logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. শীর্ষ সংবাদ
  3. রাজনীতির মাঠে দূরত্ব থাকলেও নগরীর উন্নয়নে ওরা এক মঞ্চে

রাজনীতির মাঠে দূরত্ব থাকলেও নগরীর উন্নয়নে ওরা এক মঞ্চে

প্রকাশিত হয়েছে : ১:৫৮:৪৪,অপরাহ্ন ১৬ মার্চ ২০১৯ | সংবাদটি ৩৮৩ বার পঠিত

  • আমাদের প্রতিদিন ডেস্ক::
    রাজনীতির মাঠে দুরত্ব থাকলেও সিলেট নগরের উন্নয়নে এক মঞ্চে উঠেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিএনপির নেতারা। হাতে হাত রেখে উন্নয়নের জন্য ঐক্যবদ্ধ থাকারও ঘোষণা দেন তারা। শুক্রবার বিকেলে সিলেট নগরীর ঘাসিটুলায় উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ক্ষমতাসীন আওয়ামী লীগের পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য ড. এ কে আবদুল মোমেন। এ অনুষ্ঠানের মঞ্চে অতিথি হিসেবে ছিলেন সিলেট সিটি মেয়র ও বিএনপির কেন্দ্রীয় নেতা আরিফুল হক চৌধুরী, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, সিটি কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা আজাদুর রহমান আজাদ, কাউন্সিলর তারেক উদ্দিন তাজ।

অনুষ্ঠানের এক পর্যায়ে তারা সবাই হাত তুলে ঐক্যবদ্ধ থাকার ঘোষণা দেন। প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘উন্নয়নের ক্ষেত্রে কোন দল নেই, উন্নয়ন সবার জন্য। প্রধামন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের প্রতিটি নাগরিকের জন্য উন্নয়ন চান। সিলেট নগরীর উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমরা যদি সকলে একসাথে হাত ধরে কাজ করি, তাহলে ‘নাথিং কেন স্টপ আজ’ (অর্থাৎ, কোন কিছুই আমাদের দমাতে পারবে না)।’

তিনি আরও বলেন, আমাদের দেশে উন্নয়ন কাজ শুরু হয়ে শেষ হতে অনেক দেরি হয়। যে কারণে উন্নয়ন যে হারে হওয়া দরকার তা হয় না। সিলেট নগরীর ছোটবড় সব উন্নয়ন প্রকল্প দ্রুত শেষ করা দরকার। এজন্য সব দলমতের উর্ধ্বে একসঙ্গে কাজ করতে হবে। স্থানীয় প্রতিনিধিদের এ বিষয়ে তদারকি করতে হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী উন্নয়নের ব্যাপারে খুবই আন্তরিক। আমি তাঁর অধীনে কাজ করতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি।

ড. এ কে আব্দুল মোমেন ঢাকা-সিলেট মহাসড়ক চারলেন-এ উন্নীত করা, সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরের সম্প্রসারণ ও উন্নয়ন, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপনসহ বড় বড় প্রকল্প যথাসময়ে শেষ করতে তাঁর সদিচ্ছার কথা উল্লেখ করে বলেন, এ কাজগুলো হয়ে গেলে সিলেটের উন্নয়নের পথ প্রসারিত হবে। মানুষকে সহজ সেবা দেওয়া সম্ভব হবে।

নির্বাচনের পর সিলেট নগরের নতুন ১৪টি প্রাইমারি স্কুল ও ৩টি মাদরাসার অনুমোদন চাওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, ৮টি স্কুলের অনুমোদন ইতোমধ্যে হয়ে গেছে। যেখানে স্কুল প্রয়োজন আমি তা করে দেবো। আপনারা কেবল জায়গার ব্যবস্থা করবেন।

১০নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জালাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন কাউন্সিলর ইলিয়াছুর রহমান ইলিয়াছ, স্থানীয় কাউন্সিলর তারেক উদ্দিন তাজ, তৌফিকুল হাদী, আব্দুল মুহিত জাবেদ, সংরক্ষিত আসনের কাউন্সিলর মাসুদা সুলতানা, সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, সিলেট মহানগর যুবলীগের আহ্বায়ক আলম খান মুক্তি, পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত সহকারি ও আওয়ামী লীগ নেতা জাবেদ সিরাজ প্রমুখ।

সিলেট সিটি কর্পোরেশনের ১০নং ওয়ার্ডের ‘এমজিএসপি’ প্রকল্পের আওতায় ঘাসিটুল-লামাপাড়া-মোল্লাপাড়া হয়ে সুরমা নদী পর্যন্ত আরসিসি ড্রেন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন পররাষ্ট্রমন্ত্রী। এর আগে ও পরে মন্ত্রী নগরীর ৮নং ওয়ার্ডে গোয়ালিছড়া, কালীবাড়ী ছড়া, ১নং ওয়ার্ডে মালনীছড়া, মিরের ময়দান, ২নং ওয়ার্ডে রিকাবীবাজার ৪নং ওয়ার্ডের দর্শনদেউড়ি ও দরগাহ মেইন রোড, ১৪নং ওয়ার্ডে চালিবন্দর ও ২০ নং ওয়ার্ডে বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শন করেন।

শীর্ষ সংবাদ এর আরও খবর
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী

বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী

ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়

ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়

আগামীকাল লস এনজেলস ফোবানা

আগামীকাল লস এনজেলস ফোবানা

লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন

লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন

বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প

বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প

মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান

মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান

সর্বশেষ সংবাদ

৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ওরলান্ডো ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ওরলান্ডো ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রেসলঞ্চ এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু
৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রেসলঞ্চ এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু
কোয়েলের গ্রাজুয়েশন পার্টিতে  কমিউনিটি গেটটুগেদার
কোয়েলের গ্রাজুয়েশন পার্টিতে কমিউনিটি গেটটুগেদার
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top