ন ০২ মে ২০১৯ | সংবাদটি ৩৭৭ বার পঠিত

আমাদের প্রতিদিন ডেস্ক:: যুক্তরাষ্ট্রের বিভিন্ন কারাগারে প্রাপ্ত বয়স্ক অভিবাসী বন্দিদের সঙ্গে অভিভাবকহীন বেশ কয়েকজন বাংলাদেশি শিশু বা অপ্রাপ্ত বয়স্ককে বন্দি রাখা হয়েছে। একটি অ্যাডভোকেসি গোষ্ঠী ক্যালিফোর্নিয়ার একটি কারাগারে দুই বাংলাদেশি শিশুকে রাখার ঘটনায় অভিযোগ দায়েরের কয়েক দিনের মাথায় মার্কিন সংবাদমাধ্যমে এ তথ্য প্রকাশিত হয়েছে।

আদালতের নথি ও অ্যাডভোকেসি গোষ্ঠীর অভিযোগ অনুসারে, রাজনৈতিক আশ্রয় প্রত্যাশী এই বাংলাদেশিদের প্রথমে শিশুদের কারাগারে রাখা হয়েছিল। কিন্তু পরে শুধু প্রাপ্ত বয়স্কদের কারাগারে নেওয়া হয়। বয়স নির্ধারণে বিতর্কিত রেডিওগ্রাফিক ডেন্টাল পরীক্ষার পর তাদের সরানো হয়।

যুক্তরাষ্ট্রভিত্তিক ওয়েবসাইট ভাইস নিউজ’র খবর অনুসারে, বাংলাদেশিদের বিরুদ্ধে এমন পদক্ষেপের পর অভিবাসীদের বয়স নিয়ে যুক্তরাষ্ট্রের শরণার্থী পুনর্বাসন কার্যালয়ের প্রবণতা নিয়ে প্রশ্ন ওঠেছে। কারণ বয়স অভিবাসীদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি বিষয়।

ওয়েবসাইটের খবরে অভিবাসীদের বিানমূলে আইনি সেবাদাতা প্রতিষ্ঠান ডেপোর্টেশন ডিফেন্স হস্টন-এর ব্যবস্থাপক আইনজীবী জুলি পাখকে উদ্ধৃত করা হয়েছে। তিনি বলেছেন, অভিবাসন আইনজীবী হিসেবে আমার ছয় বছর কাজের সময় একই সময়ে বা একটি জাতির মানুষের ক্ষেত্রে এমন কোনও ঘটনা দেখিনি।

এই আইনজীবী আরও জানিয়েছেন, গত বছর অক্টোবরে মাত্র কয়েকদিনের ব্যবধানে অন্তত ২০ থেকে ২৫ জন বাংলাদেশি কিশোরকে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের (আইসিই) কাছে হস্তান্তর করেছে যুক্তরাষ্ট্রের শরণার্থী পুনবার্সন কার্যালয়। এই সংস্থাটিই প্রাপ্ত বয়স্কদের কারাগার পরিচালনা করে থাকে। জন্মের সনদে অপ্রাপ্ত বয়স্ক এবং বয়স নির্ধারণে দাঁতের পরীক্ষা অমীমাংসিত থাকার পরও এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

মার্কিন আইন অনুসারে, সীমান্তে আটক শিশুদের প্রাপ্ত বয়স্কদের চেয়ে ভিন্ন প্রক্রিয়ার মধ্যে আটক রাখা হয়। তাদেরকে শিশুদের জন্য নির্মিত বন্দিশালায় রাখা হয় বা পরিবারের সদস্যদের পৃষ্ঠপোষকতায় ছেড়ে দেো্য়া হয়। এছাড়া তাদের জন্য আদালতের প্রক্রিয়াও ভিন্ন এবং দ্রুত অভিবাসন বিরোধের মীমাংসা করা হয়।

দক্ষিণ এশীয় অভিবাসীদের অ্যাডভোকেসি গোষ্ঠী সাউথ এশিয়ান অ্যামেরিকানস লিডিং টুগেদার নামের সংগঠনের পক্ষ থেকে সান ডিয়েগো কারাগারে দুই শিশুর প্রতি আচরণের বিষয়ে অভিযোগ করা হয়েছে। এতে বলা হয়েছে, এমনকি দুই শিশুর আইনজীবী তাদের বয়সের পক্ষে প্রমাণ তুলে ধরলেও আইসিই তাদের বয়স্কদের সঙ্গে আটক রেখেছে। আইসিই’র নিজস্ব ফরেনসিক তদন্তেও প্রমাণিত হয়েছে বয়স নির্ধারণে দাঁতের রেকর্ড পর্যালোচনা সন্দেহাতীত নয়।

অভিযোগ অনুসারে, এই দুই শিশুর প্যারোলে মুক্তি খারিজ করা হয়েছে এবং সমাজের জন্য বিপজ্জনক না হওয়ার প্রমাণ হাজির করলেও জামিন মঞ্জুর করা হয়নি।

মার্কিন আইসিই অভিবাসীদের বয়স নির্ধারণে দৃঢ় প্রতিজ্ঞ। বিভিন্ন কারাগারে সংস্থাটির কর্মকর্তারা শরণার্থী প্রত্যাশীদের জীবনবৃত্তান্ত পর্যালোচনা করেন। বন্দিদের বায়োমেট্রিক তথ্যও ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিট ব্যবস্থা দ্বারা যাচাই করা হয়।

আইসিই মুখপাত্র লরেন ম্যাক এক বিবৃতিতে বলেন, বিষয়টি যখন বয়স সংশ্লিষ্ট এবং আইইসি’র বিধি অনুসারে কর্মকর্তারা জীবনবৃত্তান্ত ও বায়োমেট্রকি তথ্য সম্পর্কে নিশ্চিত হতে চান। এক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তির উপযুক্ত বিদেশি দূতাবাসের সঙ্গে পরামর্শ করা হয়।

