logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. আন্তর্জাতিক
  3. ৮ মাসের মাথায় ইমরান খানের মন্ত্রী সভায় ব্যাপক রদবদল

৮ মাসের মাথায় ইমরান খানের মন্ত্রী সভায় ব্যাপক রদবদল

প্রকাশিত হয়েছে : ১২:২৪:৪৭,অপরাহ্ন ১৯ এপ্রিল ২০১৯ | সংবাদটি ৪০৯ বার পঠিত

আমাদের প্রতিদিন ডেস্ক:: পাকিস্তানের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার আট মাসের মাথায় মন্ত্রিসভায় ব্যাপক রদবদল আনলেন ইমরান খান। বৃহস্পতিবার এক ঘোষণায় তিনি মন্ত্রিসভায় নতুন ৫ জনকে অন্তর্ভুক্ত এবং ৪ জনের দপ্তর পাল্টে দিয়েছেন।

অর্থনৈতিকভাবে বিপর্যস্ত দক্ষিণ এশিয়ার পরমাণু শক্তিধর দেশটির সংকটকালীন পরিস্থিতি বদলে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে গত বছরের নির্বাচনে জয়ী হয়েছিল ইমরানের তেহরিক-ই ইনসাফ।

খালিজ টাইমস শুক্রবার এক প্রতিবেদনে জানায়, প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার সাত মাসেও ইতিবাচক কোনও পরিবর্তন আনতে না পারায় তার ওপর অর্থ মন্ত্রণালয়ে রদবদলের চাপ ছিল। যে কারণে দীর্ঘদিনের ঘনিষ্ঠ আসাদ ওমরকে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে সরাতে প্রায় বাধ্যই হয়েছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটদলের সাবেক এ অধিনায়ককে।

আসাদের স্থলাভিষিক্ত হয়েছেন আবদুল হাফিজ শেখ। ২০১০-১৩ পর্যন্ত পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) সরকারে অর্থমন্ত্রীর দায়িত্বে ছিলেন তিনি।

রয়টার্স এক প্রতিবেদনে জানায়, মন্ত্রিসভায় রদবদলের ঘোষণা আসার আগেই আসাদ পদ থেকে সরে যাওয়ার ইঙ্গিত দিয়ে উত্তরসুরীর সামনে ‘বেশ কঠিন সময়’ আসছে বলে মন্তব্য করেন।

তিনি আরও বলেন, মন্ত্রিসভার রদবদলের কথা জানিয়ে ইমরান তাকে জ্বালানি মন্ত্রণালয়ের দায়িত্ব দিতে চাইলেও রাজি হননি তিনি।

এদিকে মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করতে হলেও আবদুল হাফিজ শেখের আনুষ্ঠানিক পদবি থাকছে- ‘অর্থ বিষয়ক উপদেষ্টা’। নির্বাচিত সাংসদ না হলে পাকিস্তানে সাধারণত বিশেষজ্ঞ কাউকে মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে ‘উপদেষ্টা’ পদবিই দেওয়া হয়।

এদিকে মন্ত্রিসভার প্রভাবশালী সদস্য ফাওয়াদ চৌধুরীরও দপ্তর বদল হয়েছে। তথ্য মন্ত্রণালয় থেকে সরিয়ে তাকে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

রদবদলে নতুন স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন সাবেক গোয়েন্দাপ্রধান অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার ইজাজ আহমেদ শাহ। জ্বালানি বিশেষজ্ঞ নাদিম বাবরকে দেওয়া হয়েছে পেট্রলিয়াম মন্ত্রণালয়। আর পেট্রলিয়াম মন্ত্রী গোলাম সারওয়ার খানকে করা হয়েছে বেসরকারি বিমান পরিবহন মন্ত্রী।

আন্তর্জাতিক এর আরও খবর
হাজী আব্দুস শহীদ মহিলা আলীম মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

হাজী আব্দুস শহীদ মহিলা আলীম মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

আটলান্টায় ৩৯ তম ফোবানার কীক অফ মিটিং সম্পন্ন

আটলান্টায় ৩৯ তম ফোবানার কীক অফ মিটিং সম্পন্ন

“৩৯ তম ফোবানা”  আটলান্টার গ্যাস সাউথ এরিনায়

“৩৯ তম ফোবানা” আটলান্টার গ্যাস সাউথ এরিনায়

গ্লোবাল প্রপার্টি জার্নাল নভেম্বর সংখ্যা প্রকাশিত : দুবাই, সৌদি আরব এবং বাহরাইনের রিয়েল এস্টেট বাজারে সেরা সুযোগ

গ্লোবাল প্রপার্টি জার্নাল নভেম্বর সংখ্যা প্রকাশিত : দুবাই, সৌদি আরব এবং বাহরাইনের রিয়েল এস্টেট বাজারে সেরা সুযোগ

ফেসবুকে বিভ্রাট, লগআউট হয়ে যাচ্ছে আইডি

ফেসবুকে বিভ্রাট, লগআউট হয়ে যাচ্ছে আইডি

২৮ তম এশিয়ান এক্সপো সাউথ ফ্লোরিডায় ২ ও ৩ মার্চ

২৮ তম এশিয়ান এক্সপো সাউথ ফ্লোরিডায় ২ ও ৩ মার্চ

সর্বশেষ সংবাদ
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী
ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়
ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়
আগামীকাল লস এনজেলস ফোবানা
আগামীকাল লস এনজেলস ফোবানা
লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প
বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ওরলান্ডো ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ওরলান্ডো ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রেসলঞ্চ এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু
৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রেসলঞ্চ এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু
কোয়েলের গ্রাজুয়েশন পার্টিতে  কমিউনিটি গেটটুগেদার
কোয়েলের গ্রাজুয়েশন পার্টিতে কমিউনিটি গেটটুগেদার
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top