নিউজিল্যান্ডের দুটি মসজিদে সন্ত্রাসী হামলায় বিশ্ব নেতাদের শোক ও নিন্দা
প্রকাশিত হয়েছে : ৯:৫৯:২৭,অপরাহ্ন ১৫ মার্চ ২০১৯ | সংবাদটি ৪১৫ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক
নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ শহরে দুটি মসজিদে সন্ত্রাসী হামলার ঘটনায় শোক ও নিন্দা জানিয়ে বিশ্বের বিভিন্ন দেশের নেতারা বার্তা প্রকাশ করেছেন। ইতিমধ্যে এ ঘটনায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তুরস্কের প্রেসিডেন্ট রিচেপ তায়েপ এরদোয়ান, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মে শোক ও নিন্দা প্রকাশ করেছেন।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা হামলায় হতাহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন এবং সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানান।
প্রেসিডেন্ট রিচেপ তায়েপ এরদোয়ান এক টুইট বার্তায় বলেন,নিউজিল্যান্ডে মুসলিম ও আল নুর মসজিদের ওপর হামলার তীব্র নিন্দা জানাচ্ছি।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মে বলেন, নিউজিল্যান্ডের জনগণের প্রতি গভীর সমবেদনা।
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান জানান, এমন ঘটনায় স্তব্ধ এবং এর তীব্র নিন্দা জ্ঞাপন করছি। এছাড়া তিনি বলেন, সন্ত্রাসীদের কোন ধর্ম নেই।
জানা যায়, ক্রাইস্টচার্চ শহরের হ্যাগলি পার্ক মুখী সড়ক দীন এভিনিউতে আল নুর মসজিদে স্থানীয় সময় শুক্রবার (১৫ মার্বেচ) বেলা দেড়টা নাগাদ এই হামলার ঘটনা ঘটে। অজ্ঞাত বন্দুকধারী হামলায় ৪৯ জন নিহত হয়েছেন বলে দেশটির পুলিশের পক্ষ থেকে জানানো হয়।
এছাড়া অন্য আরো একটি মসজিদের হামলা চালায় বলে জানানো হয়েছে। এ হামলায় অল্পের জন্য রক্ষা পায় বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়ড়ারা। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন বলেছেন, এটি নিউজিল্যান্ডের ইতিহাসের কলঙ্কময় দিনগুলোর একটি। দেশটির পুলিশ কমিশনার মাইক পুশ বলেছেন, এই ঘটনায় চারজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে। এরমধ্যে একজন নারী রয়েছে।