তবে এই পদক্ষেপে কেন বাংলাদেশি নাগরিকদের ওপর কেন্দ্রীভূত করা হয়েছে তা স্পষ্ট নয়। কাস্টমস অ্যান্ড বর্ডার পেট্রল জানিয়েছে, ২০১৮ সালে রেকর্ড সংখ্যক বাংলাদেশি বৈধ নথি ছাড়া সীমান্ত অতিক্রম করেছে। বেশিরভাগ বাংলাদেশি অভিবাসীকে মেক্সিকো সীমান্তের লারেডো সেক্টর দিয়ে টেক্সাসে প্রবেশের সময়ে আটক করা হয়েছে।

আন্তর্জাতিক এর আরও খবর
হাজী আব্দুস শহীদ মহিলা আলীম মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

হাজী আব্দুস শহীদ মহিলা আলীম মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

আটলান্টায় ৩৯ তম ফোবানার কীক অফ মিটিং সম্পন্ন

আটলান্টায় ৩৯ তম ফোবানার কীক অফ মিটিং সম্পন্ন

“৩৯ তম ফোবানা”  আটলান্টার গ্যাস সাউথ এরিনায়

“৩৯ তম ফোবানা” আটলান্টার গ্যাস সাউথ এরিনায়

গ্লোবাল প্রপার্টি জার্নাল নভেম্বর সংখ্যা প্রকাশিত : দুবাই, সৌদি আরব এবং বাহরাইনের রিয়েল এস্টেট বাজারে সেরা সুযোগ

গ্লোবাল প্রপার্টি জার্নাল নভেম্বর সংখ্যা প্রকাশিত : দুবাই, সৌদি আরব এবং বাহরাইনের রিয়েল এস্টেট বাজারে সেরা সুযোগ

ফেসবুকে বিভ্রাট, লগআউট হয়ে যাচ্ছে আইডি

ফেসবুকে বিভ্রাট, লগআউট হয়ে যাচ্ছে আইডি

২৮ তম এশিয়ান এক্সপো সাউথ ফ্লোরিডায় ২ ও ৩ মার্চ

২৮ তম এশিয়ান এক্সপো সাউথ ফ্লোরিডায় ২ ও ৩ মার্চ

সর্বশেষ সংবাদ
ফ্লোরিডা স্টেট বিএনপির জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী পালন
ফ্লোরিডা স্টেট বিএনপির জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী পালন
সিলেটের বাপ্পী র বিশ্বকাপ জয়ের গল্প
সিলেটের বাপ্পী র বিশ্বকাপ জয়ের গল্প
পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন
গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন
কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’
কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’
লস এনজেলস ফোবানায় প্রবাসীকল্যান মন্ত্রী আরিফুল হক থাকবেন
লস এনজেলস ফোবানায় প্রবাসীকল্যান মন্ত্রী আরিফুল হক থাকবেন
ফ্লোরিডায় কারিগরের জমজমাট বৈশাখের আয়োজন
ফ্লোরিডায় কারিগরের জমজমাট বৈশাখের আয়োজন
ওরলান্ডোতে বৈশাখের আয়োজন সম্পন্ন
ওরলান্ডোতে বৈশাখের আয়োজন সম্পন্ন
ওরলান্ডোতে বাংলা নববর্ষ ১৫ মে শুক্রবার
ওরলান্ডোতে বাংলা নববর্ষ ১৫ মে শুক্রবার
মাহিদা রেজার গ্রাজুয়েশন সম্পন্ন
মাহিদা রেজার গ্রাজুয়েশন সম্পন্ন
লস এনজেলস ফোবানার গনসংযোগ  সাউথ ফ্লোরিডা ও সেন্ট্রাল ফ্লোরিডায় 
লস এনজেলস ফোবানার গনসংযোগ সাউথ ফ্লোরিডা ও সেন্ট্রাল ফ্লোরিডায় 
উ্যসব মুখর পরিবেশে ৭ম এশিয়ান ফেস্টিভ্যাল ওরলান্ডোতে সম্পন্ন
উ্যসব মুখর পরিবেশে ৭ম এশিয়ান ফেস্টিভ্যাল ওরলান্ডোতে সম্পন্ন
আগামীকাল ৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর শুভ সুচনা
আগামীকাল ৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর শুভ সুচনা
আনন্দ, উচছাস ও কমিউনিটির স্বতঃস্ফূর্ততায় ৩০ তম এক্সপো সফল
আনন্দ, উচছাস ও কমিউনিটির স্বতঃস্ফূর্ততায় ৩০ তম এক্সপো সফল
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর ব্যাপক গনসংযোগ সাউথ ফ্লোরিডায়
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর ব্যাপক গনসংযোগ সাউথ ফ্লোরিডায়
বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ
বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ
৩০ তম এশিয়ান এক্সপোর আয়োজনের সুচনা শুক্রবার
৩০ তম এশিয়ান এক্সপোর আয়োজনের সুচনা শুক্রবার
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল প্রবেশমুল্য ১০ ডলার,ফ্রী পার্কিং
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল প্রবেশমুল্য ১০ ডলার,ফ্রী পার্কিং
৩০ তম এশিয়ান এক্সপোর শেষ প্রস্তুুতি
৩০ তম এশিয়ান এক্সপোর শেষ প্রস্তুুতি
মিশিগানে  দুটি মৌলভীবাজার এসোসিয়েশন এর যৌথ সভা
মিশিগানে দুটি মৌলভীবাজার এসোসিয়েশন এর যৌথ সভা
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top